admin
প্রকাশিত: 4:55 PM, July 22, 2026
স্টাফ রিপোর্টার:
মো: রাকিবুল আলম। সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেকটর। তিনি জেলার বালু মহাল ইজারা কমিটির সদস্য সচিব। এই পদো আশীন হওয়ার পর তৈরি করেছেন নিজস্ব সিন্ডিকেট। এই সিন্ডিকেটের মধ্যমের এই পর্যন্ত কিছু বালু মহাল ইজারা হয়েছে, আর যেসকল মহাল ইজারা হয়নি সে সব মহাল ইজারা নিতেও তৎপর এই সিন্ডিকেট। আর ইজারাকৃত মহালের সীমানার বাহিরে থেকে আর ডেজার দিয়েও চলছে নিয়মবহির্ভূত বালু উত্তোলন। ইজারার পর পূর্বনির্ধারিত সীমানা বদল সহ এই সবই হচ্ছে আরডিসির প্রত্যক্ষ মদদে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিলেট জেলায় প্রায় ৪০ টি ইজারা যোগ্য বালু মহাল থাকলেও এখন পর্যন্ত সম্ভবত ১৩ টি মহাল ইজারা দিয়েছে জেলা প্রশাসন। আর বাকি মহালগুলি বিভিন্ন অযুহাতে এখনো ইজারা দেয়া হয়নি। এতে করে রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার।
ইতিমধ্যে যেসকল বালু মহাল ইজারা দেয়া হয়েছে তার মধ্যে একাধিক মহাল ঘুরে দেখা যায়, ইজারা বহির্ভূত এলাকা থেকেও বালু উত্তোলন হচ্ছে। এমনকি ইজারার শর্তভঙ্গ করে সনাতন পদ্ধতির বিপরীতে ড্রেজার মেশিন দিয়েও চলছে অবৈধ বালু উত্তোলন। এতে করে নদীর পারে থাকা বসত বাড়ি, ধর্মীয় প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংসের মুখে পড়েছে। মাঝে মধ্যে লোক দেখানো অভিযান হলেও এই চিত্র কোন ভাবে পাল্টানো যাচ্ছে না। আর এর নেপথ্যে রয়েছেন আরডিসি মো: রাকিবুল আলম।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কোন মহাল ইজারার টেন্ডার হয়ার আগ থেকেই আরডিসির সিন্ডিকেটের সদস্যরা সম্ভাব্য টেন্ডারদাতার সাথে আগে থেকেই যোগাযোগ শুরু করেন। এর পর সিন্ডিকেটের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত পক্ষ টেন্ডারের অংশ নেন। আর বিভিন্ন অযুহাতে অন্যান্য টেন্ডার বাতিল করে পূর্বনির্ধারিত প্রতিষ্ঠানকেই টেন্ডার দেয়া হয়।
এসব বিষয় নিয়ে সাংবাদিক সংশ্লিষ্ট তথ্যের জন্য টেন্ডার কমিটির সদস্য সচিব ও আরডিসি মো: রাকিবুল আলমের সাথে যোগাযোগ করলে তিনি তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।
আরডিসির মতে, এই তথ্য দিলে ইজারাদারের সমস্যা হয়ে যায়, যেকারনে তিনি এই তথ্য সরবরাহ করা সমৃভব নয়।
পর্তুগালের ঐতিহাসিক ব্রাগানজা রাজপরিবারের সদস্য হার হাইনেস ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগানজা (ডাচেস অফ কোইমব্রা) ও তাঁর সফরসঙ্গীদের সম্মানে সিলেটে
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
শিক্ষার প্রসার ও মানবকল্যাণে প্রবাসীদের অবদান অনন্য : তাহসিনা রুশদীর লুনা এমপি প্রবাসে থেকেও বিশ্বনাথের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের ছালিম
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সকল নৈরাজ্য অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে মাওলানা এমরান আলম বাংলাদেশ খেলাফত মজলিস বি.কে.এম সিলেট মহানগরীর ১১, ১২ ও ১৩নং
সিলেট মহানগরীতে মশার উপদ্রব বৃদ্ধি ও ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) মশারি টাঙিয়ে প্রতীকী