admin

প্রকাশিত: 9:48 AM, July 19, 2026

সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজে বি.এসসি ও ডিপ্লোমা শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নার্সিং পেশা শুধু চাকরি নয়, মানবসেবার মহান

সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজে বি.এসসি ও ডিপ্লোমা শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নার্সিং পেশা শুধু চাকরি নয়, মানবসেবার মহান

ব্রত:

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) হুমায়ুন কবির বলেছেন, নার্সিং পেশা শুধু একটি চাকরি নয়, এটি মানবসেবার এক মহান ব্রত। বৈশ্বিক মহামারি ও নানামুখী স্বাস্থ্য সংকটে আমাদের নার্সরা যেভাবে ফ্রন্টলাইনার হিসেবে কাজ করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। বাংলাদেশ এখন আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে এবং আমাদের দক্ষ মানবসম্পদ, বিশেষ করে স্বাস্থ্যকর্মীদের বিশ্বজুড়ে বড় ধরনের চাহিদা তৈরি হচ্ছে। আমি বিশ্বাস করি, আজকের বিদায়ী শিক্ষার্থীরা দেশ ও বিদেশের মাটিতে তাদের মেধা, যোগ্যতা ও মানবিকতা দিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, তোমাদের অর্জিত শিক্ষা ও প্রশিক্ষণকে কেবল পেশাগত দায়িত্ব পালনের মধ্যে সীমাবদ্ধ না রেখে, আর্তমানবতার সেবায় উজার করে দিতে হবে। রেড ক্রিসেন্টের যে সেবামূলক মূলনীতি, তা যেন তোমাদের কর্মজীবনে সবসময় প্রতিফলিত হয়।

গতকাল শনিবার সকালে নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের শিক্ষার্থীবৃন্দের আয়োজনে বি.এসসি ইন নার্সিং (১ম ব্যাচ) এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী (৭ম ব্যাচ)-এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনোয়ারা আক্তারের সভাপতিত্বে ও নার্সিং কলেজের শিক্ষার্থী সুস্মিতা চন্দ ও অনামিকা চন্দ এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যায়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ জিয়াউর রহমান চৌধুরী বলেন, সিলেটের স্বাস্থ্যসেবা ও নার্সিং শিক্ষার মানকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে আমরা

বদ্ধপরিকর। বিশেষ করে নার্সিং খাতের উন্নয়ন, উচ্চতর শিক্ষা ও গবেষণার জন্য সিলেটে একটি বিশ্বমানের ‘নার্সিং হাব’ তৈরি করা হবে। এই হাবের মাধ্যমে আমাদের নার্সরা আধুনিক চিকিৎসা প্রযুক্তির সাথে পরিচিত হতে পারবে এবং দেশ-বিদেশে দক্ষ মানবসম্পদ হিসেবে অবদান রাখতে সক্ষম হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস-চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম, সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের গভর্নিং বডির সদস্য অধ্যাপক ডা. শামিমুর রহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারী ও সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের গভর্নিং বডির সদস্য ভিপি মাহবুবুল হক চৌধুরী।মৌলভীবাজার সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান ফয়সল চৌধুরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রেড ক্রিসেন্টে সিলেট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন সামন, নির্ঝয় রায়, আবু সাইদ মো. ইব্রাহিম, কামরুজ্জামান দিপু,পারভেজ আহমদ, আলিমুল এহসান চৌধুরী, তাহমিনা হাসান চৌধুরী, সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের শিক্ষিকা পূজা আচার্য্য, রেড ক্রিসেন্টে সিলেট ইউনিটের সহকারী পরিচালক মিজানুর রহমান মিজান, যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসির।

এছাড়াও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের অন্যান্য সদস্যবৃন্দ এবং কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নবীন চিকিৎসাসেবা কর্মীদের বিদায়বেলায় বক্তারা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং মানবসেবায় নিজেদের আত্মনিয়োগ করার দিকনির্দেশনা প্রদান করেন।-বিজ্ঞপ্তিa


সর্বশেষ সংবাদ

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলে এই

সিলেট নির্বাচন অফিসে জবাবদিহি নিয়ে প্রশ্ন

সিলেট নির্বাচন অফিসে জবাবদিহি নিয়ে প্রশ্ন

অভিযোগের পরও বদলায়নি চিত্র? সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে হয়রানি, ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এবং অতিরিক্ত

পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার উদ্যোগে ক্যাশলেস ছড়ারপাড় কর্মসূচির উদ্বোধন

পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার উদ্যোগে ক্যাশলেস ছড়ারপাড় কর্মসূচির উদ্বোধন

ডিজিটাল ব্যাংকিং লেনদেন জোরদার এবং আধুনিক অর্থব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘ক্যাশলেস ছড়ারপাড়’ দুই দিনব্যাপী শীর্ষক বিশেষ কর্মসূচির উদ্বোধন করা

আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রশাসক কাইয়ুম চৌধুরী

আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রশাসক কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের

প্রবাসের কষ্টার্জিত অর্থে দেশের সেবা, ষড়যন্ত্রের বেড়াজালে এক মানবিক মুখ আব্দুল ওদুদ

প্রবাসের কষ্টার্জিত অর্থে দেশের সেবা, ষড়যন্ত্রের বেড়াজালে এক মানবিক মুখ আব্দুল ওদুদ

প্রবাসে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতি সচল রাখার পাশাপাশি আর্তমানবতার সেবায় নিজেকে সম্পূর্ণ নিবেদিত করেছেন এক অনন্য রেমিটেন্স যোদ্ধা যুক্তরাজ্য

মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থতার খোঁজ নিতে বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটি প্রতিনিধিদল

মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থতার খোঁজ নিতে বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটি প্রতিনিধিদল

বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থ হয়ে চিকিৎসকের পরামর্শে নিজ বাসভবনে বিশ্রামে রয়েছেন।

তারাপুর চা বাগানে মাদক সিন্ডিকেট বেপরোয়া দীপা ও রঞ্জন

তারাপুর চা বাগানে মাদক সিন্ডিকেট বেপরোয়া দীপা ও রঞ্জন

অনুসন্ধানী প্রতিবেদন-৫ সিলেটের ঐতিহাসিক তারাপুর চা বাগানে মাদক ও জুয়া সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগ নিয়ে স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ দিন দিন চরম

ত্যাগ ও সংগ্রামের প্রতিচ্ছবি আব্দুল কাইয়ুম জালালী পংকী

ত্যাগ ও সংগ্রামের প্রতিচ্ছবি আব্দুল কাইয়ুম জালালী পংকী

সিলেট বিএনপির আস্থার প্রতীক সিলেট অঞ্চলের রাজনীতিতে ভালোবাসা, নিষ্ঠা ও নিরবচ্ছিন্ন ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত আব্দুল কাইয়ুম জালালী পংকী। বাংলাদেশ