admin

প্রকাশিত: 1:52 PM, March 4, 2026

সিসিকের সব জনবান্ধব প্রকল্প অনুমোদন করবে সরকার

সিসিকের সব জনবান্ধব প্রকল্প অনুমোদন করবে সরকার

সবার সহযোগিতায় নাম্বার ওয়ান নগর গড়তে চাই: সিসিক প্রশাসক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি সিলেট সিটি কর্পোরেশনের জনবান্ধব সব প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত অনুমোদনের আশ্বাস দিয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে নগর ভবনে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন। প্রতিমন্ত্রী বলেন, আমার মানুষের সুবিধার বিষয়টি অধিক গুরুত্ব দিচ্ছি। তাই প্রকল্প অবশ্যই জনবান্ধব হতে হবে। নাগরিকদের কাজে লাগে এরকম প্রকল্প অগ্রাধিকার দিয়ে আমরা যত দ্রুত সম্ভব অনুমোদন করব।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি নবনিযুক্ত প্রশাসকের প্রশংসা করে বলেন, আব্দুল কাইয়ুম চৌধুরীর যেমন বর্ণাঢ্য রাজনৈতিক জীবন রয়েছে, তেমনি রয়েছে রাষ্ট্রীয় বিভিন্ন কাজের বর্ণাঢ্য অভিজ্ঞতা। তিনি সিলেটের উন্নয়নের রূপকার, সাবেক অর্থ ও পরিকল্পনা এম. সাইফুর রহমানর সঙ্গেও কাজ করেছেন। আশা করি তাঁর নেতৃত্বে সিলেট হবে একটি আধুনিক নগর। সিলেটের নাগরিকরা পাবেন সর্বোচ্চ নাগরিক সেবা।

সিলেট সিটি কর্পোরেশনের কার্যক্রমের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, আমি আসার পথে দেখেছি সিলেট নগর অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন। আশা করি আপনারা এর ধারাবাহিকতা বজায় রাখবেন। সরকারের ওপর নির্ভরতা কমিয়ে সিটি কর্পোরেশনের নিজস্ব আয় বাড়ানোর ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি।

মীর শাহে আলম ছড়া, খাল খনন করে দুই পাড়ে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ, সিলেট সিটি কর্পোরেশনের অধীনে সিটি ওয়াসা স্থাপন সহ বিভিন্ন প্রকল্প প্রণয়নের পরামর্শ দেন। সড়ক সংস্কার কাজে পরিবেশবান্ধব পদ্ধতি প্রয়োগেরও নির্দেশ দেন তিনি।

সভাপতির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, মানুষ বুক ভরা আশা নিয়ে আমাদেরকে ভূমিধস বিজয় উপহার দিয়েছে। তাদের প্রত্যাশা ধারণ করেই আমাদেরকে পথ চলতে হবে।

সিলেটকে বাংলাদেশের নাম্বার ওয়ান দৃষ্টিনন্দন আধুনিক নগর হিসেবে গড়তে সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, বাসযোগ্য আধুনিক নগর গড়তে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের যেমন সহযোগিতা প্রয়োজন তেমিন, নাগরিকদেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। কারণ নাগরিকদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই সুন্দর নগর গড়া সম্ভব নয়।

তিনি বলেন, আমি প্রশাসকের দায়িত্ব পেয়েই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম। বলেছিলাম আমাকে এই দায়িত্ব দিলে আপনার সার্বিক সহযোগিতা ছাড়াও স্থানীয় সরকার মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়সহ সরকারি বিভিন্ন দপ্তরের সহযোগিতা লাগবে। তিনি আমাকে আশ্বস্ত করেছিলেন। আজ প্রধানমন্ত্রীর আশ্বাসের বাস্তবায়ন দেখলাম। স্থানীয় প্রতিমন্ত্রী সিলেটে এসে আমাদেরকে উৎসাহিত করেছেন। আমাদের দুজন মন্ত্রীও আছেন। আশা করি আমরা সবার সহযেগিতায় একটি সুন্দর নগর গড়তে পারব।

সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার সিটি কর্পোরেশনের চলমান বিভিন্ন প্রকল্প ও বাস্তবায়নাধীন প্রকল্প সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

মতবিনিময় সভায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, ইউরোপে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সমন্বয়ক কামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের নাসের আহমেদ, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, সচিব বিশ্বজিত দেব, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এনামুল হক সহ সিটি কর্পোরেশনের বিভাগীয় ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৮টা ৫০ মিনিটে প্রতিমন্ত্রীকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় সিলেটের সংসদ সদস্য এম এ মালিক, সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, প্রধান প্রকৌশলী আলী আকবর সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর প্রতিমন্ত্রী সিলেট সার্কিট হাউসে সিলেটের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর তিনি হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন। পরে মীর শাহে আলম রিকাবীবাজারে এম. সাইফুর রহমান অডিটোরিয়াম, ধোপাদিঘিরপাড় ওয়াকওয়ে এবং জেল কলোনি পরিদর্শন করেন।


সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা লোকমানের ভাইয়ের ইন্তেকালে রিজভীর শোক

বিএনপি নেতা লোকমানের ভাইয়ের ইন্তেকালে রিজভীর শোক

সিলেট জেলা বিএনপি’র প্রচার সম্পাদক লোকমান আহমদের বড় ভাই, বিশিষ্ট ব্যবসায়ী নেছার আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি

জকিগঞ্জে একই পরিবারের দুই শিশু অসুস্থ, চিকিৎসার খরচ জোগাতে দিশেহারা বাবা

জকিগঞ্জে একই পরিবারের দুই শিশু অসুস্থ, চিকিৎসার খরচ জোগাতে দিশেহারা বাবা

জকিগঞ্জ প্রতিনিধি: একই পরিবারের দুই শিশুকন্যা জটিল শারীরিক সমস্যায় আক্রান্ত। বড় মেয়ে নুসরাত জাহান (৬) থ্যালাসেমিয়ায় আক্রান্ত। ছোট মেয়ে বুশরাত

জকিগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আন্তজেলা ডাকাত দলের সদস্য

জকিগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আন্তজেলা ডাকাত দলের সদস্য

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে দুই সহোদর ভাইয়ের বাড়িতে ডাকাতির ঘটনায় আলী হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

সিলেটে এলপিজি গ্যাসের অবৈধ সিন্ডিকেট সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে

আসিয়ান বাজারে বাংলাদেশের রপ্তানির নতুন সম্ভাবনা

আসিয়ান বাজারে বাংলাদেশের রপ্তানির নতুন সম্ভাবনা

আব্দুল মাজিদ চৌধুরী: চলতি ২০২৬ সালের শেষ প্রান্তিকে এসে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক জোট ‘আসিয়ান’-এর বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়াজাত

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’র উদ্বোধন

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’র উদ্বোধন

যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু