admin
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৬
সিলেটের অন্যতম বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও খ্যাতনামা আলেম অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী’র মৃত্যুতে আলোচনা সভা ও রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দুপুর ২টায় নগরীর মিরাবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।লে
আলোচনা সভা ও দোয়া মাহফি বক্তারা মরহুম অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর স্মৃতি চারণ করে বলেন, তিনি কেবল একজন সফল শিক্ষাবিদই ছিলেন না, বরং এই অঞ্চলের মানুষের ধর্মীয় ও সামাজিক উন্নয়নে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। একজন সংসদ সদস্য এবং খ্যাতনামা আলেম হিসেবে তিনি আজীবন দ্বীনের আলো ছড়াতে এবং শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করে গেছেন। শাহজালাল জামেয়া ইসলামিয়া প্রতিষ্ঠার মাধ্যমে তিনি যে শিক্ষার্থীবান্ধব ও দ্বীনি আবহ তৈরি করে গেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। বক্তারা আরো বলেন, দ্বীনি শিক্ষার মাধ্যমে শাহজালাল জামেয়া ইসলামিয় স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তাদের সুন্দর জীবন গড়ে তুলতে পারে তার জন্য মৃত্যুর আগ পর্যন্ত তিনি কাজ করে গেছেন।
শাহজালাল জামেয়া ইসলামিয় স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল গোলাম রব্বানী এর সভাপতিত্বে ও মোহাম্মদ আব্দুর রশিদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের গভর্নিং বডি চেয়ারম্যান ডা. ফজলুর রহিম কায়সার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সাবেক ভাইস প্রিন্সিপাল আব্দুশ শাকুর।
অন্যান্যদের মধ্যে রাখেন বর্তমান কলেজ ইনচার্জ রফিকুল ইসলাম মজুমদার, সহকারী শিক্ষক মোস্তফা কামাল, সাবেক ইনচার্জ আবুল কালাম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন, শিক্ষক জাফর ইকবাল মাহমুদ, আব্দুল মোতালেব, সাবেক শিক্ষক এখলাসুর রহমান, শিক্ষক মুহিব আলী, আজাদ মিয়া, মোখলেসুর রহমান খান, ফয়সল মাহমুদ সাকিব খান, মাওলানা মাসউদ আহমদ খান, কাজী আবু বক্কর রায়হান, মাহবুবুর রহমান, কবির হোসেন, আব্দুল লতিফ, মুহিবুর রহমান শামীম, আলম মিয়া, মনির হোসেন, আব্দুল হালিম সুজন প্রমুখ।
দোয়া মাহফিলে মরহুম মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন সাবেক শিক্ষক মাওলানা আব্দুল জলিল। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন শিক্ষার্থী ফজলে রাব্বি তাফহিম।-বিজ্ঞপ্তি
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী’র মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান ডা. ফজলুর রহিম কায়সা
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী’র মৃত্যুতে দোয়া মাহফিলে মোনাজাত করছেন শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিবৃন্দ
স্টাফ রিপোর্টার: আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে। জুলাইয়ের মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে বলে
প্রফেসর ডা. ফজিলা-তুন-নেছা মালিক। বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্ঠা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন (অব.) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও
সিলেটের অন্যতম বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও
মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার
সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।
সিলেটের ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা কালীঘাটের এক ব্যবসায়ীর প্রায় ৬০ লক্ষ টাকা আত্মসাতের মামলায় বেলাল আহমদ নামের এক প্রতারককে গ্রেফতার করেছে
প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে বলে
২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, প্রবাসী