admin
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, মে ৪, ২০২৬
সিলেটের কৃতি উশু খেলোয়াড় মোঃ রিফাত হোসেন তার দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে এক অনন্য কৃতিত্ব অর্জন করেছে।
গত শনিবার বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে উশু (মার্শাল আর্ট) প্রদর্শন করে উপস্থিত সকলের মন জয় করে নেয় সে।
অনুষ্ঠানে রিফাতের লাঠি খেলা দেখে মুগ্ধ হন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সামনে এই বীরত্বপূর্ণ প্রদর্শনী রিফাত হোসেনের মার্শাল আর্ট জীবনের অন্যতম সেরা প্রাপ্তি হিসেবে গণ্য হচ্ছে।
মোঃ রিফাত হোসেন সিলেটের স্বনামধন্য উশু প্রশিক্ষক মোঃ আনোয়ার হোসেনের সুযোগ্য সন্তান। আনোয়ার হোসেন একাধারে আন্তর্জাতিক উশু কোচ, বাংলাদেশ জাতীয় জুনিয়র উশু দলের কোচ, সিলেট জেলা নতুন কুঁড়ি স্পোর্টস-এর উশু ডিসিপ্লিন-এর আহবায়ক, চাইনিজ উশু ফাইটার স্কুল সিলেটের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক।
ছেলের এই অনন্য অর্জনে অত্যন্ত আনন্দিত ও গর্বিত পিতা আনোয়ার হোসেন সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, রিফাত ভবিষ্যতে তার প্রতিভা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশ ও জাতির মুখ আরও উজ্জ্বল করবে। বিজ্ঞপ্তি
রুবেল আহমদ: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টারপ্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত) এর
জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হেমু হাউদপাড়া (জুয়াইরটুল) গ্রামের বাসিন্দা ও মতিন মিয়ার পুত্র, উদীয়মান ফুটবলার মোঃ নাজিম
সিলেট মহানগরীর মাছিমপুর হাকিম বাড়ি নিবাসী এবং মাছিমপুর জামিয়া মসজিদের মোতাওয়াল্লী হাজী মো. মাহমুদ আলী আর নেই। শুক্রবার সকাল ৬
বজ্রপাত রোধে তালগাছ রোপণে গুরুত্ব সপ্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ : সিলেটের জকিগঞ্জে দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ
এ কে আজাদ, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মৃত্যু ঘিরে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনে গিয়ে একজন শিক্ষকেরও দেখা পাননি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন গতকাল বৃহস্পতিবার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও-গনেশপুর কেন্দ্রীয় ঈদগাহ
১৯ মে ভোর থেকে সিলেট বিভাগে পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী