admin
প্রকাশিত: 11:31 AM, March 15, 2026
আহমেদ শাকিল:
সিলেট মহানগরীর ২৪নং ওয়ার্ডের সৈদানীবাগ এলাকায় উন্মেষ সমাজ কল্যাণ সংঘ ও এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় স্থানীয় সৈদানীবাগ জামে মসজিদ প্রাঙ্গণে এই মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে এলাকার সহস্রাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। ইফতারের পূর্ব মুহূর্তে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে এলাকার মৃত্যুবরণকারী সকল ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা এবং এলাকাবাসীর শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
মোনাজাত পরবর্তী সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, “পবিত্র মাহে রমজান হলো আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এই মাসে আমাদের সবাইকে প্রকৃত মুত্তাকি হওয়ার শপথ নিতে হবে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে রমজান ও ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়াই ইসলামের শিক্ষা।”
বক্তারা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তরুণ প্রজন্মসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা আরও বলেন, এলাকার উন্নয়ন ও সাফল্যের জন্য পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখা অপরিহার্য। ধর্মীয় ও সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের আয়োজন আগামীতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের
দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের অভিযোগ
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার শিক্ষা
নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে আগমন
*কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক ভালোবাসা,