admin

প্রকাশিত: ৬:০৯ পূর্বাহ্ণ, মে ৬, ২০২৬

সিলেট মেট্রোপলিটন পুলিশের মে মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সিলেট মেট্রোপলিটন পুলিশের মে মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদর দপ্তরের সভাকক্ষে মে-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

সভায় মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। পুলিশ কমিশনার মূলতবি মামলাসমূহের তদন্তে দ্রæত অগ্রগতি সাধন, নিয়মিত মামলা নিষ্পত্তি এবং বিশেষ করে গ্রেফতারি পরোয়ানা তামিলের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও অপরাধ দমন কার্যক্রমে আরও তৎপর হওয়ার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কড়া নির্দেশ দেন তিনি। এদিন ভালো কাজের স্বীকৃতিস্বরূপ এবং পেশাদারিত্ব প্রদর্শনের জন্য বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সকে পুরস্কৃত করা হয়।

পর্যালোচনা সভায় এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ রিয়াজুল কবির, পিএসসি, উপ-পুলিশ কমিশনার (উত্তর): মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার (পিবিআই সিলেট) মুহাম্মদ খালেদ উজ জামান।

এছাড়াও সভায় সিআইডি, র‌্যাব-৯, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় মহানগরীর সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), বিভিন্ন ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ইনচার্জগণ এবং অতিরিক্ত ও সহকারী উপ-পুলিশ কমিশনারগণ অংশগ্রহণ করেন। বক্তব্য শেষে পুলিশ কমিশনার আসন্ন দিনগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সকলকে পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহŸান জানান।


সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক  দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত 

গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক  দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত 

রুবেল আহমদ: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টারপ্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত) এর

জৈন্তাপুরের গর্ব নাজিম, অলিম্পিক  ফুটবল দলে ডাক পেলেন

জৈন্তাপুরের গর্ব নাজিম, অলিম্পিক  ফুটবল দলে ডাক পেলেন

জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হেমু হাউদপাড়া (জুয়াইরটুল) গ্রামের বাসিন্দা ও মতিন মিয়ার পুত্র, উদীয়মান ফুটবলার মোঃ নাজিম

মাছিমপুর জামে মসজিদের মোতাওয়াল্লী মাহমুদ আলীর ইন্তেকাল: মহানগর বিএনপির শোক

মাছিমপুর জামে মসজিদের মোতাওয়াল্লী মাহমুদ আলীর ইন্তেকাল: মহানগর বিএনপির শোক

সিলেট মহানগরীর মাছিমপুর হাকিম বাড়ি নিবাসী এবং মাছিমপুর জামিয়া মসজিদের মোতাওয়াল্লী হাজী মো. মাহমুদ আলী আর নেই।  শুক্রবার সকাল ৬

জকিগঞ্জে খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নে বিশেষ সভা

জকিগঞ্জে খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নে বিশেষ সভা

বজ্রপাত রোধে তালগাছ রোপণে গুরুত্ব সপ্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ :  সিলেটের জকিগঞ্জে দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ

হাদারপার বাজারে তৃতীয় লিঙ্গের  ব্যক্তির মৃত্যু ঘিরে রহস্য!

হাদারপার বাজারে তৃতীয় লিঙ্গের  ব্যক্তির মৃত্যু ঘিরে রহস্য!

এ কে আজাদ, গোয়াইনঘাট:  সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মৃত্যু ঘিরে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে

আকস্মিক পরিদর্শনে ৩ স্কুল,  একটিতেও পাননি শিক্ষকের দেখা এমপি কামরুলের ক্ষোভ

আকস্মিক পরিদর্শনে ৩ স্কুল,  একটিতেও পাননি শিক্ষকের দেখা এমপি কামরুলের ক্ষোভ

সুনামগঞ্জ প্রতিনিধি:  সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনে গিয়ে একজন শিক্ষকেরও দেখা পাননি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য

ছাতকে ঈদগাহ পরিদর্শনে এমপি মিলন উন্নয়নে একাধিক বরাদ্দ ঘোষণা

ছাতকে ঈদগাহ পরিদর্শনে এমপি মিলন উন্নয়নে একাধিক বরাদ্দ ঘোষণা

ছাতক প্রতিনিধি:  সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন গতকাল বৃহস্পতিবার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও-গনেশপুর কেন্দ্রীয় ঈদগাহ

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বি কমিটির জরুরী সভা

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বি কমিটির জরুরী সভা

১৯ মে ভোর থেকে সিলেট বিভাগে পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী