admin

প্রকাশিত: 9:53 AM, November 10, 2026

আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রশাসক কাইয়ুম চৌধুরী

আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রশাসক কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সার্বিক অগ্রযাত্রায় ডিপ্লোমা প্রকৌশলীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দক্ষ জনশক্তি তৈরি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কারিগরি শিক্ষার সম্প্রসারণ এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন, আইডিইবি সবসময় জনগণের কল্যাণ ও দেশের উন্নয়ন কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রেখে আসছে। আধুনিক প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে জাতির ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ করে গড়ে তোলাই এই সংগঠনের মূল লক্ষ্য। ডিপ্লোমা প্রকৌশলীদের যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করতে হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নগরীর রেজিস্টারি মাঠে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নগরীর রেজিস্টারি মাঠ থেকে আইডিইবি সিলেট জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় রেজিস্টারি মাঠে এসে সমাপনী বক্তব্যের মাধ্যমে প্রকৌশলী সমাবেশের সমাপ্তি ঘটে। বেলুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী।

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিলেট জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মঈনুল ইসলাম চৌধুরীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইডিইবি সিলেট জেলা শাখার সাবেক সভাপতি প্রকৌশলী মাহমুদুর রশীদ মসরুর, প্রকৌশলী নজরুল হোসেন, সহ-সভাপতি প্রকৌশলী রুহুল আলম, সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী ফরিদ মিয়া, সাংঠনিক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান জাকারিয়া, সদস্য প্রকৌশলী হাসানুজ্জামান চৌধুরী, প্রকৌশলী নাসির উদ্দিন, প্রকৌশলী আব্দুস সবুর, জেলা শাখার কাউন্সিলর প্রকৌশলী সালাউদ্দিন আহমদ, প্রকৌশলী মো: মেরাজুল ইসলাম, প্রকৌশলী আল মামুন আকন্দ, সিলেট পলিটেকনিকের শিক্ষক প্রকৌশলী মোঃ সালাহ উদ্দিন, প্রকৌশলী আনোয়ার হোসেন, প্রকৌশলী হাবিবুর রহমান, ছাত্র প্রতিনিধি জোবায়ের হাসান, হাফিজুর রহমান প্রমুখ।

এছাড়াও র‌্যালি ও সমাবেশে জেলা নির্বাহী কমিটির সদস্য, সিলেট জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সদস্য প্রকৌশলী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

করছেন আ.লীগের গোপন বৈঠক বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন