admin
প্রকাশিত: 4:38 PM, October 26, 2026
স্টাফ রিপোর্টার:
২০২৭ সালের ধর্মীয় ছুটির দিন ও মূল ধর্মীয় অনুষ্ঠানগুলোর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে কাজাখস্তানের মুসলিমদের ধর্মীয় প্রশাসন। সম্প্রতি দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কাজইনফর্ম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
ইসলামিক বর্ষপঞ্জি অনুযায়ী, ২০২৭ সালে পবিত্র রমজান মাস শুরু হবে ৮ ফেব্রুয়ারি। মাসব্যাপী সিয়াম সাধনা শেষে ৯ মার্চ পালিত হবে ঈদুল ফিতর। রমজান মাসের অন্যতম পবিত্র রাত ‘লাইলাতুল কদর’ (শবে কদর) ২০২৭ সালের ৫ মার্চ দিবাগত রাতে পালিত হবে।
আগামী বছর ঈদুল আজহা (কোরবানির ঈদ) ১৬ মে থেকে ১৮ মে পর্যন্ত তিন দিনব্যাপী উদযাপিত হবে। এর আগের দিন, অর্থাৎ ১৫ মে পালিত হবে আরাফাতের দিন।
ক্যালেন্ডারে হিজরি সনের অন্যান্য গুরুত্বপূর্ণ তারিখও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ৪-৫ জানুয়ারি দিবাগত রাতে শবে মেরাজ এবং ২২-২৩ জানুয়ারি দিবাগত রাতে শবে বরাত পালিত হবে। ১৫ জুন আশুরা এবং ১৪-১৫ আগস্ট মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী বা ঈদে মিলাদুন্নবী পালিত হবে। এছাড়া ২০২৭ সালের ২৪-২৫ ডিসেম্বর শবে মেরাজের আরেকটি তারিখ উল্লেখ করা হয়েছে।
কাজাখস্তানের মুসলিম ধর্মীয় প্রশাসন জানিয়েছে যে, নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে ধর্মীয় উৎসব ও দিবসগুলোর নির্ধারিত তারিখ এক দিন আগে-পরে হতে পারে।
উল্লেখ্য, ২০২৬ সালে পবিত্র রমজান মাস ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৯ মার্চ পর্যন্ত স্থায়ী হয়েছিল এবং ঈদুল ফিতর পালিত হয়েছিল ২০ মার্চ।
জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাবের ওপর ভিত্তি করে ইতোমধ্যে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক গালফ নিউজ। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব বলছেÑ ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) পবিত্র রমজান মাস শুরু হতে পারে। তবে ওই সময় নতুন চাঁদ দেখার ওপর রমজান শুরুর তারিখ চূড়ান্ত হবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি (রোববার) সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদের অনুসন্ধান করা হবে। ওইদিন আকাশে চাঁদ দেখা গেলে সেদিন সন্ধ্যায় প্রথম তারাবিহ নামাজ আদায় করা হবে এবং রাতে সেহরি খেয়ে পরদিন সোমবার (৮ ফেব্রুয়ারি) থেকে রোজা রাখা শুরু করবেন মুসলিমরা।
অন্যদিকে জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ (বুধবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। তবে ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করছে।
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৪৪ কেজি গাঁজার চালানসহ ইসলাম উদ্দিন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চাতলাপুর
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটে বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনার বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের
স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক
স্টাফ রিপোর্টার: সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক