admin
প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৬
সিলেটের সংবাদ ডেস্ক:
হাজীদের কষ্ট দিলে এজেন্সিকে শাস্তি পেতে হবে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। গতকাল শনিবার বিকেল রাজধানীর রমনায় পুলিশ কনভেনশন হলে হজ এজেন্সিজ এসোসিযেশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, হজযাত্রীরা হলেন আল্লাহর মেহমান। তাদেরকে সর্বোত্তম সেবা দিতে হবে। তাদের সাথে ভালো আচরণ করতে হবে। তাদের সাথে কোনো অন্যায় করা যাবে না। সুন্দর ও সুষ্ঠুভাবে হাজীদেরকে সেবা দিলে এজেন্সিকে পুরস্কৃত করা হবে। হাজীদেরকে কষ্ট দিলে শাস্তি পেতে হবে।
ইফতারের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ইফতার আল্লাহর হুকুম। এ হুকুম সঠিক সময়ে পালন করতে হবে। নিজেকে খাদেম আখ্যায়িত করে কায়কোবাদ বলেন, খাদেম হিসেবে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাদের সেবা করার চেষ্টা করে যাব। আপনাদের সন্তুষ্টির জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করার চেষ্টা করব। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সে দায়িত্ব পালনের চেষ্টা করে যাব।
হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ভিডিওকলে বিশেষ অতিথির বক্তৃতা করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আয়াতুল ইসলাম ও হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার বক্তৃতা করেন।
রুবেল আহমদ: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টারপ্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত) এর
জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হেমু হাউদপাড়া (জুয়াইরটুল) গ্রামের বাসিন্দা ও মতিন মিয়ার পুত্র, উদীয়মান ফুটবলার মোঃ নাজিম
সিলেট মহানগরীর মাছিমপুর হাকিম বাড়ি নিবাসী এবং মাছিমপুর জামিয়া মসজিদের মোতাওয়াল্লী হাজী মো. মাহমুদ আলী আর নেই। শুক্রবার সকাল ৬
বজ্রপাত রোধে তালগাছ রোপণে গুরুত্ব সপ্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ : সিলেটের জকিগঞ্জে দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ
এ কে আজাদ, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মৃত্যু ঘিরে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনে গিয়ে একজন শিক্ষকেরও দেখা পাননি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন গতকাল বৃহস্পতিবার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও-গনেশপুর কেন্দ্রীয় ঈদগাহ
১৯ মে ভোর থেকে সিলেট বিভাগে পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী