admin

প্রকাশিত: 7:39 AM, May 21, 2026

সিলেট জেলা কর আইনজীবী সমিতির বিদায় সংবর্ধনা

সিলেট জেলা কর আইনজীবী সমিতির বিদায় সংবর্ধনা
সরকারের রাজস্ব অর্জনে আনোয়ার সাদাত’র ভূমিকা ছিল প্রশংসনীয়: কর কমিশনার ভুবন মোহন ত্রিপুরা
কর অঞ্চল সিলেটের কর কমিশনার ভুবন মোহন ত্রিপুরা বলেছেন, করদাতাদের আন্তরিক সেবা প্রদান এবং সরকারের রাজস্বের লক্ষ্যমাত্রা অর্জনে বিদায়ী অতিরিক্ত কর কমিশনার মো: আনোয়ার সাদাত এর ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। তিনি শুধু একজন দক্ষ কর্মকর্তাই ছিলেন না, বরং করদাতাদের মাঝে করভীতি দূর করে কর বান্ধব পরিবেশ সৃষ্টিতে তাঁর অবদান ছিল অনন্য। সততা ও নিষ্ঠার সাথে সরকারের রাজস্ব আহরণে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সিলেট কর অঞ্চলের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তিনি বিদায়ী অতিরিক্ত কর কমিশনারের ভবিষ্যৎ কর্মময় জীবনের সার্বিক সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন। গতকাল বুধবার দুপুরে সিলেট জেলা কর আইনজীবী সমিতির মেন্দিবাগস্থ কার্যালয়ের হলরুমে কর অঞ্চল সিলেটের অতিরিক্ত কর কমিশনার মো: আনোয়ার সাদাত-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে মো: আনোয়ার সাদাত বলেন, সিলেটে কাজ করার অভিজ্ঞতা আমার স্মৃতিতে অমলিন হয়ে থাকবে। এখানকার আইনজীবীদের সহযোগিতা ও সাধারণ মানুষের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। দায়িত্ব পালনকালে আমি সর্বদা চেষ্টা করেছি ন্যায়নিষ্ঠভাবে কাজ করতে। কর্মক্ষেত্রে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি সেজন্য আমি ক্ষমা প্রার্থী। আমি আমার আগামীর কর্মক্ষেত্রে যাতে সফলতা অর্জন করতে পারি সেজন্য সবার দোয়া চাই।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি সমর বিজয় সী শেখর অ্যাডভোকেট-এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন কর অঞ্চল সিলেটের অতিরিক্তি কর কমিশনার মো: আনোয়ার সাদাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবাগত অতিরিক্ত কর কমিশনার কাজল সিংহ, যুগ্ম কর কমিশনার সৌমিত্র কুমার ভৌমিক, বাংলাদেশ ট্যাক্স ল ইয়ার্স এসোসিয়েশনের সহ-সভাপতি অ্যাডভোকেট মো: আব্দুল ফজল।
যুগ্ম সাধারণ সম্পাদক (১) আয়কর আইনজীবী মো: খায়রুল আলমের পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সমিতির কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আ.স.ম মুবিনুল হক শাহীন। গীতা পাঠ করেন আয়কর আইনজীবী মানিক চন্দ্র দাশ। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান অ্যাডভোকেট।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি আয়কর আইনজীবী মোহাম্মদ আলী খোকন, সমিতির সাবেক সভাপতি আয়কর আইনজীবী এম শফিকুর রহমান, মৌলভীবাজার জেলা কর আইনজীবী সমিতির সভাপতি মো: মকবুল হোসেন। অনুষ্ঠানে সমিতির কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, সিনিয়র আইনজীবী এবং কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বিদায়ী অতিরিক্ত কর কমিশনার মো: আনোয়ার সাদাত-এর সিলেটে দায়িত্ব পালনকালীন সময়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং করদাতাদের সেবা প্রদানের ক্ষেত্রে তাঁর আন্তরিক সহযোগিতার কথা কৃতজ্ঞতাভরে স্মরণ করেন। অনুষ্ঠানে সিলেট জেলা কর আইনজীবী সমিতির পক্ষ থেকে বিদায়ী অতিথিকে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের অভিযোগ

শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার শিক্ষা

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে আগমন

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

*কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা

জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলার আলোচনা সভা

জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলার আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল

দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক ভালোবাসা,