admin
প্রকাশিত: 1:43 PM, November 15, 2026
আবৃত্তি শুধু প্রয়োগ শিল্প নয়, নিত্যজীবন মানোন্নয়নের সহজ বিধানও। রূপ-রস-গন্ধ-স্পর্শকে শব্দের মাধ্যমে বোধের কাছে নিয়ে যাওয়া এবং সেই অখণ্ড বোধকে উচ্চারণে সজীব করে তোলার নামই আবৃত্তি, যা আমাদের সুস্থ ও সুন্দর জীবনের পথ দেখায়। গতকাল শনিবার সন্ধ্যায় নগরীর পূর্ব জিন্দাবাজার বাতিঘরে আবৃত্তিকথন এর উদ্যোগে পরিচালিত আবৃত্তি ও বাচনশিল্প প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও অভিজ্ঞান পত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে কোর্স সম্পন্ন কারী অর্ধ শতাধিক শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
আবৃত্তি কথন এর পরিচালক ও বাচিক শিল্পী সুমন্ত গুপ্ত সফলভাবে কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে অভিজ্ঞান পত্র তুলে দেন। নবনীতা দে এবং ঐশ্বর্যা কুন্ডু শ্রেয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও অভিভাবক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আব্দুল হাদী, পলি পাল, আনহার চৌধুরি, শারমীন আক্তার চৌধুরী, অংকন দাশ প্রবাল, মিশন চৌধুরী প্রমুখ। বক্তারা শিশুদের এমন একটি সুন্দর বাচনশিল্পের মাধ্যমে গড়ে তোলার জন্য ‘আবৃত্তিকথন কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন এবং এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। বক্তারা আরো বলেন, আবৃত্তি কেবল একটি শিল্পমাধ্যম নয়; এটি শিশুদের মানসিক বিকাশ ও চারিত্রিক গঠনের একটি শক্তিশালী হাতিয়ার। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে, যেখানে শিশুরা পাঠ্যবইয়ের গণ্ডির বাইরে নিজেদের সৃজনশীলতা ও অন্তর্নিহিত প্রতিভা বিকাশের পর্যাপ্ত সুযোগ পাচ্ছে না, সেখানে আবৃত্তিচর্চা তাদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। শুদ্ধ উচ্চারণের অনুশীলন, আত্মবিশ্বাস গড়ে তোলা এবং ভাষার প্রতি গভীর অনুরাগ সৃষ্টির মাধ্যমে আবৃত্তি শিশুদের সার্বিক ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উল্লেখ্য যে ২০২০ সাল হতে নিয়মিত ভাবে আবৃত্তি কথন এর মাধ্যমে অনলাই ও অফলাইনে শতাধিক শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়ে আসছে।-বিজ্ঞপ্তি
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা-কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ বলেছেন, হবিগঞ্জের প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করছে।
জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয।