admin

প্রকাশিত: 1:25 PM, July 7, 2026

স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে

স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে

Smart Language Learning with AI শীর্ষক ৩ দিনব্যাপী কর্মশালা শুরু

আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর, যুগোপযোগী ও ফলপ্রসূ করার লক্ষ্যে গতকাল সোমবার সকালে স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে তিনদিন ব্যাপী Smart Language Learning with AI (Practical Application) শীর্ষক একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও উদ্ভাবনী কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা(AI)- এর ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে ভাষা শিক্ষাকে আরও সহজ, আকর্ষণীয় ও দক্ষতাভিত্তিক করে তোলা।

উক্ত কর্মশালার সার্বিক পরিকল্পনা, দিকনির্দেশনা ও সফল বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেন বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন। তাঁর দূরদর্শী নেতৃত্ব, আধুনিক শিক্ষাচিন্তা এবং শিক্ষার্থীবান্ধব দৃষ্টিভঙ্গি পুরো আয়োজনকে একটি সুসংগঠিত ও মানসম্মত রূপ প্রদান করে। তিনি সর্বদা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন ও উদ্ভাবনী শিক্ষায় অংশগ্রহণে উৎসাহিত করার জন্য শিক্ষকবৃন্দ ও অভিভাবকদের উৎসাহিত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ছিলেন প্রফেসর জয়নুল আবেদীন চৌধুরী, একাডেমিক কোঅর্ডিনেটর, স্কলার্সহোম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই একবিংশ শতাব্দীর শিল্পবিপ্লবের সময় ভবিষ্যৎমুখী আন্তর্জাতিক শ্রমবাজারের জন্য সকল শিক্ষার্থীদের টিকে থাকতে হলে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর যথাযথ জ্ঞান ও প্রশিক্ষণের বিকল্প নেই। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের কোঅর্ডিনেটর সুমিত্রা মজুমদার। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোমিতা সিনহা।

কর্মশালাটি পরিচালনা করেন সৈয়দা জামিলা বকুল যূথি, অও প্রশিক্ষক, অ্যালামনাই ইউএস স্টেট ডিপার্টমেন্ট, যিনি দক্ষতার সাথে পুরো কার্যক্রমকে সমন্বিত ও গতিশীলভাবে উপস্থাপন করেন।

এই কার্যক্রমে শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন ডিজিটাল টুল ও অ্যাপ্লিকেশন ব্যবহারের মাধ্যমে ভাষা শিক্ষার বাস্তব ও ব্যবহারিক দিকসমূহ হাতে-কলমে শেখানো হয়। বিশেষ করে শব্দার্থ বিশ্লেষণ, সঠিক উচ্চারণ অনুশীলন, বাক্য গঠন প্রক্রিয়া এবং অনুবাদ দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে অও প্রযুক্তির কার্যকর ব্যবহার শিক্ষার্থীদের জন্য নতুন অভিজ্ঞতার দ্বার উন্মোচন করে। আধুনিক প্রযুক্তির সহায়তায় শিক্ষার্থীরা তাৎক্ষণিক ফিডব্যাক পেয়ে নিজেদের ভুল সংশোধনের সুযোগ লাভ করে, যা তাদের শেখার প্রক্রিয়াকে আরও গতিশীল ও ফলপ্রসূ করে তোলে।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, গভীর আগ্রহ ও উদ্দীপনা পুরো কর্মশালাকে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে রূপ দেয়। তারা নতুন প্রযুক্তি ব্যবহারে বিশেষ আগ্রহ প্রকাশ করে এবং শেখার প্রতি তাদের সক্রিয় মনোভাব সকলের দৃষ্টি আকর্ষণ করে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর জ্ঞান নয়, বর্যং বাস্তবমুখী ও প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শিক্ষকমণ্ডলী মনে করেন, এই ধরনের যুগোপযোগী ও উদ্ভাবনী উদ্যোগ শিক্ষার্থীদের সৃজনশীলতা, বিশ্লেষণধর্মী চিন্তাশক্তি এবং আত্মবিশ্বাস বহুগুণে বৃদ্ধি করবে। পাশাপাশি ভবিষ্যৎ শিক্ষাজীবনে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার সক্ষমতা তৈরি করবে, যা তাদের বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে সহায়তা করবে।


সর্বশেষ সংবাদ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের