admin
প্রকাশিত: 8:57 AM, November 1, 2026
দুটি কিডনি অকেজো হয়ে চিকিৎসাধীন থাকা সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাইদুল এনাম চৌধুরী লাহিনের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এক দোয়াসভা ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বাদ মাগরিব হযরত শাহজালাল (রহ.) মাজার জামে মসজিদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে দলের কঠিন ও সংকটময় দিনগুলোর অন্যতম ত্যাগী সহকর্মী লাহিনের দ্রুত আরোগ্য লাভ এবং সফল অস্ত্রোপচারের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাহুল কবির মিফতা, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, এমদাদ বক্স ও কায়সান মাহমুদ সুমন, আহ্বায়ক কমিটির প্রথম সদস্য সিরাজুল ইসলাম সিরাজ, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আলাল আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার মনিরুজ্জামান মনির, সেলিম আহমদ, নুরুল ইসলাম রুহুল ও আয়াত আলী প্রিন্স।
এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে কোম্পানিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট আলাউদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মইন উদ্দিন খান সুহেদ, জুনেদ আহমদ জামাল, সেফুল আহমদ, জসিম আহমদ, রাজন খান, কামাল আহমদ, সুলতান সালাউদ্দিন টুকু, রাজিব আহমদ, লিয়াকত আলী, জালাল আহমদ, শাহরিয়ার আহমদ, জয়নাল আহমদ ও ফাহিম আহমদ সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের এই নেতা দীর্ঘদিন ধরে মারাত্মক কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দুটি কিডনিই অকার্যকর হয়ে পড়ায় চলতি সপ্তাহেই জরুরিভিত্তিতে কিডনি প্রতিস্থাপন (ট্রান্সপ্লান্ট) করার প্রক্রিয়া চলছে। অসুস্থ স্বামীকে নতুন জীবন দিতে ও সুস্থ করে তুলতে লাহিনের স্ত্রী নিজের একটি কিডনি দান করার উদ্যোগ নিয়েছেন।
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক ছাত্রনেতা লোকমান আহমদ বলেছেন, দেশের তরুণ জনশক্তির উন্নয়নের মধ্য দিয়েই প্রকৃত উন্নয়ন সম্ভব।
কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত সোমবার সন্ধ্যা সাড়ে
নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সিলেট নগরীতে মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা হোটেল
নবীগঞ্জ প্রতিনিধি: প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। ভোরের হিমেল হাওয়া আর ঋতু পরিবর্তনের আবহে মাঠে মাঠে শুরু হয়েছে শীতকালীন সবজির সমারোহ।
সম্প্রতি নগরীর সুবিদবাজারে এক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিলেট মহানগর ছাত্রদলের সহ-সভাপতি শাহ আকাব উদ্দিন পলাশ। তিনি বর্তমানে নগরীর
ফিজিতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ বাড়ছে সিলেটের সংবাদ ডেস্ক: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর
শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলামের সাথে অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক