admin
প্রকাশিত: 5:01 AM, September 19, 2026
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিতর্কিত একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস) শহীদ চৌধুরীর বোন সাহানা চৌধুরীর আধিপত্য বহাল রাখা নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
ক্ষমতার পটপরিবর্তনের পরও সিসিকের মূল সারির আমন্ত্রিত অতিথি তালিকায় তাঁর উপস্থিতি এবং সাম্প্রতিক এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রথম সারিতে আসন পাওয়া নিয়ে দলের ত্যাগী ও নিপীড়িত নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
সিলেট উইমেন্স চেম্বারের নেত্রী সাহানা চৌধুরী বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মহিলা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও সাবেক মেয়র আনোয়ারুজ্জামানসহ একাধিক প্রভাবশালী নেতার সাথে তাঁর ঘনিষ্ঠতার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্যমান।
সম্প্রতি সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আমন্ত্রণ পেয়ে উপস্থিত ছিলেন। সেখানে তাঁকে প্রথম সারিতে বসতে দেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে ছবি তুলতে দেখা যায়। পরবর্তীতে তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে উক্ত অনুষ্ঠানের ছবি পোস্ট করেন।
স্থানীয় একাধিক নেতা অভিযোগ করেন, আন্দোলনের সময় নির্যাতিত ও দীর্ঘদিন ধরে দলে ভূমিকা রাখা অনেক ত্যাগী নেতাকর্মী যেখানে মূল অনুষ্ঠানে স্থান পাননি, সেখানে বিগত সরকারের সুবিধাভোগী পরিবারের সদস্যকে এভাবে প্রাধান্য দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
উল্লেখ্য, সাহানা চৌধুরীর ভাই শহীদ চৌধুরীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম-দুর্নীতি এবং গত ৫ আগস্টের পূর্বে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনায় সম্পৃক্ততার একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।
৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত : মুহাম্মদ ফখরুল ইসলাম বিএনপি সরকার ক্ষমতায় যাওয়ার ছয়
মুক্তাদির আল সেলিম: সিলেটের জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর রাংপানি নদী ও ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা
সিলেট চেম্বারকে কার্যকর ও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে হবে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট চেম্বার
‘ব্যবসায়ীরা নিলেন কিউ আর কোড’ আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত
সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি মির্জা
সভাপতি হাবিবুর, সাধারণ সম্পাদক একরাম স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর)
পালিয়ে থাকা খুনি হাসিনার নির্দেশেই অরাজকতা সৃষ্টি করছে সন্ত্রাসীরা: ইমদাদ চৌধুরী “ভারতে পালিয়ে থাকা খুনি হাসিনার নির্দেশেই দেশকে অস্থিতিশীল করতে