admin

প্রকাশিত: 6:37 AM, May 21, 2026

স্ত্রী-সন্তান নিয়ে পালানোর অভিযোগ, মামলা না নেওয়ার দাবি স্বামীর

স্ত্রী-সন্তান নিয়ে পালানোর অভিযোগ, মামলা না নেওয়ার দাবি স্বামীর
জকিগঞ্জ প্রতিনিধি: 
সিলেটের জকিগঞ্জে স্ত্রীকে নিয়ে পরকীয়ার অভিযোগ তুলে এক ব্যক্তির বিরুদ্ধে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও শিশু সন্তান নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ করেছেন এক প্রবাসপ্রত্যাশী যুবক। একই সঙ্গে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরও মামলা রেকর্ড না করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
গতকাল বুধবার জকিগঞ্জ পৌরসভার গন্ধদত্ত এলাকার বাসিন্দা মাহবুবুর রহমান আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন। তিনি মৃত আব্দুস শুক্কুরের ছেলে।
লিখিত বক্তব্যে মাহবুবুর রহমান বলেন, প্রায় চার বছর আগে পারিবারিকভাবে ইসলামী শরিয়ত মোতাবেক তান্নী আক্তার মিলির সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে মাহদী হাসান নামে আড়াই বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। পরিবারের উন্নত ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ জন্য কষ্টার্জিত টাকা, স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় মালামাল ঘরে সংরক্ষণ করে রেখেছিলেন।
তিনি অভিযোগ করেন, গত ১৭ মে সকালে পাসপোর্টের কাজে সিলেটে যাওয়ার সুযোগে ইমন আহমদ নামে এক ব্যক্তি ও অজ্ঞাতনামা কয়েকজন তাদের বাড়িতে আসে। পরে তার স্ত্রী ঘরে থাকা নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা, প্রায় সাড়ে ৪ লাখ টাকার স্বর্ণালঙ্কার, রুপার গহনা, মোবাইল ফোন, কাপড়চোপড়সহ প্রায় ৮ লাখ টাকার মালামাল নিয়ে চলে যান। একই সঙ্গে শিশু সন্তান মাহদী হাসানকেও নিয়ে যাওয়া হয়।
মাহবুবুর রহমান আরও বলেন, তার মা রেহানা বেগম ও স্থানীয় লোকজন বাধা দেওয়ার চেষ্টা করলেও অভিযুক্তরা দ্রুত গাড়িযোগে চলে যায়। পরে বাড়িতে ফিরে পুরো ঘটনা জানতে পেরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, গত মঙ্গলবার রাতে জকিগঞ্জ থানা পুলিশ তার স্ত্রী তান্নী আক্তার মিলি ও অভিযুক্ত ইমন আহমদকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে লিখিত অভিযোগ দেওয়ার পরও এখন পর্যন্ত মামলা রেকর্ড করা হয়নি। একটি প্রভাবশালী মহল বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, তার স্ত্রীর বাবার বাড়ি জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের লক্ষীরয়েরচক গ্রামে। স্থানীয়ভাবে তারা প্রভাবশালী হওয়ায় তিনি ও তার পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছেন।
সংবাদ সম্মেলনে মাহবুবুর রহমান প্রশাসন, মানবাধিকার সংগঠন ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অভিযোগটি দ্রুত মামলা হিসেবে গ্রহণ, নিরপেক্ষ তদন্ত এবং তার শিশু সন্তানসহ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক।
এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, স্বামীর জিডির ভিত্তিতে তান্নী আক্তার মিলিকে উদ্ধার করা হয়েছে এবং ইমন আহমদ নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। অভিযোগ দায়ের করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলে এই

সিলেট নির্বাচন অফিসে জবাবদিহি নিয়ে প্রশ্ন

সিলেট নির্বাচন অফিসে জবাবদিহি নিয়ে প্রশ্ন

অভিযোগের পরও বদলায়নি চিত্র? সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে হয়রানি, ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এবং অতিরিক্ত

পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার উদ্যোগে ক্যাশলেস ছড়ারপাড় কর্মসূচির উদ্বোধন

পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার উদ্যোগে ক্যাশলেস ছড়ারপাড় কর্মসূচির উদ্বোধন

ডিজিটাল ব্যাংকিং লেনদেন জোরদার এবং আধুনিক অর্থব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘ক্যাশলেস ছড়ারপাড়’ দুই দিনব্যাপী শীর্ষক বিশেষ কর্মসূচির উদ্বোধন করা

আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রশাসক কাইয়ুম চৌধুরী

আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রশাসক কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের

প্রবাসের কষ্টার্জিত অর্থে দেশের সেবা, ষড়যন্ত্রের বেড়াজালে এক মানবিক মুখ আব্দুল ওদুদ

প্রবাসের কষ্টার্জিত অর্থে দেশের সেবা, ষড়যন্ত্রের বেড়াজালে এক মানবিক মুখ আব্দুল ওদুদ

প্রবাসে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতি সচল রাখার পাশাপাশি আর্তমানবতার সেবায় নিজেকে সম্পূর্ণ নিবেদিত করেছেন এক অনন্য রেমিটেন্স যোদ্ধা যুক্তরাজ্য

মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থতার খোঁজ নিতে বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটি প্রতিনিধিদল

মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থতার খোঁজ নিতে বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটি প্রতিনিধিদল

বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থ হয়ে চিকিৎসকের পরামর্শে নিজ বাসভবনে বিশ্রামে রয়েছেন।

তারাপুর চা বাগানে মাদক সিন্ডিকেট বেপরোয়া দীপা ও রঞ্জন

তারাপুর চা বাগানে মাদক সিন্ডিকেট বেপরোয়া দীপা ও রঞ্জন

অনুসন্ধানী প্রতিবেদন-৫ সিলেটের ঐতিহাসিক তারাপুর চা বাগানে মাদক ও জুয়া সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগ নিয়ে স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ দিন দিন চরম

ত্যাগ ও সংগ্রামের প্রতিচ্ছবি আব্দুল কাইয়ুম জালালী পংকী

ত্যাগ ও সংগ্রামের প্রতিচ্ছবি আব্দুল কাইয়ুম জালালী পংকী

সিলেট বিএনপির আস্থার প্রতীক সিলেট অঞ্চলের রাজনীতিতে ভালোবাসা, নিষ্ঠা ও নিরবচ্ছিন্ন ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত আব্দুল কাইয়ুম জালালী পংকী। বাংলাদেশ