admin
প্রকাশিত: 12:07 PM, June 19, 2026
স্টাফ রিপোর্টার:
আধ্যাত্মিক নগরী সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহজালাল (রহ.) মাজারের দান সংগ্রহ ও অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। মাজারের ভেতরের ঐতিহ্যবাহী ৩টি বড় দানের ডেগ সিলগালা করে দেওয়ার পাশাপাশি প্রশাসনের নিজস্ব তত্ত্বাবধানে নতুন দানবাক্স স্থাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা গেছে, মাজারের বিভিন্ন পয়েন্টে একটি প্রধান বড় দানবাক্সসহ বেশ কয়েকটি ছোট ছোট দানবাক্স বসানো হয়েছে। এখন থেকে ভক্ত ও দর্শনার্থীদের দেওয়া সব ধরনের আর্থিক দান সরাসরি প্রশাসনের নিয়ন্ত্রণাধীন এই বাক্সগুলোতে জমা হবে। এসব দানবাক্সের সার্বিক নিরাপত্তার জন্য মাজার প্রাঙ্গণে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লা জানান, “মাজারের দান সংগ্রহ প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল, নিরাপদ ও স্বচ্ছ করতেই জেলা প্রশাসনের এই উদ্যোগ। এখন থেকে সমস্ত দান প্রশাসনের তত্ত্বাবধানেই জমা ও হিসাব রাখা হবে।”
এর আগে গত শুক্রবার (১২ জুন) সিলেট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজার পরিদর্শন করেন এবং মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে দানবাক্সে তালা দেওয়ার নির্দেশ দেন।
জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এই প্রসঙ্গে বলেন, “সিলেটের এই দুটি ঐতিহাসিক মাজারকে একটি সুশৃঙ্খল কাঠামোর আওতায় এনে আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। বর্তমানে এই দুটি গুরুত্বপূর্ণ মাজারের সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনাকে একটি নির্দিষ্ট মানদ-ে আনা হচ্ছে। পরবর্তীতে পর্যায়ক্রমে জেলার অন্যান্য মাজারের বিষয়েও একই ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত ও পর্যটক এই দুই মাজারে আসেন। নগদ টাকা ছাড়াও সোনা-দানা, গবাদিপশু ও মূল্যবান সামগ্রী দান করেন ভক্তরা। প্রতিদিন এখানে লাখ লাখ টাকা দান হিসেবে জমা হলেও এর সঠিক হিসাব বা ব্যয় প্রক্রিয়া কখনোই জনসম্মুখে প্রকাশ করা হতো না। ফলে দীর্ঘদিন ধরেই মাজারের তহবিল নিয়ে জনমনে নানা প্রশ্ন ও কৌতূহল ছিল। জেলা প্রশাসনের এই অনমনীয় পদক্ষেপে মাজারের অর্থ ব্যবস্থাপনায় দীর্ঘদিনের ধোঁয়াশা কাটবে বলে মনে করছেন সচেতন মহল।
এদিকে মাজারে আগত দর্শনার্থী ও পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও নির্বিঘœ চলাচল নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই মাজারের প্রধান ফটকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্যুরিস্ট পুলিশের সদস্যদের বিশেষ নজরদারি ও টহল দিতে দেখা গেছে।
ট্যুরিস্ট পুলিশ সিলেট জোনের পরিদর্শক রঞ্জন সামন্ত জানান, পর্যটকদের হয়রানি মুক্ত রাখা, শৃঙ্খলা রক্ষা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত মোকাবিলায় তারা সার্বক্ষণিক কাজ করছেন। কোনো পর্যটক সমস্যায় পড়লে দ্রুত ট্যুরিস্ট পুলিশের সহায়তা নেওয়ার আহ্বান জানান তিনি। প্রশাসনের এই জোড়া পদক্ষেপ অর্থনৈতিক স্বচ্ছতা ও কড়া নিরাপত্তা ব্যবস্থার কারণে মাজারে আগত সাধারণ ভক্ত ও দর্শনার্থীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলে এই
অভিযোগের পরও বদলায়নি চিত্র? সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে হয়রানি, ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এবং অতিরিক্ত
ডিজিটাল ব্যাংকিং লেনদেন জোরদার এবং আধুনিক অর্থব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘ক্যাশলেস ছড়ারপাড়’ দুই দিনব্যাপী শীর্ষক বিশেষ কর্মসূচির উদ্বোধন করা
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের
প্রবাসে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতি সচল রাখার পাশাপাশি আর্তমানবতার সেবায় নিজেকে সম্পূর্ণ নিবেদিত করেছেন এক অনন্য রেমিটেন্স যোদ্ধা যুক্তরাজ্য
বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থ হয়ে চিকিৎসকের পরামর্শে নিজ বাসভবনে বিশ্রামে রয়েছেন।
অনুসন্ধানী প্রতিবেদন-৫ সিলেটের ঐতিহাসিক তারাপুর চা বাগানে মাদক ও জুয়া সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগ নিয়ে স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ দিন দিন চরম
সিলেট বিএনপির আস্থার প্রতীক সিলেট অঞ্চলের রাজনীতিতে ভালোবাসা, নিষ্ঠা ও নিরবচ্ছিন্ন ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত আব্দুল কাইয়ুম জালালী পংকী। বাংলাদেশ