admin

প্রকাশিত: 2:30 PM, September 17, 2026

ইতালির রাষ্ট্রদূত ও খন্দকার মুক্তাদির বৈঠক চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

ইতালির রাষ্ট্রদূত ও খন্দকার মুক্তাদির বৈঠক চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশের চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ, প্রযুক্তিগত সহযোগিতা ও ব্যবসায়িক অংশীদারিত্ব বাড়ানোর লক্ষ্যে সম্ভাব্য ইতালি সফর নিয়ে বৈঠক করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। গতকাল বুধবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর উপস্থিত ছিলেন।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, সম্ভাব্য ইতালি সফরের মূল লক্ষ্য হবে বাংলাদেশে নতুন বিনিয়োগকারী আকর্ষণ, প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি এবং চামড়া শিল্পে আন্তর্জাতিক অংশীদারিত্ব সম্প্রসারণ।

ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের চামড়া শিল্পের সক্ষমতা, পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা ও বিনিয়োগ সম্ভাবনা ইতালির ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সামনে তুলে ধরতে মিলান, ফ্লোরেন্স ও রোম সফরের প্রস্তাব দেন।

তিনি বলেন, মিলানে ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠক, ফ্লোরেন্সে টাসকানি অঞ্চলের চামড়া শিল্প এলাকা পরিদর্শন এবং রোমে সরকারি পর্যায়ে আলোচনার মাধ্যমে সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে কার্যকর যোগাযোগ তৈরি করা যেতে পারে। বৈঠকে বাংলাদেশের চামড়া শিল্পে আন্তর্জাতিক মানের সার্টিফিকেশন, পরিবেশ ব্যবস্থাপনা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

ইতালির রাষ্ট্রদূত বলেন, এসব ক্ষেত্রে অগ্রগতি হলে বাংলাদেশ ও ইতালির কোম্পানিগুলোর মধ্যে পারস্পরিক লাভজনক অংশীদারিত্ব আরও সম্প্রসারিত হবে। বৈঠকে সাভার চামড়া শিল্পনগরীর বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, বড় কারখানাগুলোকে নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা সুবিধা গড়ে তুলতে উৎসাহিত করা হবে। একই সঙ্গে ছোট কারখানাগুলোর জন্য কেন্দ্রীয় বর্জ্য ব্যবস্থাপনা সুবিধা বজায় রাখা হবে। পাশাপাশি শিল্পবর্জ্য পুনর্ব্যবহারের পরিকল্পনাও নেওয়া হচ্ছে। এ সময় বাংলাদেশে ইতালি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নিবন্ধন প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়। বৈঠক শেষে উভয় পক্ষ বাংলাদেশ ও ইতালির মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।


সর্বশেষ সংবাদ

সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সমাবেশ

সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সমাবেশ

৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত : মুহাম্মদ ফখরুল ইসলাম বিএনপি সরকার ক্ষমতায় যাওয়ার ছয়

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান ২৭টি অবৈধ বালুবাহী নৌকা ধব্বংশ একজনের ৭ দিনের কারাদণ্ড

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান ২৭টি অবৈধ বালুবাহী নৌকা ধব্বংশ একজনের ৭ দিনের কারাদণ্ড

মুক্তাদির আল সেলিম: সিলেটের জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর রাংপানি নদী ও ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা

ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক

ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক

সিলেট চেম্বারকে কার্যকর ও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে হবে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট চেম্বার

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

‘ব্যবসায়ীরা নিলেন কিউ আর কোড’ আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি মির্জা

স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

সভাপতি হাবিবুর, সাধারণ সম্পাদক একরাম স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর)

সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ

সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ

পালিয়ে থাকা খুনি হাসিনার নির্দেশেই অরাজকতা সৃষ্টি করছে সন্ত্রাসীরা: ইমদাদ চৌধুরী “ভারতে পালিয়ে থাকা খুনি হাসিনার নির্দেশেই দেশকে অস্থিতিশীল করতে