admin

প্রকাশিত: 8:59 AM, February 16, 2026

আইনজীবী সমিতির নির্বাচন পরিদর্শন করলেন খন্দকার মুক্তাদির

আইনজীবী সমিতির নির্বাচন পরিদর্শন করলেন খন্দকার মুক্তাদির

সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন পরিদর্শনে সিলেট-১ (মহানগর ও সদর) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। গতকাল রবিবার তিনি আইনজীবী সমিতি প্রাঙ্গণে গিয়ে নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং আইনজীবীদের সাথে কুশল বিনিময় করেন।

এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন সিলেট-৬ (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার) আসন থেকে নব-নির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

নির্বাচন পরিদর্শনকালে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আইনজীবীরা সমাজের দর্পণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার অন্যতম শক্তি। সিলেট জেলা আইনজীবী সমিতির একটি গৌরবময় ঐতিহ্য রয়েছে। আমরা আশা করি, এই নির্বাচনের মাধ্যমে যোগ্য ও পেশাদার নেতৃত্ব বেরিয়ে আসবে যারা আইনের শাসন এবং বিচারপ্রার্থীদের স্বার্থ সংরক্ষণে আপসহীন ভূমিকা পালন করবেন।
পরিদর্শনকালে তাঁদের সাথে আরও উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট হাদীয়া চৌধুরী মুন্নী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারি রিপন।

এছাড়াও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম সিলেটের আহ্বায়ক অ্যাডভোকেট শাহ মো. আশরাফুল ইসলাম, অ্যাডভোকেট সাঈদ আহমদ, অ্যাডভোকেট মোস্তাক আহমদ, ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট ওবায়দুর রহমান ফাহমি, অ্যাডভোকেট জহুরা জেসমিন, সাজিদুল ইসলাম সাজিদ, অ্যাডভোকেট সামি প্রমুখ।

এসময় আদালত প্রঙ্গানে উৎসবমুখর পরিবেশে সৃষ্টি হয়।-বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

প্রতিবাদ বিবৃতি

প্রতিবাদ বিবৃতি

সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকার বাসিন্দা আকবর প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বলেন, “সম্প্রতি আমার বিরুদ্ধে জুয়ার আসর

শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমনের গোপন তৎপরতা ও ‘কিশোর গ্যাং’ গঠনের অভিযোগ

শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমনের গোপন তৎপরতা ও ‘কিশোর গ্যাং’ গঠনের অভিযোগ

স্টাফ রিপোর্টার: সরকারের নিষেধাজ্ঞা ও রাজনৈতিক পটপরিবর্তনের পরও সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন আহমদ সুমনের বিরুদ্ধে গোপনে দলীয়

প্রবাসীদের স্বার্থে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসীদের স্বার্থে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

স্টাফ রিপোর্টার: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির

সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক সভা ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতার ওপর গুরুত্বারোপ

সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক সভা ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতার ওপর গুরুত্বারোপ

স্টাফ রিপোর্টার: এডিস মশা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে সিলেট আঞ্চলিক

পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

স্টাফ রিপোর্টার: আমদানি-রপ্তানি পণ্য খালাসের পদ্ধতি সহজ করা, লজিস্টিকস ব্যবস্থার উন্নয়ন এবং বাণিজ্য ব্যয় কমাতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিত কর্মপরিকল্পনা

‘শ্রাবণের মেঘগুলো’ গানে ভিডিও করে ভাইরাল সেই বিউটি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

‘শ্রাবণের মেঘগুলো’ গানে ভিডিও করে ভাইরাল সেই বিউটি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: ‘শ্রাবণের মেঘগুলো’ গানের তালে হাঁটার ভিডিও করে আলোচনায় আসা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক

মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মসূচিতে নাসিম হোসাইন

মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মসূচিতে নাসিম হোসাইন

‘উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে’ সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন বলেছেন, বাংলাদেশ

সিলেটে লায়ন্স শিশু ও চক্ষু হাসপাতাল পরিদর্শনে লায়ন্স ইন্টারন্যাশনাল পরিচালক

সিলেটে লায়ন্স শিশু ও চক্ষু হাসপাতাল পরিদর্শনে লায়ন্স ইন্টারন্যাশনাল পরিচালক

লায়ন্স শিশু হাসপাতাল ও লায়ন্স চক্ষু হাসপাতাল পরিদর্শনে আসেন লায়ন্স ইন্টারন্যাশনালের নেৃতৃবৃন্দ। গতকাল বুধবার সিলেট নগরীর বাঘবাড়িস্থ লায়ন্স চক্ষু হাসপাতাল