admin

প্রকাশিত: 4:50 PM, November 17, 2026

আ.লীগ নেতাদের সভার প্রস্তুতির অভিযোগ, হলে তালা

আ.লীগ নেতাদের সভার প্রস্তুতির অভিযোগ, হলে তালা

স্টাফ রিপোর্টার:

সিলেটের সারদা স্মৃতি হলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করতেনÑএমন অভিযোগে হলটিতে তালা ঝুলিয়েছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতারা। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিভিন্ন ছবি ও প্রতিকৃতির ফ্রেম সরিয়ে ফেলেন তারা। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জাসাস নেতাদের অভিযোগ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের দুই নেতা শামসুল ইসলাম সেলিম ও রজতকান্তি গুপ্ত সংগঠনটিকে আওয়ামী লীগের অঙ্গসংগঠনে পরিণত করেছিলেন। দীর্ঘদিন ধরে তারা খবর পাচ্ছিলেন, সারদা স্মৃতি হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা সভা করছেন। রবিবার রাতে সেখানে সভার প্রস্তুতির খবর পেয়ে সোমবার তারা হলে যান এবং ছবি ও প্রতিকৃতির ফ্রেম সরিয়ে তালা লাগিয়ে দেন।
জাসাস নেতারা জানান, সারদা স্মৃতি হলটি সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মালিকানাধীন। তাই হলের চাবি সিসিক প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীর কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন প্রশাসক।
সিলেট জেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান হোসেন রায়হান বলেন, তালা লাগানোর সময় জেলা ও মহানগর জাসাসের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বক্তব্য সিসিক প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।


সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি, জিন্নাহ-শওকতসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি, জিন্নাহ-শওকতসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ২

নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

কানাইঘাটে পুলিশের কাছ থেকে ছাত্রলীগের ২ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার

কানাইঘাটে পুলিশের কাছ থেকে ছাত্রলীগের ২ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার

সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা-কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ

হবিগঞ্জে ৩৫৫ কোটি টাকার সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হচ্ছে আজ

হবিগঞ্জে ৩৫৫ কোটি টাকার সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হচ্ছে আজ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ বলেছেন, হবিগঞ্জের প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করছে।

জাতীয় শিক্ষক ফোরাম জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় শিক্ষক ফোরাম জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয।