admin
প্রকাশিত: 7:26 AM, July 19, 2026
পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে দেশ গড়ায় গুরুত্ব দিতে হবে: আবুল কাহের চৌধুরী শামীম
বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, অসাম্প্রদায়িক চেতনার বিকাশ এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে দেশ গড়ার ওপর সবাইকে গুরুত্ব দিতে হবে। বাংলাদেশ সব ধর্মের মানুষের এক অনন্য সম্প্রীতির চারণভূমি। একটি বৈষম্যহীন ও প্রগতিশীল রাষ্ট্র গঠনে অসাম্প্রদায়িক চেতনার বিকল্প নেই। আমাদের সবাইকে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। তিনি ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় করতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান।
গতকাল শনিবার দুপুর ২টায় কানাইঘাট উপজেলা পরিষদ ইউ.টি.ডি.সি. হলরুমে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির যৌথ উদ্যোগে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলার আহ্বায়ক সূদীপ রঞ্জন সেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী।
কানাইঘাট উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক শ্যামল কুমার দাসের সভাপতিত্বে ও কানাইঘাট উপজেলার সদস্য সচিব প্রতাপ চন্দ্র দাস (প্রতাপ দাস) এবং পৌর কমিটির সদস্য সচিব রঞ্জু দাসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কানু মোদী মাস্টার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব ফয়সল, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলার সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস, কানাইঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু, কানাইঘাট পৌর বিএনপির সভাপতি নূরুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম, কৃষক দল কানাইঘাট উপজেলার আহ্বায়ক ও কানাইঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমাছ উদ্দিন চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক বাবু নারায়ন পুরকায়স্থ ফনি, বাবু প্রাণেশ দেব।
সভার শুরুতে মনি মোহন দাস গৌরাঙ্গের পরিচালনায় পবিত্র গীতাপাঠ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজন রাম দাস, গৌরাঙ্গ দাস, বিধান চৌধুরী, বিকাশ দাস, বিশ্বজিৎ রায় এবং পিজোস রেমা।
অভিষেক অনুষ্ঠানে বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান এবং সমাজে ধর্মীয় সম্প্রীতি রক্ষা ও অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। নবীন ও প্রবীণ নেতৃবৃন্দের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।-বিজ্ঞপ্তি
লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলে এই
অভিযোগের পরও বদলায়নি চিত্র? সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে হয়রানি, ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এবং অতিরিক্ত
ডিজিটাল ব্যাংকিং লেনদেন জোরদার এবং আধুনিক অর্থব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘ক্যাশলেস ছড়ারপাড়’ দুই দিনব্যাপী শীর্ষক বিশেষ কর্মসূচির উদ্বোধন করা
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের
প্রবাসে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতি সচল রাখার পাশাপাশি আর্তমানবতার সেবায় নিজেকে সম্পূর্ণ নিবেদিত করেছেন এক অনন্য রেমিটেন্স যোদ্ধা যুক্তরাজ্য
বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থ হয়ে চিকিৎসকের পরামর্শে নিজ বাসভবনে বিশ্রামে রয়েছেন।
অনুসন্ধানী প্রতিবেদন-৫ সিলেটের ঐতিহাসিক তারাপুর চা বাগানে মাদক ও জুয়া সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগ নিয়ে স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ দিন দিন চরম
সিলেট বিএনপির আস্থার প্রতীক সিলেট অঞ্চলের রাজনীতিতে ভালোবাসা, নিষ্ঠা ও নিরবচ্ছিন্ন ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত আব্দুল কাইয়ুম জালালী পংকী। বাংলাদেশ