admin
প্রকাশিত: 5:09 PM, October 27, 2026
স্টাফ রিপোর্টার:
নগরের ইমারত নির্মাণ বিধিমালা যথাযথভাবে অনুসরণ নিশ্চিতকরণ এবং ভবন মালিকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাঠে নেমেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। গতকাল সোমবার দুপুরে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নির্মাণাধীন বহুতল ও নিচু ভবনে সরেজমিনে এই পরিদর্শন কার্যক্রম চালানো হয়।
পরিদর্শনকালে বহুতল ও সাধারণ ভবনগুলো অনুমোদিত নকশা এবং ইমারত নির্মাণ বিধিমালা মেনে তৈরি হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হয়। একই সাথে ভবনের মূল অনুমোদন গ্রহণ এবং কাজ শেষে ব্যবহারের উপযোগিতা সংক্রান্ত অনুমোদনপত্র বা ‘অকুপেন্সি সার্টিফিকেট’ নেওয়ার বিষয়ে জোর দেন সিউকের কর্মকর্তারা। সিউকের পরিদর্শন দলটি নগরের কাজলশাহ, বাগবাড়ি, মদিনা মার্কেট, জালালাবাদ ও আম্বরখানাÑএই পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টের বেশ কয়েকটি ভবন ঘুরে দেখে।
ইমারত বিধিমালা পালনে জিরো টলারেন্স নীতি ঘোষণার কথা জানিয়ে সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “সিলেট শহরকে পরিকল্পিত ও ঝুঁকিমুক্ত একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। ইমারত নির্মাণ বিধিমালা অমান্য করে নকশাবহির্ভূত কোনো ভবন নির্মাণ করা হলে সিউক তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে। বিধি মেনে সঠিক নকশায় ভবন তৈরি করা যেমন নাগরিকদের নিরাপত্তার জন্য জরুরি, তেমনি নির্মাণকাজ শেষে নিয়ম মেনে ‘অকুপেন্সি সার্টিফিকেট’ নেওয়াও বাধ্যতামূলক। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পরিবেশবান্ধব নগর গঠনে আমরা সকল ভবনমালিক ও নগরবাসীর পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করছি।”
পরিদর্শনকালে সিউকের নির্বাহী পরিচালক (সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) মো. সাদিউর রহিম জাদিদসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিউক সূত্রে জানানো হয়েছে, নগরের নিরাপত্তা ও সুপরিকল্পিত আবাসন নিশ্চিত করতে পর্যায়ক্রমে সিলেট শহরের প্রতিটি নির্মাণাধীন ভবনে এ ধরণের মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হবে।
এদিকে নিয়মমাফিক ভবন নির্মাণে সিউকের এই মাঠপর্যায়ের পরিদর্শন ও তদারকিমূলক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ নগরবাসী ও দায়িত্বশীল ভবনমালিকরা।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহকে দৃষ্টিনন্দন ও সংরক্ষিত স্থাপনা হিসেবে গড়ে তোলা হবে।
মাঠটিকে খেলাধুলার উপযোগী, নিরাপদ ও দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে হবে স্টাফ রিপোর্টার: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা)
তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করে সুস্থ সমাজ গড়তে চায় সরকার : নাসিম হোসাইন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, প্রধানমন্ত্রী তারেক
বড়গাং নদীতে বালুর নৌকাপ্রতি ২ হাজার টাকা আদায়ের অভিযোগ, দৈনিক লেনদেন লাখ লাখ টাকা জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার বড়গাং
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে জায়গা-সম্পত্তি নিজের নামে লিখে দেওয়া ও টাকা চাওয়াকে কেন্দ্র করে ছেলের হামলায় পিয়ারা বেগম (৬৩) নামের
স্টাফ রিপোর্টার: চার দিনের সরকারি সফরে বর্তমানে জাপানে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের প্রথম দিন তিনটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী।
স্টাফ রিপোর্টার: নগরের ইমারত নির্মাণ বিধিমালা যথাযথভাবে অনুসরণ নিশ্চিতকরণ এবং ভবন মালিকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাঠে নেমেছে সিলেট উন্নয়ন
চুনারুঘাট প্রতিনিধি: জীবিকার টানে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে পাড়ি জমিয়েছিলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালিশীরি গ্রামের যুবক খলিলুর রহমান রিফাত (২৭)। পরিবারের