admin
প্রকাশিত: ৫:০০ পূর্বাহ্ণ, মে ৫, ২০২৬
ছাতক প্রতিনিধি:
সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জালালপুর নামক স্থানে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। সোমবার বেলা সাড়ে ৩টার দিকে ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় অটোরিকশা চালকসহ একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন, সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার তিয়র জালাল গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে ইউসুব আলী (৫০), ইউসুব আলীর বড় মেয়ে নিলোফা বেগম (৩৫) ও তার স্বামী সাহাব উদ্দিন (৪০), ইউসুব আলীর ছোট মেয়ে কেয়া মনি (১৬), সিএনজি চালক ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের মানিক মিয়া (৫৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটি মহাসড়কের জালালপুর এলাকা অতিক্রম করার সময় বিপরীতমুখী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলেই ২ জন প্রাণ হারান। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও ৩ জনের মৃত্যু হয়।
“আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। দুর্ঘটনা কবলিত যানগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।” সেলিম, ওসি, হাইওয়ে থানা।
একই পরিবারের চার সদস্যসহ পাঁচজনের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর স্থানীয় জনতা দ্রæত উদ্ধার কাজে অংশ নেন। স্বজনদের হারিয়ে নিহতের পরিবার ও তিয়র জালাল গ্রামে এখন চলছে মাতম। হাইওয়ে পুলিশ ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চালাচ্ছে।
রুবেল আহমদ: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টারপ্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত) এর
জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হেমু হাউদপাড়া (জুয়াইরটুল) গ্রামের বাসিন্দা ও মতিন মিয়ার পুত্র, উদীয়মান ফুটবলার মোঃ নাজিম
সিলেট মহানগরীর মাছিমপুর হাকিম বাড়ি নিবাসী এবং মাছিমপুর জামিয়া মসজিদের মোতাওয়াল্লী হাজী মো. মাহমুদ আলী আর নেই। শুক্রবার সকাল ৬
বজ্রপাত রোধে তালগাছ রোপণে গুরুত্ব সপ্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ : সিলেটের জকিগঞ্জে দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ
এ কে আজাদ, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মৃত্যু ঘিরে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনে গিয়ে একজন শিক্ষকেরও দেখা পাননি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন গতকাল বৃহস্পতিবার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও-গনেশপুর কেন্দ্রীয় ঈদগাহ
১৯ মে ভোর থেকে সিলেট বিভাগে পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী