admin
প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৬
মৌলভীবাজার প্রতিনিধি:
সিলেট-আখাউড়া রেলপথের মৌলভীবাজার অংশে ঢাকাগামী কালনী এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে বিকল হওয়া উপবন এক্সপ্রেসকে উদ্ধারের পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে লাইন সচল হয়। এর আগে ভোর ৬টার দিকে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ও ভানুগাছ রেল স্টেশনের মধ্যবর্তী পূর্ব কালিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর ‘উপবন এক্সপ্রেস’ ট্রেনটি চলন্ত অবস্থায় ইঞ্জিনের মবিল লাইন ফেটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ইঞ্জিনে আগুন ছড়িয়ে পড়লে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। এ সময় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে দ্রুত ট্রেন থেকে নেমে পড়েন। তবে বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এই দুর্ঘটনার ফলে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। মাঝপথে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন কয়েক শ যাত্রী। পরে সকাল ৯টার দিকে ঢাকাগামী ‘কালনী এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন ব্যবহার করে বিকল উপবন এক্সপ্রেসকে টেনে শমশেরনগর স্টেশনে নিয়ে আসা হয়।
কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ইঞ্জিন বিকল হওয়ার পর সিলেট থেকে বিকল্প ইঞ্জিন এসে ট্রেনটিকে উদ্ধার করে শমশেরনগর স্টেশনে নিয়ে আসে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে এই ঘটনার কারণে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি প্রায় এক ঘণ্টা বিলম্বে চলাচল করছে।”
বর্তমানে উপবন এক্সপ্রেস ও কালনী এক্সপ্রেস উভয় ট্রেনই শমশেরনগর স্টেশনে অবস্থান করছে এবং পর্যায়ক্রমে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা রেজাউল হাসান লোদী (কয়েস লোদী)-এর নাম ও ছবি ব্যবহার
আলেম সমাজকে সাথে নিয়েই বিএনপি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় : ইমদাদ চৌধুরী সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ
সিলেট চেম্বার ও কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি আলহাজ্ব
সিলেটের অন্যতম সামাজিক সংগঠন ‘রাজারগলি সমাজকল্যাণ সংঘ’-এর ২০২৬-২০-২৮ মেয়াদের নবনির্বাচিত ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- আজকের শিশু-কিশোররা আগামীর দেশ গড়ার কারিগর।
সবুজ বাংলা বিনির্মানে বৃক্ষরোপণে সবাই এগিয়ে আসুন: এমপি মুফতি আবুল হাসান সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি
গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি