admin
প্রকাশিত: ৪:৫৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কথা ভাবছেন না বলে জানিয়েছেন মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের সাংবাদিক জোনাথন কার্ল। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে তিনি এ তথ্য জানান।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কার্ল জানান, ট্রাম্প মনে করেন না যে এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কোনো প্রয়োজন আছে। ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, আগামী দুই দিন আপনারা দারুণ কিছু দেখতে যাচ্ছেন। আমি সত্যিই তেমনটা মনে করি।’
কার্লের তথ্য অনুযায়ী, ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে—এই সংঘাতের অবসান দুইভাবে হতে পারে—হয় আলোচনার মাধ্যমে কোনো সমাধান হবে, নতুবা সামরিক পদক্ষেপের মাধ্যমে ইরানের সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে। ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘যেকোনো পথেই এর সমাপ্তি ঘটতে পারে। তবে আমি মনে করি একটি সমঝোতায় পৌঁছানোই শ্রেয়, কারণ এতে তারা পুনর্গঠনের সুযোগ পাবে। এখন সেখানে সত্যিই এক ভিন্ন শাসনব্যবস্থা বিদ্যমান। যা-ই হোক না কেন, আমরা উগ্রপন্থীদের সরিয়ে দিয়েছি। তারা শেষ, এখন আর আমাদের সঙ্গে নেই।’
বিশ্বমঞ্চে নিজের ভূমিকা নিয়ে ট্রাম্প এক ‘অসাধারণ দাবি’ করেছেন বলে উল্লেখ করেন কার্ল। ট্রাম্পের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট না থাকলে পৃথিবী আজ টুকরো টুকরো হয়ে যেত।’
এর আগে, গতকাল মঙ্গলবার ট্রাম্প বলেন, আগামী দুই দিনের মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে আলোচনা পুনরায় শুরু হতে পারে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আগামী দুই দিনের মধ্যে কিছু একটা ঘটতে পারে। আমরা সেখানে (পাকিস্তান) যাওয়ার ব্যাপারে বেশি আগ্রহী।’
এর আগে গত শনিবার পাকিস্তানের ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফসহ দুই দেশের প্রতিনিধিদের একটি বৈঠক হয়। তবে সেই আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। এদিকে, মঙ্গলবার (১৪ এপ্রিল) ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, তেহরান ও পাকিস্তানের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী আলোচনার বিষয়ে তেহরান কোনো ইঙ্গিত দেয়নি।
শহীদ হাফিজের বিচার অবশ্যই হবে: এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির
পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল
টুটুল সভাপতি, জাকারিয়া সম্পাদক নিজেদের সংগঠনের ইভেন্টওয়ারি খেলাধুলার মান উন্নয়নের লক্ষ্যে এবং স্থানীয়ভাবে আয়োজিত প্রতিটি টুর্নামেন্টে অংশগ্রহণের সদিচ্ছা পোষণ করে
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক সিমেন্ট ফ্যাক্টরী উচ্চ বিদ্যালয়ে (সিসিসিএল) বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে কাজ করা প্ল্যাটফর্ম ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক এর উদ্যোগে “এমপ্লয়ার্স মিট-আপ সেশন” অনুষ্ঠিত হয়েছে।
বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে
স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি আজ শুক্রবার এক সরকারি সফরে সিলেটে আসছেন। তিনি
ক্যাম্পেইন সফল করতে সবার সহযোগিতা কামনা সিসিক প্রশাসকের সিলেটে আগামী ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে মাসব্যাপী হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন,