admin
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৬
সিলেটের সুস্থ সংস্কৃতির বিকাশের প্রত্যয়দীপ্ত সংগঠন ‘দিশারী শিল্পীগোষ্ঠী’র চেয়ারম্যান শহীদুল ইসলাম সাজু বলেছেন, সংস্কৃতি হচ্ছে আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। আর সংস্কৃতি ছাড়া কোন সমাজ বেঁেচ থাকতে পারেনা। তাই সংস্কৃতিকে উপেক্ষা নয়, ইসলামের সাথে সামঞ্জস্য রেখে সংস্কৃতি চর্চা চালিয়ে যেতে হবে। কারণ অসুস্থ সংস্কৃতির কবলে পড়ে আমাদের তরুণ প্রজন্ম ও য্বু সমাজ আজ দিশেহারা। তাদেরকে নৈতিক অবক্ষয়ের হাত থেকে রক্ষায় সুস্থ সংস্কৃতির চর্চার বিকল্প নেই। দুনিয়ার চাকচিক্য ও মোহে পড়ে পরকালকে ভুলে থাকা যাবেনা। কারণ পরকালই মূল ঠিকানা। ইসলামের সাথে সুস্থ সংস্কৃতির সামঞ্জস্য করতে পারলে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তি নিশ্চিত হবে। আর আমরা একটি সুন্দর মানবিক সমাজ উপহার দিতে পারবো। সুস্থ সংস্কৃতির বিকাশে দিশারী শিল্পীগোষ্ঠীর পথচলা অব্যাহত থাকবে। ইনশআল্লাহ।
তিনি গতকাল সোমবার সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে সিলেটের সুস্থ সংস্কৃতির বিকাশের প্রত্যয়দীপ্ত সংগঠন ‘দিশারী শিল্পীগোষ্ঠী’র উদ্যোগে শুভাকাঙ্খী ও শিল্পীদের সম্মানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
দিশারী শিল্পীগোষ্ঠীর পরিচালক আব্দুল হাদি চৌধুরীর সভাপতিত্বে, সহকারী পরিচালক মাসিহুর রহমান নাফি ও প্রশিক্ষণ সম্পাদক নুরুল আযহার রাফির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন- দিশারীর উপদেষ্টা তোফায়েল আহমদ, দিশারীর সাবেক পরিচালক ও সমন্বিত সাংস্কৃতিক সংসদ-সসাসের শিশু কিশোর বিভাগের পরিচালক আলিফ নুর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফাতির আহমদ, দিশারীর সাবেক পরিচালক সানাউল ইসলাম সুয়েজ। দিশারীর শিল্পী হাফেজ রাশেদ ইকবালের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত মাহফিলে ইসলামী সংগীত পরিবেশন করেন দিশারীর ক্ষুদে শিল্পী তামজিদ খান। মোনাজাত পরিচালনা করেন অভিভাবক প্রতিনিধি মাওলানা শাহ মাহমুদুল হক।
মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- দিশারীর সাবেক পরিচালক হোসাইন শাহরিয়ার রাজী, অভিভাবক প্রতিনিধি নুরুল হক, সাংবাদিক ও অভিভাবক প্রতিনিধি এমজেএইচ জামিল, সাংবাদিক মুনশী ইকবাল ও জয়নাল আবেদীন আজাদ, দিশারীর সাবেক দায়িত্বশীলদের মধ্যে থেকে শাহনেওয়াজ চৌধুরী রাজিব, শাহ ফাহিম মাহমুদ ও সাইয়্যিদ শাহীন প্রমূখ।
সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস ও মিনিবাস মালিক গ্রুপের বিশেষ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ এক্সপ্রেস বাস মৌলভীবাজার সড়ক দিয়ে চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছিল
সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন বরইকান্দি এলাকায় ‘ছাত্রাবাস মালিক সমিতি, এর এক জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে আগামী
এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এক নারী হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব ও
গত ১৪ ও ১৬ মে দুই পর্বে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন রাশেদ
রুবেল আহমদ: শ্রমও ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, নদী ভাঙন রোধ
এ কে আজাদ, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গভীর রাতে প্রবাসীর বাড়িতে ঢুকে দুর্বৃত্তদের হামলায় এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। এ
বিশ্বনাথ প্রতিনিধি: গ্রামীণ জনগণের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ হলো কমিউনিটি ক্লিনিক। প্রতিটি কমিউনিটি
মোঃ আল আমীন, জগন্নাথপুর: রিয়াজ রহমান, জগন্নাথপু থেকে: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের সুইচ গেইট এলাকার পূর্ব