admin

প্রকাশিত: ৪:২১ পূর্বাহ্ণ, মে ৫, ২০২৬

সিলেট ভিজুয়্যাল মিডিয়া ফ্রেন্ডস ক্লাবের নির্বাচন সম্পন্ন

সিলেট ভিজুয়্যাল মিডিয়া ফ্রেন্ডস ক্লাবের নির্বাচন সম্পন্ন
  • সভাপতি কামরুল, সম্পাদক শিপন

সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত সংগঠন ‘সিলেট ভিজুয়্যাল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব’-এর ২০২৬-২০২৮ সেশনের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে কামরুল চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে শিপন আহমদ নির্বাচিত হয়েছেন। গত রবিবার সিলেটের একটি অভিজাত হোটেলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির বিপরীতে মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। সংগঠনের মোট ১০৯ জন ভোটারের মধ্যে ৮৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনী ফলাফল অনুযায়ী অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আকরাম আহমদ, সহ-সভাপতি দেলোয়ার হোসেন শিপলু, সহ-সাধারণ সম্পাদক হাসনাত কবীর, সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ, অর্থ সম্পাদক মোহাম্মদ রুবেল, দপ্তর সম্পাদক এইচ, এম আয়নুল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পারভেজ আহমদ, প্রচার সম্পাদক মোজাহিদ আহমদ, সহ-প্রচার সম্পাদক ইয়াছিন কবীর, মহিলা বিষয়ক সম্পাদক শাবানা বেগম, কার্যকারী সদস্য, হোসেন আহমদ নয়ন।

এদিন দুপুর তিনটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত চলে। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান দবিরুজ্জামান দিপু। কমিটির সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন অচিন ফারুক ও মাসুম পারভেজ তারেক।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশেষ সহযোগিতা করেন ক্লাবের বর্তমান উপদেষ্টা ও সাবেক সভাপতি সাহেদ মোশারফ (কটাই মিয়া) এবং সাবেক সাধারণ সম্পাদক সুহেল আহমদ খান।

নির্বাচনকালীন ও ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ জহিরুল হক অচিনপুরি, রঙ্গিলা সিলেটের কর্ণধার শাহদাৎ হোসেন লোলন, জাসাস সিলেট জেলা শাখার সদস্য সচিব রায়হান খান, হাছনরাজা লোক সাহিত্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সোলেমান হুসেন চন্নু এবং ব্যবসায়ী রাজন আহমদসহ আরও অনেকে। নবনির্বাচিত নেতৃবৃন্দ সিলেট অঞ্চলের ভিজুয়্যাল মিডিয়া ও সাংস্কৃতিক বিকাশে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক  দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত 

গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক  দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত 

রুবেল আহমদ: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টারপ্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত) এর

জৈন্তাপুরের গর্ব নাজিম, অলিম্পিক  ফুটবল দলে ডাক পেলেন

জৈন্তাপুরের গর্ব নাজিম, অলিম্পিক  ফুটবল দলে ডাক পেলেন

জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হেমু হাউদপাড়া (জুয়াইরটুল) গ্রামের বাসিন্দা ও মতিন মিয়ার পুত্র, উদীয়মান ফুটবলার মোঃ নাজিম

মাছিমপুর জামে মসজিদের মোতাওয়াল্লী মাহমুদ আলীর ইন্তেকাল: মহানগর বিএনপির শোক

মাছিমপুর জামে মসজিদের মোতাওয়াল্লী মাহমুদ আলীর ইন্তেকাল: মহানগর বিএনপির শোক

সিলেট মহানগরীর মাছিমপুর হাকিম বাড়ি নিবাসী এবং মাছিমপুর জামিয়া মসজিদের মোতাওয়াল্লী হাজী মো. মাহমুদ আলী আর নেই।  শুক্রবার সকাল ৬

জকিগঞ্জে খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নে বিশেষ সভা

জকিগঞ্জে খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নে বিশেষ সভা

বজ্রপাত রোধে তালগাছ রোপণে গুরুত্ব সপ্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ :  সিলেটের জকিগঞ্জে দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ

হাদারপার বাজারে তৃতীয় লিঙ্গের  ব্যক্তির মৃত্যু ঘিরে রহস্য!

হাদারপার বাজারে তৃতীয় লিঙ্গের  ব্যক্তির মৃত্যু ঘিরে রহস্য!

এ কে আজাদ, গোয়াইনঘাট:  সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মৃত্যু ঘিরে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে

আকস্মিক পরিদর্শনে ৩ স্কুল,  একটিতেও পাননি শিক্ষকের দেখা এমপি কামরুলের ক্ষোভ

আকস্মিক পরিদর্শনে ৩ স্কুল,  একটিতেও পাননি শিক্ষকের দেখা এমপি কামরুলের ক্ষোভ

সুনামগঞ্জ প্রতিনিধি:  সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনে গিয়ে একজন শিক্ষকেরও দেখা পাননি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য

ছাতকে ঈদগাহ পরিদর্শনে এমপি মিলন উন্নয়নে একাধিক বরাদ্দ ঘোষণা

ছাতকে ঈদগাহ পরিদর্শনে এমপি মিলন উন্নয়নে একাধিক বরাদ্দ ঘোষণা

ছাতক প্রতিনিধি:  সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন গতকাল বৃহস্পতিবার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও-গনেশপুর কেন্দ্রীয় ঈদগাহ

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বি কমিটির জরুরী সভা

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বি কমিটির জরুরী সভা

১৯ মে ভোর থেকে সিলেট বিভাগে পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী