admin

প্রকাশিত: 3:52 PM, November 27, 2025

হৃদয়ের লড়াইয়ের পরও টপ অর্ডারের ব্যর্থতায় বাংলাদেশের হার

হৃদয়ের লড়াইয়ের পরও টপ অর্ডারের ব্যর্থতায় বাংলাদেশের হার

টেস্টে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়ে সিরিজ ঘরে ‍তুলেছিল বাংলাদেশ দল। যা সহজে মানতে পারেনি সফরকারীরা। তাই প্রতিশোধ নিতে প্রথম টি-টোয়েন্টিতে টাইগারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে আইরিশরা। এতে ৩৯ রানের বড় জয়ে টি-টোয়েন্টিতে উড়ন্ত শুরু পেয়েছে আয়ারল্যান্ড।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৮২ রানের লক্ষ্য দিয়েছিল আয়ারল্যান্ড। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪২ রান তুলতে পারে টাইগাররা। এতে ৩৯ রানের জয় পেয়েছে আইরিশরা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন তানজিদ তামিম। ৫ বলে ২ রান করে ক্যাচ আউট হন তিনি। তামিমের বিদায়ের পর তিনে ব্যাট করতে এসেছিলেন লিটন কুমাস দাস। কিন্তু মার্কা অ্যাডওয়ারের বলে ক্যাচ হন তিনি। ৩ বলে ১ রান করেন তিনি।

এতে দলীয় ৪ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। ১ রান যোগ করতেই বাজে শট খেলে ক্যাচ তুলে দেন পারভেজ ইমন, বাংলাদেশের বিপদ আরও বাড়ে। এদিন ইনিংস বড় করতে পারেননি সাইফ হাসানও। ১৩ বলে ৬ রান করে বোল্ড আউট হন তিনি।

এরপর দলের হাল ধরার চেষ্টা করেন তাওহীদ হৃদয় ও জাকের আলী। দুজনের ব্যাটে ভর করে ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫৯ রান। তবে ইনিংস বড় করতে পারেননি জাকের। এক ছক্কায় ১৬ বলে ২০ রান করে ক্যাচ আউট হন তিনি।

৫ বলে ৬ রান করে একই পথে হাঁটেন তানজিম সাকিবও। দুই বল পরেই রিশাদ ও নাসুম ডাক আউট হলে ৭৪ রানে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। তবে অপর প্রান্তে থেকে লড়াই করতে থাকেন হৃদয়।

শেষ ৩৬ বলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১০১ রান। দলের পরাজয় নিশ্চিত জেনেও নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ৩৪ বলে ফিফটি তুলে নেন হৃদয়। সেই সঙ্গে বাংলাদেশও দলীয় শতক পার করে। এরপর ১৩ বলে ১২ রান করে ক্যাচ হন শরিফুল। শেষ পর্যন্ত হৃদয় ৫০ বলে ৮৩ রান করে অপরাজিত থাকলেও দলের হার বাঁচাতে পারেনি হৃদয়। ৩৯ রানে জয় পেয়েছে আইরিশরা।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে আইরিশরা। শরিফুলের প্রথম ওভারে ৮ রান তোলেন পল স্ট্রালিং। তৃতীয় ওভাসে ৪ বাউন্ডারি হজম করেন শরিফুল। তবে পঞ্চম ওভারে তানজিম সাকিবকে বোলিংয়ে আনেন লিটন।

ওভারের দ্বিতীয় বলে অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন এই টাই পেসার। পল স্ট্রালিংকে ক্যাচ আউটের ফাঁদে ফেলেন তিনি। ৪ বাউন্ডারিতে ১৮ বলে ২১ রান করেন আইরিশ ওপেনার।

পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৪৮ রান তুলতে পারে আয়ারল্যান্ড। স্ট্রালিংয়ের আউটের পর দলের হাল ধরেন টিম ও হ্যারি টেক্টর। তবে ইনিংস বড় করতে পারেননি টিম টেক্টর। নবম ওভারের দ্বিতীয় বলে বাউন্ডারি লাইনে কাটা পড়েন তিনি।

৬ বাউন্ডারিতে ১৯ বলে ৩২ রান করেছেন টেক্টর। তবে একপ্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন হ্যারি টেক্টর। এতে ১০ ওভারে ৭৭ রান তুলতে পারে সফরকারীরা।

টেক্টরকে সঙ্গ দিয়ে ব্যাট চালাচ্ছিলেন লরকান টাকারও। তবে ১৩তম ওভারে এই ব্যাটারকে সাজঘরে ফেরান শরিফুল। ২ বাউন্ডারি ও ১ ওভার বাউন্ডারিতে ১৪ বলে ১৮ রান করেন তিনি। রপর পিচে এসেই বলে বলে বাউন্ডারি মারতে থাকেন ক্যাম্ফার। তবে ১৭ বলে ২৪ রান করে ক্যাচ আউট হন তিনি।

তবে অপর প্রান্ত আগলে রেখে ৩৭ বলে ফিফটি তুলে নেন টেক্টর। ইনিংসের শেষ ওভারে বোলিংয়ে আসেন তানজিম সাকিব। এই ওভারে টানা দুই ছক্কায় ১৭ রান দিয়েছেন তিনি। এতে ১৮১ রানের বড় পুঁজি পায় আইরিশরা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন তানজিম সাকিব। এ ছাড়াও রিশাদ হোসেন ও শরিফুল নেন একটি করে উইকেট।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে ‘শ্যাম কালা’ এখন আরও বেপরোয়া  প্রশাসনের নাম ভাঙিয়ে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

গোয়াইনঘাটে ‘শ্যাম কালা’ এখন আরও বেপরোয়া প্রশাসনের নাম ভাঙিয়ে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট সীমান্তে আলোচিত ‘লাইনম্যান’ শ্যাম কালা ওরফে শামসুদ্দিন কালাকে ঘিরে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগের পর এবার তার

ইসকন সিলেটের আলোচনা সভায় সিউক চেয়ারম্যান কয়েস লোদী ‘স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই, এটিই বাংলাদেশ’

ইসকন সিলেটের আলোচনা সভায় সিউক চেয়ারম্যান কয়েস লোদী ‘স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই, এটিই বাংলাদেশ’

‘স্ব স্ব ধর্ম পালন করার ক্ষেত্রে আমরা কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছি না। এটি হচ্ছে এই দেশÑযেখানে সকল ধর্ম-বর্ণের মানুষ তাঁদের

শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হওয়া: মিফতাহ্ সিদ্দিকী

শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয়, আদর্শ মানুষ হওয়া: মিফতাহ্ সিদ্দিকী

বিএনপির জাতীয় নির্বাহীর সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের নাম

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন দক্ষিণ সুরমায় প্রবাসীকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন দক্ষিণ সুরমায় প্রবাসীকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ, জাল দলিল তৈরি এবং সম্পত্তির ভাড়া থেকে বঞ্চিত করার অভিযোগ করেছেন যুক্তরাজ্য প্রবাসী নগরের

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা শিক্ষার্থীদের ভালো ফলাফল সাথে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: আতাউর রহমান পীর

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা শিক্ষার্থীদের ভালো ফলাফল সাথে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে: আতাউর রহমান পীর

মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময় অর্জিত

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মহানগর

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয়: প্রফেসর ড. মো. দিদার চৌধুরী

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয়: প্রফেসর ড. মো. দিদার চৌধুরী

মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন, দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের

কলচেস্টার বিএনপির দায়িত্ব পেলেন দুদু-তুহিন

কলচেস্টার বিএনপির দায়িত্ব পেলেন দুদু-তুহিন

যুক্তরাজ্যের কলচেস্টার বিএনপির নতুন ৬ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে সিলেটের বালাগঞ্জ উপজেলার সন্তান ইশতিয়াক হোসেন দুদু সভাপতি এবং