admin
প্রকাশিত: 11:26 AM, March 15, 2026
রাধে মল্লিক তপন:
১৯৭১ সালের ১৫ মার্চ। অগ্নিঝরা মার্চের আজ ছিল ১৫তম দিন। অসহযোগ আন্দোলন এক অনন্য উচ্চতায় পৌঁছায়। একদিকে পাকিস্তান সরকারের শাসনযন্ত্র পুরোপুরি অচল হয়ে পড়ে, অন্যদিকে ঢাকার রাজপথ প্রকম্পিত হতে থাকে স্বাধীনতার স্বপ্নে বিভোর লাখো মানুষের মিছিলে। ৩৫ দফা নির্দেশনা জারি করা হয়। এই নির্দেশনার মূল লক্ষ্য ছিল পূর্ব পাকিস্তানের বেসামরিক প্রশাসনকে সম্পূর্ণভাবে আওয়ামী লীগের নিয়ন্ত্রণে নিয়ে আসা। কর ও খাজনা বন্ধের পাশাপাশি সরকারি অফিস-আদালত কীভাবে চলবে, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ ছিল এই নির্দেশনায়। কার্যত, ১৫ মার্চ থেকেই ধানমন্ডির ৩২ নম্বর সড়ক হয়ে ওঠে বাংলাদেশের বিকল্প সচিবালয়।
একদিকে যখন আন্দোলন তুঙ্গে, তখন রাজনৈতিক সমঝোতার নামে কালক্ষেপণের কূটকৌশল নিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান করাচি থেকে ঢাকা পৌঁছান। কড়া সামরিক পাহারায় তাকে বিমানবন্দরে স্বাগত জানানো হয়। তবে বাঙালির মনে তখন আলোচনার চেয়ে বেশি ছিল সংশয়। বঙ্গবন্ধুর নির্দেশে বাঙালিরা এদিনও বিমানবন্দর বা শহরের কোথাও প্রেসিডেন্টকে কোনো ধরনের অভিবাদন জানায়নি। ১৫ মার্চ ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিলে উত্তাল ছিল জনপদ।
‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানেই মুক্তি’ এই শ্লোগানকে সামনে রেখে সিলেটে অনুষ্ঠিত হল বিএফএফ-সমকাল ১২তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের সিলেট অঞ্চল
যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজের সিলেট আগমন উপলক্ষে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গত বুধবার এক জমকালো সংবর্ধনা প্রদান
রাজু আহমেদ: একসময় যে নিজপাট জৈন্তা রাজ্যের রাজধানী ছিল। সেই নিজপাট নিয়ে ই এবার পৌরসভা হলো জৈন্তাপুর। “পান পানি আর
রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় নিহত যুবদল নেতা বদরুল আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন প্রবাসী কল্যাণ
প্যারিসে সাংবাদিক মোহাম্মদ জুনেদ আহমদকে জানালেন নিকোলা ফরিসিয়ের মো.জুনেদ আহমদ,ফ্রান্স: দক্ষিণ এশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহী
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে চুরি, ডাকাতি, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন জকিগঞ্জ
কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলা ও পৌরসভা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও কোটি টাকার ভাড়া আত্মসাতের অভিযোগের তীব্র প্রতিবাদ ও স্পষ্টীকরণ দেওয়া হয়েছে। অভিযোগকে ‘সম্পূর্ণ