admin
প্রকাশিত: 5:36 AM, April 29, 2026
স্টাফ রিপোর্টার:
ঢাকা ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে (ডিএসসিএসসি) আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবির বলেছেন, ২১শ শতাব্দীর পরিবর্তনশীল ভ‚-রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য একটি আধুনিক, ভারসাম্যপূর্ণ এবং বাস্তবমুখী পররাষ্ট্রনীতি অনুসরণ করা অপরিহার্য।
গতকাল ডিএসসিএসসিতে শীর্ষক এক অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির তাঁর বক্তব্যে বর্তমান বৈশ্বিক বাস্তবতায় বাংলাদেশের পররাষ্ট্রনীতির প্রধান কৌশলগত অগ্রাধিকারগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে, জাতীয় স্বার্থ রক্ষা এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য সমসাময়িক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার কোনো বিকল্প নেই।
প্রধান শক্তিগুলোর সাথে সম্পর্কের ভারসাম্য বজায় রেখে জাতীয় উন্নয়ন নিশ্চিত করা। নতুন বাজার অনুসন্ধান, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং প্রবাসী শ্রমিকদের অধিকার সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় শান্তি ও কানেক্টিভিটি বৃদ্ধিতে বাংলাদেশের অগ্রণী ভ‚মিকা পালন। বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মোকাবিলায় আন্তর্জাতিক ফোরামে জোরালো অবস্থান বজায় রাখা।
প্রধান বক্তা হিসেবে হুমায়ুন কবির বলেন, “আমাদের পররাষ্ট্রনীতি হওয়া উচিত বাস্তবতার নিরিখে এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যনির্ভর। শান্তি ও বন্ধুত্বের মূলমন্ত্রে অটল থেকে আমরা বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের স্থান সুসংহত করতে চাই।”
অনুষ্ঠানে ডিএসসিএসসির উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, দেশি-বিদেশি প্রশিক্ষণার্থী এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
বক্তৃতার শেষে তিনি প্রশিক্ষণার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং একবিংশ শতাব্দীর জটিল ক‚টনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় পেশাদারিত্ব ও প্রজ্ঞার সমন্বয় ঘটানোর আহŸান জানান।
লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলে এই
অভিযোগের পরও বদলায়নি চিত্র? সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে হয়রানি, ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এবং অতিরিক্ত
ডিজিটাল ব্যাংকিং লেনদেন জোরদার এবং আধুনিক অর্থব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘ক্যাশলেস ছড়ারপাড়’ দুই দিনব্যাপী শীর্ষক বিশেষ কর্মসূচির উদ্বোধন করা
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের
প্রবাসে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতি সচল রাখার পাশাপাশি আর্তমানবতার সেবায় নিজেকে সম্পূর্ণ নিবেদিত করেছেন এক অনন্য রেমিটেন্স যোদ্ধা যুক্তরাজ্য
বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থ হয়ে চিকিৎসকের পরামর্শে নিজ বাসভবনে বিশ্রামে রয়েছেন।
অনুসন্ধানী প্রতিবেদন-৫ সিলেটের ঐতিহাসিক তারাপুর চা বাগানে মাদক ও জুয়া সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগ নিয়ে স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ দিন দিন চরম
সিলেট বিএনপির আস্থার প্রতীক সিলেট অঞ্চলের রাজনীতিতে ভালোবাসা, নিষ্ঠা ও নিরবচ্ছিন্ন ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত আব্দুল কাইয়ুম জালালী পংকী। বাংলাদেশ