admin

প্রকাশিত: 11:42 AM, July 23, 2026

ইতালিতে কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনকে বেধড়ক পেটাল প্রবাসী যুবকেরা

ইতালিতে কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনকে বেধড়ক পেটাল প্রবাসী যুবকেরা

ফ্রান্স প্রতিনিধি:

বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়া প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন ইতালির রাজধানী রোমে একদল যুবকের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার রাতে রোমের টরপিনাত্তারা এলাকায় এ ঘটনা ঘটে। সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে ইতালি সফরে যান বনি আমিন। ভাইরাল ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি বনি আমিনকে ঘিরে ধরেন। একপর্যায়ে একজন তাকে শক্তভাবে ধরে রাখেন এবং উত্তেজিত আচরণ করেন। পরে তিনি সেখান থেকে দৌড়ে সরে যাওয়ার চেষ্টা করলে কয়েকজন তাকে ধাওয়া করেন। এরপর রাস্তার পাশে পার্ক করা একটি গাড়ির সামনে তাকে ফেলে মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করার দৃশ্য দেখা যায়।

ভিডিওতে হামলাকারীদের বাংলা ভাষায় চিৎকার ও গালাগাল করতে শোনা যায়। এছাড়া তারা বনি আমিনকে বারবার ‘মৌলবাদী’ বলে সম্বোধন করছিলেন এবং একে অপরকে হামলার জন্য উসকানি দিচ্ছিলেন। তবে ভিডিও থেকে হামলার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের দাবি প্রচারিত হচ্ছে। এর মধ্যে একটি দাবি হলো, ঘটনার সময় বনি আমিন মদ্যপ অবস্থায় ছিলেন। তবে এ দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রমাণ বা আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে হামলাকারীদের পরিচয় বা হামলার সুনির্দিষ্ট কারণও এখনো নিশ্চিত হয়নি।

বনি আমিনের জন্ম নোয়াখালীর হাতিয়া উপজেলায়। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় বসবাস করেন। বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করে ভিডিও নির্মাণের পাশাপাশি সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত প্রকাশ করে থাকেন। ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে তার উল্লেখযোগ্য সংখ্যক অনুসারী রয়েছে।

ঘটনার ভিডিও প্রকাশের পর প্রবাসী বাংলাদেশিদের অনেকেই এ হামলার নিন্দা জানিয়েছেন এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি তুলেছেন। তবে ইতালির আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।


সর্বশেষ সংবাদ

হবিগঞ্জে ১৪৪ ধারা ও দফায় দফায় পুলিশের বাধা

হবিগঞ্জে ১৪৪ ধারা ও দফায় দফায় পুলিশের বাধা

এনসিপির সড়কে অবস্থান, ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা, দফায় দফায় পুলিশের বাধা

১.৫ বিলিয়ন ডলারে ২১ বোয়িং যুক্ত করছে ইউএস-বাংলা

১.৫ বিলিয়ন ডলারে ২১ বোয়িং যুক্ত করছে ইউএস-বাংলা

পূর্ণাঙ্গ বৈশ্বিক এভিয়েশন গ্রুপ হওয়ার পথে দেশের বৃহত্তম বেসরকারি এয়ারলাইন্স স্টাফ রিপোর্টার: বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন খাতে নতুন এক যুগের

নজরুল একাডেমী সিলেটের নতুন কার্যকরী কমিটি গঠন সম্পন্ন

নজরুল একাডেমী সিলেটের নতুন কার্যকরী কমিটি গঠন সম্পন্ন

সিলেটে উৎসবমুখর পরিবেশে নজরুল একাডেমী সিলেট-এর বিশেষ সাধারণ সভা এবং আগামী ৩ বছরের মেয়াদে ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি

দীর্ঘ দেড়যুগ পর সিলেট নজরুল একাডেমীর কমিটি গঠন

দীর্ঘ দেড়যুগ পর সিলেট নজরুল একাডেমীর কমিটি গঠন

(সিউক)-এর চেয়ারম্যান কয়েস লোদীর অভিনন্দন দীর্ঘ দেড়যুগ পর অবশেষে গঠিত হলো ‘সিলেট নজরুল একাডেমী’র নতুন কার্যকরী কমিটি। বুধবার রাতে সরকারি

প্রতিমন্ত্রীর বিদ্যালয় পরিদর্শনে বিতর্কিত আওয়ামী লীগ-সংশ্লিষ্ট মন্নান মেম্বারের উপস্থিতি নিয়ে প্রশ্ন

প্রতিমন্ত্রীর বিদ্যালয় পরিদর্শনে বিতর্কিত আওয়ামী লীগ-সংশ্লিষ্ট মন্নান মেম্বারের উপস্থিতি নিয়ে প্রশ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটি গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে স্থানীয় বিতর্কিত

এনসিপি নেতা আফজলের মদদে শানু বাহিনীর অপরাধ সাম্রাজ্য

এনসিপি নেতা আফজলের মদদে শানু বাহিনীর অপরাধ সাম্রাজ্য

* অপরাধের স্বর্গরাজ্য ও ভুক্তভোগীদের ওপর নির্যাতন * আওয়ামী লীগ থেকে এনসিপি: রাতারাতি রূপবদল * আফজালের উসকানিমূলক বক্তব্য ও রাজনৈতিক

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা ছয়টি

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন,