admin
প্রকাশিত: 7:11 AM, May 20, 2026
শিক্ষার্থীদের মেধা বিকাশে সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই: কয়েস লোদী
আম্বরখানা সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় পর্যায়ের ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান’ সম্পন্ন হয়েছে।
গতকাল মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
প্রধান অতিথির বক্তব্যে কয়েস লোদী বলেন, প্রাথমিক শিক্ষাই একটি জাতির মূল ভিত্তি। শিশুদের ভেতরের সুপ্ত সৃজনশীলতা, নেতৃত্বগুণ ও মেধা বিকাশে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার মতো আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড তথা সহশিক্ষা কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত করতে হবে। মেধা ও মননের পূর্ণ বিকাশে সহশিক্ষা কার্যক্রমের কোনো বিকল্প নেই।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল ভাবনার কথা স্মরণ করিয়ে দিয়ে কয়েস লোদী বলেন, শিশুরাই আগামী বাংলাদেশের ভবিষ্যৎ। তাদের সুস্থ, মেধাবী ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজকে একযোগে কাজ করতে হবে। খেলাধুলা শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে সহায়তা করে। সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিশুদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব, পারস্পরিক সৌহার্দ্য ও নেতৃত্বের গুণাবলি তৈরি হয়। একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আজকের শিশুদের সঠিকভাবে গড়ে তোলাই আমাদের প্রধান দায়িত্ব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সানাউল হক এবং বিশিষ্ট সমাজকর্মী ও রাজনীতিবিদ সৈয়দ সারোয়ার রেজা।
আম্বরখানা সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ পাল দীপুর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষিকা মাহমিদা মুনতাজ তালুকদারের সুনিপুণ সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামিয়া খাতুন, ফাহমিদা মুন্তাজ তালুকদার, খালেদা বেগম, রোকশানা আক্তার, অর্পিতা রানী দাশ ও ইফফাত হোসাইন তাহনিয়া সহ বিপুল সংখ্যক অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী কৃতী শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৪৪ কেজি গাঁজার চালানসহ ইসলাম উদ্দিন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চাতলাপুর
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটে বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনার বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের
স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক
স্টাফ রিপোর্টার: সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক