admin

প্রকাশিত: 2:07 PM, September 16, 2026

অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতায় সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার ক্স কোটি কোটি টাকার দান-মান্নতের হিসাব নেই, নিয়ন্ত্রণে নির্দিষ্ট খাদেম পরিবার

অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতায় সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার ক্স কোটি কোটি টাকার দান-মান্নতের হিসাব নেই, নিয়ন্ত্রণে নির্দিষ্ট খাদেম পরিবার

স্টাফ রিপোর্টার:

সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম প্রধান স্তম্ভ হযরত শাহপরান (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা কোটি কোটি টাকার আর্থিক ব্যবস্থাপনায় চরম অস্বচ্ছতা ও জবাবদিহিতাহীনতার অভিযোগ উঠেছে। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো ভক্তের দেওয়া নগদ অর্থ, স্বর্ণালঙ্কার এবং গবাদিপশুর (গরু-ছাগল) সিংহভাগই চলে যাচ্ছে নির্দিষ্ট কিছু প্রভাবশালী খাদেম পরিবারের পকেটে। সামগ্রিক পরিচালনা ও উন্নয়নকাজে দানের অতি ক্ষুদ্র একটি অংশ ব্যয় হলেও ‘উত্তরাধিকার সূত্রে ভাগ-বাটোয়ারা’ প্রথার কারণে দীর্ঘদিনের এই আর্থিক দুর্নীতি বন্ধ করা সম্ভব হচ্ছে না।

সরেজমিনে অনুসন্ধানে জানা গেছে, শাহপরান মাজারে প্রতিদিন ভক্তরা বিপুল পরিমাণ নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও গবাদিপশু দান করেন। তবে এই আয়ের কোনো আনুষ্ঠানিক ব্যাংক হিসাব বা কেন্দ্রীয় তহবিল নেই। তথাকথিত ‘বারিদার’ বা পালাক্রমিক প্রথার নামে নির্দিষ্ট কিছু পরিবার নির্দিষ্ট মেয়াদে মাজারের দান বাক্স ও ডেগের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়। সেই নির্দিষ্ট সময়ে সংগৃহীত অর্থ কোনো অডিট ছাড়াই সরাসরি খাদেমদের পারিবারিক সদস্যদের মধ্যে ভাগ হয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক মাজারের এক নিয়মিত ভক্ত ক্ষোভ প্রকাশ করে বলেন, “মানুষ দূর-দূরান্ত থেকে মনের আকুতি নিয়ে মাজারে টাকা দেয় মসজিদ, মাদ্রাসা ও গরিব মানুষের কল্যাণের জন্য। কিন্তু এই টাকা দিয়ে খাদেম পরিবারগুলো সিলেটে অঢেল সম্পদের মালিক বনে যাচ্ছে। সাধারণ মানুষ জানতেও পারে না বছরে কত কোটি টাকা এখানে জমা হচ্ছে।”

এর আগে সিলেটের সাবেক জেলা প্রশাসক (ডিসি) হযরত শাহজালাল (রহ.) মাজারের পাশাপাশি শাহপরান মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আনার উদ্যোগ নিয়েছিলেন। প্রশাসন থেকে স্পষ্ট করা হয়েছিলÑমাজারের টাকা সরকার নেবে না, বরং তা আধুনিক ইসলামিক কমপ্লেক্স ও মাদ্রাসার উন্নয়নে ব্যয় হবে। সেই পরিকল্পনা অনুযায়ী শাহজালাল মাজারের প্রাচীন ডেগগুলো সিলগালা করে নতুন ব্যাংক হিসাব খুলে টাকা গণনা এবং তদারকির জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। কিন্তু শাহপরান মাজারে প্রথাগত বাধা, প্রভাবশালী মহলের বিরোধিতা এবং পরবর্তীতে সাবেক ডিসির বদলি ও প্রশাসনিক নমনীয়তার কারণে সেই অভিযান আলোর মুখ দেখেনি। ফলে শাহজালাল মাজার সংস্কারের আলো দেখলেও শাহপরান মাজারের আয়ের হিসাব অন্ধকারের অন্তরালেই থেকে গেছে।

মাজার সংশ্লিষ্টদের দাবি, বংশানুক্রমিকভাবে মাজারের দেখাশোনা করা এবং দানের অংশ পাওয়া তাদের কয়েকশ বছরের প্রথা বা ‘হক’। এসব অভিযোগের বিষয়ে খাদেম সাদিকুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, “মাজারের দানের বেশিরভাগ টাকা খাদেমরা ভোগ করেনÑবিষয়টি পুরোপুরি সত্য নয়।” তবে নিজেদের ভাগের কথা স্বীকার করে তিনি অকপটে বলেন, “আমরা খাদেম, আমাদের তো পেট রয়েছে! তাই আমরা একটা অংশ নেই।” মাজারকে ওয়াকফ এস্টেটের আওতাধীন উল্লেখ করে তিনি দাবি করেন, প্রশাসনের কাছে এর জবাবদিহি রয়েছে। তবে ওয়াকফ এস্টেটের অধীনে থাকা সত্ত্বেও দান বাক্সের টাকা গণনায় সরকারি প্রতিনিধি থাকে কি না কিংবা সুনির্দিষ্ট স্বচ্ছতা কীভাবে নিশ্চিত করা হয়Ñএ বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি এবং প্রশ্নটি এড়িয়ে যান।

শাহপরান মাজারের আর্থিক তদারকির বিষয়ে প্রশাসনের বর্তমান অবস্থান জানতে চাওয়া হলে সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন জানান, “শাহপরান মাজার নিয়ে (প্রশাসনের) নতুন কোনো উদ্যোগ নেই।” তিনি আরও স্পষ্ট করেন যে, হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকায় স্বচ্ছতা আনতে গঠিত উচ্চপর্যায়ের কমিটির কার্যক্রম নিয়েই প্রশাসন এখন ব্যস্ত রয়েছে।

প্রশাসনের এই নমনীয়তা ও দীর্ঘসূত্রতায় ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তাদের মতে, শাহপরান মাজার কোনো ব্যক্তি বা পরিবারের একক সম্পত্তি হতে পারে না। একটি পবিত্র ধর্মীয় স্থানের আমানত কীভাবে অডিট ও কর ছাড়াই ব্যক্তিস্বার্থে ভোগ করা হতে পারে, তা নিয়ে প্রশ্ন তুলে তারা দ্রুত একটি স্বাধীন প্রশাসনিক ও হিসাব কমিটি গঠনের দাবি জানান। অন্যথায়, ধর্মীয় অনুভূতির সুযোগ নিয়ে এই বিশাল আর্থিক অস্বচ্ছতা ও লুটপাট থামানো সম্ভব হবে না।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট সদর উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি সভা

সিলেট সদর উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি সভা

সিলেট সদর উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-সিলেট ৮১ এর প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ আসর

অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতায় সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার ক্স কোটি কোটি টাকার দান-মান্নতের হিসাব নেই, নিয়ন্ত্রণে নির্দিষ্ট খাদেম পরিবার

অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতায় সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার ক্স কোটি কোটি টাকার দান-মান্নতের হিসাব নেই, নিয়ন্ত্রণে নির্দিষ্ট খাদেম পরিবার

স্টাফ রিপোর্টার: সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম প্রধান স্তম্ভ হযরত শাহপরান (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা কোটি কোটি টাকার আর্থিক

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

ব্যাটারিচালিত যানবাহনের ড্রাইভিং লাইসেন্স প্রদান, যৌক্তিক নীতিমালা প্রণয়ন এবং প্রশাসনিক হয়রানি বন্ধের ৩ দফা দাবিতে সিলেটে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ

সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে বিশ্বকর্ম্মা পূজা শুক্রবার

সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে বিশ্বকর্ম্মা পূজা শুক্রবার

সিলেট সদর ও মহানগর সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে শ্রীশ্রী বিশ্বকর্ম্মা দেবের পূজার আয়োজন করা হয়েছে। আগামী

গরম-লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেটের পোল্ট্রি শিল্প তাপমাত্রা বাড়ার সঙ্গে বাড়ছে মুরগির মৃত্যু, ব্যাহত উৎপাদন, লোকসানের মুখে খামারিরা

গরম-লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেটের পোল্ট্রি শিল্প তাপমাত্রা বাড়ার সঙ্গে বাড়ছে মুরগির মৃত্যু, ব্যাহত উৎপাদন, লোকসানের মুখে খামারিরা

আব্দুর রহমান: তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেটের পোল্ট্রি শিল্প। প্রচণ্ড তাপমাত্রায় মুরগির স্বাভাবিক বৃদ্ধি ও

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার

স্কলার্সহোম মেজরটিলা কলেজে নজরুল বর্ষ উদযাপন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে নজরুল বর্ষ উদযাপন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে

জিপিএ-৫ পেয়ে সাফল্যের আলো ছড়ালেন মধ্যনগর থানায় কর্মরত এসআই নবী হোসেনের মেয়ে ইতি

জিপিএ-৫ পেয়ে সাফল্যের আলো ছড়ালেন মধ্যনগর থানায় কর্মরত এসআই নবী হোসেনের মেয়ে ইতি

মধ্যনগর প্রতিনিধি: সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় থেকে এ বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে হাবিবা