admin
প্রকাশিত: 9:43 AM, May 13, 2026
কর পরিশোধে সচেতন হলেই এগোবে নগর উন্নয়ন
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরের উন্নয়নে কোনো ধরনের ঘাটতি রাখতে চায় না সিটি কর্পোরেশন। পুরোনো ওয়ার্ডগুলোর মতো সম্প্রসারিত ওয়ার্ডগুলোতেও সমানভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তবে একটি উন্নত, পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগর গড়ে তুলতে হলে নগরবাসীকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কর পরিশোধে সচেতন হলেই এগোবে নগর উন্নয়ন।
গতকাল মঙ্গলবার বিকেলে ৩৫ নম্বর ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রম টেকসইকরণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরের তাওয়াক্কুল কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।
সিসিক প্রশাসক বলেন, “সিটি কর্পোরেশনের কাজ শুধু রাস্তা ও ড্রেন নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। সড়ক আলোকিতকরণ, ময়লা-আবর্জনা অপসারণ, স্বাস্থ্যসেবা, জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ নাগরিক জীবনের বহুমুখী সেবা প্রদান করতে হয়। কিন্তু এসব কার্যক্রম পরিচালনার জন্য সিটি কর্পোরেশনের নিজস্ব আয় খুবই সীমিত। ফলে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।”
তিনি আরও বলেন, “নগরবাসী নিয়মিত কর পরিশোধ করলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং নাগরিক সেবার মান বৃদ্ধি করা সম্ভব হবে। তাই সবার প্রতি আহ্বান থাকবে—নিজ নিজ দায়িত্ব থেকে সময়মতো কর পরিশোধ করে উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করুন।”
সভায় ৩৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন চাহিদা নিয়ে স্থানীয় বাসিন্দারা মতামত তুলে ধরেন। এ সময় সিসিক প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় আরও বক্তব্য দেন ৩৫ নম্বর ওয়ার্ডের মুরুব্বি অধ্যাপক মো. আব্দুল জব্বার, মো. অলিউর রহমান, শিব্বির আহমদ, সিরাজ উদ্দিন আহমদ, সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেব, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস, আব্দুল বাসিত ও আখতার সিদ্দিকী বাবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মতবিনিময় সভায় ৩৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।-বিজ্ঞপ্তি
সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সাংবাদিক ও বিশিষ্টজনদের প্রবেশে বাধা, আটকে রাখা হলো প্রবেশকার্ড স্টাফ রিপোর্টার: ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ দূতাবাস
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে মা ও মেয়েকে ভারতে পাচারের চেষ্টা করেছে একটি দালাল চক্র। তবে বর্ডার গার্ড বাংলাদেশ-
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকের সামনে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে সিলেট মহানগরের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়