admin

প্রকাশিত: 1:36 PM, February 28, 2026

২৪ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় মালেক

২৪ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় মালেক

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে নগরীর ২৪ নং ওয়ার্ডে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এই ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনায় রয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল কাদের মালেক। তাকে নিয়ে ওয়ার্ডের সাধারণ ভোটার ও রাজনৈতিক মহলে বাড়ছে কৌতূহল ও প্রত্যাশা।

আব্দুল কাদের মালেক বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট মহানগর শাখার ২৪ নং ওয়ার্ডের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির পাশাপাশি সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ তাকে এলাকাবাসীর কাছে পরিচিত ও গ্রহণযোগ্য করে তুলেছে।

স্থানীয় ভোটারদের সাথে আলাপ করে জানা যায়, আব্দুল কাদের মালেক দীর্ঘ সময় ধরে ওয়ার্ডের সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে রয়েছেন। বিশেষ করে করোনাকালীন সময় থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন দুর্যোগে তার মানবিক সহায়তা স্থানীয় পর্যায়ে প্রশংসিত হয়েছে। এলাকাবাসীর একটি বড় অংশ মনে করছেন, তিনি নির্বাচনে দাঁড়ালে সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগের আগ্রহ বাড়বে।

ওয়ার্ডের তরুণ সমাজের প্রতিনিধিরা জানান, ২৪ নং ওয়ার্ডের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সেবা সহজীকরণ এবং একটি মাদকভুক্ত ও পরিচ্ছন্ন ওয়ার্ড গড়ার জন্য আব্দুল কাদের মালেকের মতো একজন অভিজ্ঞ ও জনবান্ধব নেতার প্রয়োজন।

নিজের প্রার্থিতা ও প্রস্তুতি প্রসঙ্গে আব্দুল কাদের মালেক বলেন, “আমি দীর্ঘদিন ধরে এই ওয়ার্ডের মানুষের জন্য কাজ করছি। এলাকাবাসীই আমার শক্তি। তারা চাচ্ছেন আমি যেন তাদের প্রতিনিধিত্ব করি। নির্বাচিত হতে পারলে ২৪ নং ওয়ার্ডকে একটি আধুনিক, উন্নত এবং নাগরিক বান্ধব মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আব্দুল কাদের মালেকের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি যদি ভোটের মাঠে শক্ত অবস্থান গড়তে পারেন, তবে ২৪ নং ওয়ার্ডের নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে। এখন দেখার বিষয়, আসন্ন নির্বাচনে এই জনপ্রিয় মুখকে কেন্দ্র করে সাধারণ মানুষের প্রত্যাশা কতটুকু বাস্তবায়িত হয়।-(বিজ্ঞাপন)


সর্বশেষ সংবাদ

২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য

২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য

সিলেটের সংবাদ ডেস্ক: দেশের জুয়েলারি খাতকে আধুনিক ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করে ২০৩০-৩১ সালের মধ্যে সোনা ও হীরার অলংকার রপ্তানি

দুই দিনের সফরে সিলেট ও সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

দুই দিনের সফরে সিলেট ও সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আগামী মঙ্গলবার ও বুধবার দুই

সাবেক ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে ছাত্রদল নেতার ক্ষোভ প্রকাশ

সাবেক ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে ছাত্রদল নেতার ক্ষোভ প্রকাশ

স্টাফ রিপোর্টার: সিলেট নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ছাত্রলীগের সাবেক এক নেতাকে পুলিশের হাত থেকে আড়াল করা বা মুক্ত করার বিষয়ে

স্মার্ট বাংলাদেশ গড়ার মূল কারিগর আজকের কৃতি শিক্ষার্থীরা: আবুল কাহের চৌধুরী

স্মার্ট বাংলাদেশ গড়ার মূল কারিগর আজকের কৃতি শিক্ষার্থীরা: আবুল কাহের চৌধুরী

সিলেটের ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ রাজা জিসি মাধ্যমিক স্কুল এন্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

দোয়ারাবাজারে আ’লীগ নেতা স্বপনের অবৈধভাবে বালু-পাথর উত্তোলন

দোয়ারাবাজারে আ’লীগ নেতা স্বপনের অবৈধভাবে বালু-পাথর উত্তোলন

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের দোয়ারাবাজারে চেলা ও মরা চেলা নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন, ডিসি খতিয়ানভুক্ত খাস জমি জবরদখল এবং প্রতিবাদী

হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ ও শামা ওবায়েদ-২

হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ ও শামা ওবায়েদ-২

সিলেটের সংবাদ ডেস্ক: হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে পররাষ্ট্রমন্ত্রীকে দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে কার্য সম্পাদনে

হরিপুর রুটে কথিত চোরাচালান সিন্ডিকেট এয়াহিয়া, নুরুল ও আমিন মোল্লার বিরুদ্ধে তদন্তের দাবি

হরিপুর রুটে কথিত চোরাচালান সিন্ডিকেট এয়াহিয়া, নুরুল ও আমিন মোল্লার বিরুদ্ধে তদন্তের দাবি

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর সীমান্ত রুটকে কেন্দ্র করে কথিত অবৈধ চোরাচালান নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সচেতন মহল

হঠাৎ খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক

হঠাৎ খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক

সিলেটের সংবাদ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে হাজির হয়ে আলোচনায় এসেছেন অভিনেত্রী মডেল রুকাইয়া জাহান