admin
প্রকাশিত: 11:25 AM, February 21, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী ও ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার মহানগর যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।
প্রধান অতিথির বক্তব্যে কয়েস লোদী বলেন, রমজান মাসে ইফতারের গুরুত্ব অপরিসীম। অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের ইফতার করানো অত্যন্ত সওয়াবের কাজ। বর্তমান পরিস্থিতিতে আমাদের সকলের উচিত যার যার সামর্থ্য অনুযায়ী আর্তমানবতার সেবায় এগিয়ে আসা। আসুন, আমরা সকলে মিলে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত প্রসারিত করি।
ইফতার সামগ্রী বিতরণকালে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমদ, যুবদল নেতা ওসমান গণি, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আজিজ খান সজিব। অনুষ্ঠানে স্থানীয় যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা রমজান মাসজুড়ে এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকার বাসিন্দা আকবর প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বলেন, “সম্প্রতি আমার বিরুদ্ধে জুয়ার আসর
স্টাফ রিপোর্টার: সরকারের নিষেধাজ্ঞা ও রাজনৈতিক পটপরিবর্তনের পরও সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন আহমদ সুমনের বিরুদ্ধে গোপনে দলীয়
স্টাফ রিপোর্টার: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির
স্টাফ রিপোর্টার: এডিস মশা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে সিলেট আঞ্চলিক
স্টাফ রিপোর্টার: আমদানি-রপ্তানি পণ্য খালাসের পদ্ধতি সহজ করা, লজিস্টিকস ব্যবস্থার উন্নয়ন এবং বাণিজ্য ব্যয় কমাতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিত কর্মপরিকল্পনা
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: ‘শ্রাবণের মেঘগুলো’ গানের তালে হাঁটার ভিডিও করে আলোচনায় আসা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
‘উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে’ সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন বলেছেন, বাংলাদেশ
লায়ন্স শিশু হাসপাতাল ও লায়ন্স চক্ষু হাসপাতাল পরিদর্শনে আসেন লায়ন্স ইন্টারন্যাশনালের নেৃতৃবৃন্দ। গতকাল বুধবার সিলেট নগরীর বাঘবাড়িস্থ লায়ন্স চক্ষু হাসপাতাল