admin

প্রকাশিত: 7:55 AM, July 21, 2026

ইতালিতে ইউনূস মডেলের নতুন যাত্রা চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’

ইতালিতে ইউনূস মডেলের নতুন যাত্রা চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’

ফ্রান্স প্রতিনিধি:

সামাজিক ব্যবসার মাধ্যমে উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন মডেল গড়তে ইতালিতে চালু হচ্ছে ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’। প্রফেসর মুহাম্মদ ইউনূসের সোশ্যাল বিজনেস ধারণাকে ভিত্তি করে এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করছে ইউনূস সেন্টার।

দক্ষিণ ইতালির অন্যতম শীর্ষ সামাজিক উদ্ভাবন প্রতিষ্ঠান ফোকাস (ঋড়হফধুরড়হব ছঁধৎঃরবৎর ঝঢ়ধমহড়ষর) এবং সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে গত ১৬ জুলাই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে এ উদ্যোগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। নেপলস সিটি মেয়রের আমন্ত্রণে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেপলস সফরকালে ফোকাসের সদর দপ্তরে অনুষ্ঠিত এই আয়োজনে নেপলস, পালের্মো ও পোতেনজার বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়। এর মাধ্যমে দক্ষিণ ইতালিতে সামাজিক ব্যবসার একটি শক্তিশালী ও সমন্বিত ইকোসিস্টেম গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

উদ্যোক্তা তৈরি, স্থানীয় অর্থনীতি শক্তিশালী করা এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই হবে এই উদ্যোগের মূল লক্ষ্য। সোশ্যাল বিজনেসের নীতিমালা অনুসরণ করে এমন ব্যবসা গড়ে তোলা হবে, যার উদ্দেশ্য শুধু মুনাফা নয়; বরং সামাজিক ও পরিবেশগত সমস্যার কার্যকর সমাধান তৈরি করা। অনুষ্ঠানে প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, সুবিধাবঞ্চিত মানুষকে কখনোই সমাজের বোঝা হিসেবে দেখা উচিত নয়। তাদের মধ্যে রয়েছে অসীম সৃজনশীলতা, উদ্ভাবনী শক্তি ও সম্ভাবনা।

তিনি বলেন, “সোশ্যাল বিজনেসের মাধ্যমে তরুণ, নারী, অভিবাসী এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সহায়তার ওপর নির্ভর না করে নিজেরাই নিজেদের সমস্যার সমাধানের উদ্যোগ নিতে পারে।” ইউনূস সেন্টার জানিয়েছে, ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন ডিস্ট্রিক্ট’ বৈশ্বিক সোশ্যাল বিজনেস আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ সম্প্রসারণ। প্রচলিত কল্যাণনির্ভর ব্যবস্থার পরিবর্তে উদ্যোক্তা সৃষ্টি, উদ্ভাবন ও স্থানীয় মানুষের অংশগ্রহণের মাধ্যমে টেকসই উন্নয়নের পথ তৈরি করাই এ প্রকল্পের লক্ষ্য।

এই সহযোগিতার আওতায় ইউনূস সেন্টার প্রকল্পটির জন্য কারিগরি সহায়তা, আন্তর্জাতিক নেটওয়ার্কিং সুবিধা ও কৌশলগত দিকনির্দেশনা দেবে। পাশাপাশি যুব ও নারী উদ্যোক্তাদের জন্য একটি আন্তর্জাতিক সোশ্যাল বিজনেস ফান্ড গঠন, নতুন সামাজিক ব্যবসাগুলোকে পরামর্শ প্রদান এবং অভিবাসন ও সামাজিক অন্তর্ভুক্তির মতো বিষয়ে উদ্ভাবনী সমাধান তৈরিতে সহায়তা করা হবে। প্রাথমিক তিন বছর মেয়াদি বাস্তবায়ন পরিকল্পনায় (২০২৭-২০২৯) নেপলস, পালের্মো ও পোতেনজা অঞ্চলে ১৪টি নতুন সামাজিক ব্যবসা প্রতিষ্ঠার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রফেসর ইউনূস বলেন, দক্ষিণ ইতালির সামনে সোশ্যাল বিজনেসের একটি ইউরোপীয় পরীক্ষাগার হয়ে ওঠার বড় সুযোগ রয়েছে। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা অঞ্চলগুলো কীভাবে স্থানীয় সমস্যাকে উদ্ভাবন, কর্মসংস্থান ও টেকসই উন্নয়নের শক্তিতে পরিণত করতে পারে—এই উদ্যোগ তার একটি দৃষ্টান্ত হয়ে উঠবে।


সর্বশেষ সংবাদ

সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

শিক্ষকতা অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা মন্তব্য করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন,

ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে: ভিসি ড: মো: নিজাম উদ্দিন

ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে: ভিসি ড: মো: নিজাম উদ্দিন

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড: মো: নিজাম উদ্দিন বলেছেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে। হেড-নেক

বাণিজ্য মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান

বাণিজ্য মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান

২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে পাশ হওয়া অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবি ও আইনটি সাধারণ করদাতাদের আর্থিক সামর্থ্যের বাইরে ব্যয়বহুল

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৮-এর তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। রবিবার

সুরমা ট্রান্সপোর্টের আড়ালে আওয়ামী লীগের তরিকুল সিন্ডিকেট

সুরমা ট্রান্সপোর্টের আড়ালে আওয়ামী লীগের তরিকুল সিন্ডিকেট

সরকার বদলালেও অক্ষত সীমান্ত চোরাচালান সিলেটের সীমান্তগুলোতে প্রশাসনের কঠোর নজরদারির দাবির মধ্যেই ভিন্ন কৌশল অবলম্বন করে সক্রিয় রয়েছে শক্তিশালী চোরাচালান

আন্তর্জাতিক কূটনীতি ও সিলেটের উন্নয়ন ভাবনায় উজ্জ্বল নাম হুমায়ুন কবির

আন্তর্জাতিক কূটনীতি ও সিলেটের উন্নয়ন ভাবনায় উজ্জ্বল নাম হুমায়ুন কবির

পারভীন বেগম: আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে দক্ষ নেতৃত্ব, দেশের স্বার্থরক্ষা এবং জন্মভূমি সিলেটের আঞ্চলিক উন্নয়নে সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে দ্রুতই সর্বমহলে

সুনামগঞ্জ সমাজসেবা প্রধানের কাণ্ড: সরকারি গাড়ি এখন ‘পারিবারিক ট্যাক্সি’

সুনামগঞ্জ সমাজসেবা প্রধানের কাণ্ড: সরকারি গাড়ি এখন ‘পারিবারিক ট্যাক্সি’

সরকারি বিধিমালা অমান্য করে সরকারি গাড়ি ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) নিবাস

ছাত্রলীগের সাবেক সভাপতি রিফাত ওসমানী মেডিকেলে পদায়িত

ছাত্রলীগের সাবেক সভাপতি রিফাত ওসমানী মেডিকেলে পদায়িত

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) শাখা কমিটির সাবেক