admin
প্রকাশিত: 6:13 PM, June 3, 2026
মো.জুনেদ আহমদ ফ্রান্স:
ডাচ পোস্টকোড লটারির আন্তর্জাতিক সম্মেলনে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস। ০১/০৬/২০২৬ইং আমস্টারডামে আয়োজিত ডাচ পোস্টকোড লটারির প্রধান বার্ষিক অনুষ্ঠানে ৮৫০ জনের বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
বক্তব্যে প্রফেসর ইউনূস বাংলাদেশের জুলাই গণ-অভ্যুত্থানে এ দেশের তরুণদের অসাধারণ সাহসিকতার কথা উল্লেখ করেন। বিশেষ করে তিনি সম্মুখসারিতে থাকা নারীদের সংগ্রাম ও অবদানের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, নারীরাই এই আন্দোলনের সম্মুখসারিতে ছিলেন এবং গণ-অভ্যুত্থানের নেতৃত্বদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
ডাচ পোস্টকোড লটারির এই আয়োজনে দাতব্য সংস্থাসমূহের অংশীদার, উদ্যোক্তা, সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি এবং ব্যবসায়িক নেতারা অংশ নেন। অনুষ্ঠানে পোস্টকোড লটারির অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানের সামাজিক প্রভাব উদ্যাপন করা হয় এবং বিভিন্ন খাতের অংশীজনদের মধ্যে অর্থবহ সংলাপের একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়। অনুষ্ঠানের সূচনা হয় ‘ইয়াং প্রফেশনালস নেটওয়ার্কিং সেশন’-এর মাধ্যমে। এতে জেনারেশন জি-এর পক্ষ থেকে মূল বক্তব্য দেন নেদারল্যান্ডসের তরুণ অধিকারকর্মী, নাগরিক অংশগ্রহণ ও প্রজন্মগত ন্যায্যতার পক্ষে সক্রিয় কণ্ঠস্বর জাহকিনি বিসেলিঙ্ক। সেশনের শেষ পর্যায়ে প্রফেসর ইউনূস মঞ্চে উপস্থিত হয়ে সম্মেলনে অংশ নেওয়া তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
প্রফেসর ইউনূস তরুণ পেশাজীবীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ে অংশ নেন এবং প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে কার্যকর সহযোগিতা গড়ে তোলার জন্য বাস্তবধর্মী প্রস্তাবনা তৈরিতে জোর দেন। মূল পর্বে ডাচ পোস্টকোড লটারির পরিচালক সিগরিড ভ্যান আকেন এবং চেয়ারম্যান ইয়োনে আর্নল্ডুসেন বক্তব্য রাখেন। পরে বিভিন্ন সংগীত পরিবেশনার মধ্য দিয়ে সাজানো এই আয়োজনটি অংশগ্রহণকারীদের জন্য একটি প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা হয়ে ওঠে।
৮৫০ জনের বেশি আন্তর্জাতিক সোশ্যাল অ্যাক্টিভিস্ট এই আয়োজনে উপস্থিত ছিলেন। এই সম্মেলনের অন্যতম আকর্ষণীয় পর্ব ছিল মঞ্চে প্রফেসর ইউনূসের সঙ্গে এক বিশেষ আলাপচারিতা। আলোচনাটি সঞ্চালনা করেন নেদারল্যান্ডসের সাবেক জাতিসংঘ তরুণ প্রতিনিধি হাযার ইয়াকুবি।
দুই বছরের দায়িত্ব পালনকালে হাযার ইয়াকুবি মানবাধিকার, নিরাপত্তা ও জলবায়ু সংকট বিষয়ে তরুণদের মতামত সংগ্রহ করেন এবং সেই অভিজ্ঞতাকে জাতিসংঘে প্রদত্ত বক্তব্যের পাশাপাশি প্রধানমন্ত্রী, মন্ত্রী ও আইনপ্রণেতাদের সঙ্গে সরাসরি আলোচনায় তুলে ধরেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতে তিনি প্রফেসর ইউনূসের সঙ্গে একটি প্রাণবন্ত ও গভীর আলোচনা করেন, যেখানে প্রফেসর ইউনূস কাঠামোগত পরিবর্তনের পক্ষে জোরালো যুক্তি তুলে ধরেন এবং বলেন, ‘তরুণদের নেতৃত্বে পরিচালিত উদ্যোগ শুধু কাম্য নয়, বরং একটি উন্নত ভবিষ্যৎ নির্মাণের জন্য অপরিহার্য।
অনুষ্ঠানটি একটি নেটওয়ার্কিং রিসেপশনের মাধ্যমে শেষ হয়, যেখানে অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয়ে আলোচনা এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে পরষ্পরের সঙ্গে যোগাযোগ করেন। সামাজিক উদ্ভাবন ও পরিবেশগত দায়িত্ববোধ নিয়ে আলোচনার জন্য Circa Amsterdam-এর আইকনিক জিওডেসিক ডোম একটি উপযুক্ত প্রেক্ষাপট হিসেবে কাজ করে, যা এর টেকসই নকশা ও শক্তি-সাশ্রয়ী ব্যবস্থার জন্য সুপরিচিত।
ডাচ পোস্টকোড লটারি নেদারল্যান্ডসের অন্যতম শীর্ষস্থানীয় ফান্ডরেইজিং লটারি, যা সমাজ, পরিবেশ এবং মানবিক বিভিন্ন ক্ষেত্রে কাজ করা বিস্তৃত দাতব্য সংস্থাগুলোতে এর আয় থেকে অর্থায়ন করে। “The Power of Postcodes” হলো এর বার্ষিক আয়োজন, যেখানে অংশীদার, নীতিনির্ধারক এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের একত্র করে সম্মিলিত প্রভাব বৃদ্ধির লক্ষ্যে কাজ হয়।
স্টাফ রিপোর্টার: এক কোটি টাকা চাঁদা না পেয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার একটি সরকারি সেতুর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া ও কর্মচারীদের
স্টাফ রিপোর্টার: জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ
স্টাফ রিপোর্টার: সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং জনজীবন আরও স্বস্তিদায়ক করতে সরকার প্রায় ১০ হাজার কোটি টাকার বিভিন্ন মেগা প্রকল্প
স্টাফ রিপোর্টার: কৃষির আধুনিকায়ন, বছরজুড়ে পরিকল্পিত সবজি উৎপাদন, উন্নত সংরক্ষণব্যবস্থা ও আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ সম্প্রসারণের মাধ্যমে সিলেটকে দেশের অন্যতম
স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল
স্টাফ রিপোর্টার: সিলেটে আগামী ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘সিলেট বইমেলা-২০২৬’। নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১২ দিনব্যাপী এ বইমেলা
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে সাচনা বাজারে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ সবজি চাষ সম্প্রসারণে কৃষক, সার-বীজ ও
সিলেটের বিশ্বনাথে ‘অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বিশ্বনাথ নতুন বাজারের রামপাশা