admin
প্রকাশিত: 4:56 AM, November 2, 2026
সিলেটের বিশ্বনাথ উপজেলার এক প্রবাসীর বিরুদ্ধে স্পেনে পাঠানোর নামে জাল কাগজপত্র তৈরি ও কোটি কোটি টাকা আত্মসাৎ করার ভয়াবহ অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তির নাম ফরহাদ, পিতা: মো: হাবিব হুসেন। বর্তমানে স্পেনে অবস্থান করে ফরহাদ আন্তর্জাতিক একটি মানবপাচার চক্র পরিচালনা করছেন এবং সাধারণ মানুষকে ইউরোপে নেওয়ার অবাস্তব প্রলোভন দেখিয়ে নিঃস্ব করছেন বলে অনুসন্ধানে জানা গেছে।
সম্প্রতি ফরহাদ ও তার গড়ে তোলা চক্রের সুপরিকল্পিত প্রতারণার শিকার হয়েছেন আলমগীর নামে এক ভুক্তভোগী। তাকে স্পেনে নিয়ে উচ্চ বেতনের চাকুরির স্বপ্ন দেখিয়ে বিভিন্ন দফায় ও কৌশলে মোট ৪৮ লাখ টাকা আত্মসাৎ করেছে চক্রটি।
টাকা লেনদেনের প্রমাণ ঘেঁটে দেখা যায়, গত বছরের ০২ সেপ্টেম্বর ৭০ হাজার টাকা, ১৪ সেপ্টেম্বর ১ লাখ টাকা, ১৬ সেপ্টেম্বর ৫ লাখ টাকা এবং ২০ সেপ্টেম্বর দুই দফায় যথাক্রমে ১ লাখ ৫০ হাজার ও ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় ফরহাদ। এছাড়া বাকি টাকা বিভিন্ন ধাপে ব্যাংক অ্যাকাউন্ট ও নগদের মাধ্যমে পরিশোধ করা হয়েছে।
ভুক্তভোগীর বিশ্বাস অর্জন করতে ফরহাদ স্পেনের কিছু সম্পূর্ণ ভুয়া ও জাল কাগজপত্র তৈরি করে পাঠায়। তবে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার পর দীর্ঘদিন অতিবাহিত হলেও আলমগীরকে স্পেনে নেওয়ার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমানে টাকার জন্য যোগাযোগ করা হলে ফরহাদ সব ফোন নম্বর ব্লক করে দিয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, ফরহাদ স্পেনে বসেই নিরাপদে এই মানবপাচার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে। টাকা লেনদেনের যাবতীয় নথিপত্র, ব্যাংক স্লিপ ও জাল ডকুমেন্টের প্রমাণাদি বর্তমানে আলমগীরের কাছে সংরক্ষিত রয়েছে।
সর্বস্ব হারিয়ে আলমগীরের পরিবার এখন মানসিকভাবে ভেঙে পড়েছে এবং চরম আর্থিক সংকটে দিনাতিপাত করছে। এমতাবস্থায়, ভুক্তভোগী আলমগীর ও তার পরিবার এই আন্তর্জাতিক প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে এবং কষ্টার্জিত ৪৮ লাখ টাকা উদ্ধারসহ অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর জরুরি ও সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা-কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ বলেছেন, হবিগঞ্জের প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করছে।
জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয।