admin
প্রকাশিত: ৫:২৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৬
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকার কর্তৃক সম্পাদিত অসম বাণিজ্য চুক্তিসহ জাতীয় স্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিল, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার পাঁয়তারা বন্ধ এবং ইরানে মার্কিন-ইসরাইলী হামলা, গাজায় জায়নবাদী গণহত্যাসহ দেশে দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসন-যুদ্ধ বন্ধের দাবিতে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় সুরমা মার্কেট পয়েন্ট, বন্দর বাজার এলাকায় গণসংযোগে নেতৃত্ব দেন সিলেট জেলা বাসদ আহŸায়ক আবু জাফর, বাসদ সদস্য সচিব প্রণব জ্যোতি, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সহ-সভাপতি বেলাল হোসেন, শ্রমিক নেতা সৈকত আহমদ,অজয় দাশ,রণি আহমদ, হোসেন আহমদ, সংগ্রাম পরিষদের তানভির আহমেদ,রাছেল মিয়া, আইনুল ইসলাম, বাপ্পী আহমদ, ফখরুল ইসলাম প্রমূখ।
গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার প্রধান নির্বাচনের আগে ‘সবার আগে বাংলাদেশ’ ¯েøাগান দিয়ে জনগণের ভোট নিজের পক্ষে নেওয়ার পর এখন ¯েøাগানের কথা ভুলে গিয়ে দেশ বিক্রির বাণিজ্য চুক্তির বিষয়ে নিশ্চুপ হয়ে আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত ‘এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড (অজঞ)’ একটি অসম, একতরফা ও জাতীয় স্বার্থবিরোধী চুক্তি। অবিলম্বে চুক্তি নিয়ে সংসদে আলোচনার আহŸান জানান নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, গাছের আগা কেটে গোড়ায় পানি ঢালার মতো এই অসম চুক্তি বাতিল না করে কৃষকদের কৃষি কার্ড প্রদান করছেন। অন্যদিকে চুক্তির শর্ত অনুযায়ী বেশি দামে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গমসহ কৃষি পণ্য ও প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি করতে বাধ্য হবে বাংলাদেশ। যার ফলে গার্মেন্টসসহ দেশীয় শিল্প, কৃষি খাত ও ঔষধ শিল্প মারাত্মক প্রতিযোগিতার মুখে পড়বে এবং বিপুল সংখ্যক মানুষ বেকার হবে। বর্তমান সরকার সাম্রাজ্যবাদী যুদ্ধের অজুহাত দেখিয়ে সমন্বয়ের নামে সব রকমের জ্বালানি তেলের লিটার প্রতি ১৫-২০ টাকা দাম বাড়িয়ে জনগণকে দুর্ভোগে ফেলেছে। যার প্রভাবে সব নিত্য পণ্যের দাম বেড়ে যাবে।
নেতৃবৃন্দ অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং আমেরিকার সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী অসম চুক্তি বাতিলের দাবি জানান।
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা রেজাউল হাসান লোদী (কয়েস লোদী)-এর নাম ও ছবি ব্যবহার
আলেম সমাজকে সাথে নিয়েই বিএনপি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় : ইমদাদ চৌধুরী সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ
সিলেট চেম্বার ও কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি আলহাজ্ব
সিলেটের অন্যতম সামাজিক সংগঠন ‘রাজারগলি সমাজকল্যাণ সংঘ’-এর ২০২৬-২০-২৮ মেয়াদের নবনির্বাচিত ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- আজকের শিশু-কিশোররা আগামীর দেশ গড়ার কারিগর।
সবুজ বাংলা বিনির্মানে বৃক্ষরোপণে সবাই এগিয়ে আসুন: এমপি মুফতি আবুল হাসান সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি
গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি