admin
প্রকাশিত: 5:11 PM, February 19, 2026
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, আফতারা বিবি ট্রাস্টের মতো সিলেটের বিত্তবানরা যদি নিজ নিজ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ান, তবে সমাজের অভাবী মানুষের মুখে হাসি ফুটবে। আর্তমানবতার সেবায় বিত্তবানদের এগিয়ে আসা এখন সময়ের দাবি।
গতকাল বুধবার নগরীর বাগবাড়ী শিশুসদন রোডস্থ ‘আফতারা প্যালেস’ প্রাঙ্গণে পবিত্র রমজান উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর বাগবাড়ী এলাকায় মরহুমা হাজী আফতারা বিবি চৌধুরী ট্রাস্টের পক্ষ থেকে চারশত পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

মোহাম্মদ কামরুজ্জামান দিপুর পরিচালনায় অনুষ্ঠানে ট্রাস্টের পক্ষে বক্তব্য রাখেন মরহুমা হাজী আফতারা বিবি চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র মোঃ সোনা রাজা চৌধুরী। তিনি বলেন, “বিগত কয়েক যুগ ধরে আমাদের এই ট্রাস্ট দুর্যোগ, মহামারি ও বিভিন্ন উৎসবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।” বক্তব্য শেষে তিনি তাঁর প্রয়াত বাবা-মায়ের আত্মার মাগফেরাত কামনায় উপস্থিত সবার দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোস্তফা কামাল মকসুদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও রেড ক্রিসেন্টের সেক্রেটারি মাহবুবুল হক মাহবুব, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফছর খান। এছাড়াও উপস্থিত ছিলেন আরমান আহমদ, মইনুল হক চৌধুরী, আতিকুর রহমান, ইসলাম উদ্দিন, আকবর আলী, আব্দুল মুকিত রাজন, নিজাম আহমদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে দেশ-বিদেশের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বায়তুন নুর জামে মসজিদের খাদিম মেরাজুল ইসলাম মেরাজ। মোনাজাত শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ সারিবদ্ধভাবে ৪০০ পরিবারের হাতে রমজানের উপহার সামগ্রী তুলে দেন। উল্লেখ্য, দীর্ঘ কয়েক দশক ধরে এই ট্রাস্ট আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকার বাসিন্দা আকবর প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বলেন, “সম্প্রতি আমার বিরুদ্ধে জুয়ার আসর
স্টাফ রিপোর্টার: সরকারের নিষেধাজ্ঞা ও রাজনৈতিক পটপরিবর্তনের পরও সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন আহমদ সুমনের বিরুদ্ধে গোপনে দলীয়
স্টাফ রিপোর্টার: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির
স্টাফ রিপোর্টার: এডিস মশা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে সিলেট আঞ্চলিক
স্টাফ রিপোর্টার: আমদানি-রপ্তানি পণ্য খালাসের পদ্ধতি সহজ করা, লজিস্টিকস ব্যবস্থার উন্নয়ন এবং বাণিজ্য ব্যয় কমাতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিত কর্মপরিকল্পনা
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: ‘শ্রাবণের মেঘগুলো’ গানের তালে হাঁটার ভিডিও করে আলোচনায় আসা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
‘উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে’ সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন বলেছেন, বাংলাদেশ
লায়ন্স শিশু হাসপাতাল ও লায়ন্স চক্ষু হাসপাতাল পরিদর্শনে আসেন লায়ন্স ইন্টারন্যাশনালের নেৃতৃবৃন্দ। গতকাল বুধবার সিলেট নগরীর বাঘবাড়িস্থ লায়ন্স চক্ষু হাসপাতাল