admin
প্রকাশিত: 11:52 AM, November 17, 2026
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির উপদেষ্টা এবং সিনিয়র অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরীর সোনালী ব্যাংক পিএলসি কোর্ট বিল্ডিং শাখা, সিলেট-এর নিজ অ্যাকাউন্ট থেকে ৩৫ লক্ষ টাকা উধাও হওয়ার ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগ, জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগের সভাপতি আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট বিভাগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মনসুর আহমদ লস্কর, শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আলী আহমদ কামাল, সিলেট বিভাগের সহ-সভাপতি মোছলেহ উদ্দিন, শ্যামল চৌধুরী, যুগ্ম সম্পাদক মো: খালেদ, সালিস বিষয়ক সম্পাদক সাবেক অবসরপ্রাপ্ত ভূমি কর্মকর্তা মো: শফিকুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক মো: ইউসুফ সেলু, মহিলা সম্পাদিকা শিরিন চৌধুরী, শিশু কিশোর সম্পাদক মোছাম্মৎ রুনা সুলতানা, মহানগরের সাধারণ সম্পাদক সায়েম আহমদ, ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাস ও সাহেদা বেগম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, একজন সিনিয়র আইনজীবী ও মানবাধিকারকর্মীর ব্যাংক হিসাব থেকে বিপুল পরিমাণ অর্থ উধাও হওয়ার অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। ব্যাংকের মতো একটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানে গ্রাহকের আমানতের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। এ ধরনের অভিযোগের সুষ্ঠু তদন্ত না হলে সাধারণ গ্রাহকদের মধ্যেও ব্যাংকিং নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। বক্তারা আরও বলেন, কীভাবে এবং কোন প্রক্রিয়ায় অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরীর হিসাব থেকে ৩৫ লাখ টাকা স্থানান্তর বা উত্তোলন হয়েছে, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করতে হবে। ঘটনার সঙ্গে কোনো ব্যক্তি বা কর্মকর্তা জড়িত থাকলে তাঁদের পরিচয় শনাক্ত করে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বক্তারা বলেন, গ্রাহকের আমানত রক্ষা করা ব্যাংক কর্তৃপক্ষের অন্যতম প্রধান দায়িত্ব। তাই এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যাখ্যা দিতে হবে এবং গ্রাহকের অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে অভিযোগের দ্রুত নিষ্পত্তি ও অর্থ উদ্ধারের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানান তাঁরা।
সভায় বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্ঘাটন, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট গ্রাহকের অর্থ ফেরত নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা-কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ বলেছেন, হবিগঞ্জের প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করছে।
জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয।