admin
প্রকাশিত: 11:07 AM, November 1, 2026
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় স্কলার্সহোম মেজরটিলা কলেজ ৯৫ দশমিক ৩৩ শতাংশ পাসের হার অর্জন করেছে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৩০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ২৮৬ জন। জিপিএ-৫ পেয়েছে একজন শিক্ষার্থী। প্রকাশিত ফলাফল অনুযায়ী, উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১০১ জন জিপিএ-৪ থেকে ৫-এর নিচে এবং ১৮৪ জন জিপিএ-৪-এর নিচে নম্বর পেয়েছে। বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগের বাংলা ভার্সনে পাসের হার ৯৬ দশমিক ৫ শতাংশ, ইংরেজি ভার্সনে ৮৮ দশমিক ৫ শতাংশ, মানবিক বিভাগে ৯৫ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৯৫ দশমিক ৫ শতাংশ।
এবারের ফলাফলে উল্লেখযোগ্য বিষয় হলো, অনুত্তীর্ণ ১৪ জন শিক্ষার্থীর কেউই একাধিক বিষয়ে অকৃতকার্য হয়নি। এ অবস্থায় শিক্ষার্থীদের দুর্বলতার জায়গাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে পরবর্তী পরীক্ষায় শতভাগ পাস নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক।
ফলাফল প্রকাশের পরপরই তিনি বিভাগীয় প্রধান ও বিষয়ভিত্তিক শিক্ষকদের নিয়ে জরুরি পর্যালোচনা সভা করেন। সভায় শিক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট পৃথকভাবে বিশ্লেষণ করে ফলাফলের দুর্বল দিকগুলো চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষকদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন অধ্যক্ষ।
কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, ধারাবাহিক মূল্যায়ন, বিশেষ ক্লাস, মডেল টেস্ট এবং অভিভাবকদের সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে বছরজুড়ে শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এ ফলাফল অর্জিত হয়েছে। তিনি আরও বলেন, আমরা এ ফলাফলে পুরোপুরি সন্তুষ্ট নই। ফলাফলের বিস্তারিত পর্যালোচনা করে শিক্ষার্থীদের দুর্বলতার মূল কারণগুলো চিহ্নিত করা হবে। অনুত্তীর্ণ শিক্ষার্থীদের বিশেষ প্রস্তুতির আওতায় এনে আগামী এক মাসের মধ্যে অনুষ্ঠেয় পরবর্তী পরীক্ষায় শতভাগ পাস নিশ্চিত করতে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাব, ইনশাআল্লাহ।-বিজ্ঞপ্তি
চুনারুঘাট প্রতিনিধি: নীল আকাশে ভোরের আলো ফুটতেই হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা-বাগানের ভেতরের একটি বিলে ফুটে থাকা লাল শাপলা দেখতে
দেশের শীর্ষ স্থানীয় ও জনপ্রিয় জাতীয় গণমাধ্যম দৈনিক নয়া দিগন্তের ২২ তম বর্ষপূর্তি উদযাপনে সিলেটে আয়োজিত অনুষ্ঠান রাজনৈতিক, সামাজিক ও
তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: নাসিম হোসাইন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন,
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় স্কলার্সহোম মেজরটিলা কলেজ ৯৫ দশমিক ৩৩ শতাংশ পাসের হার অর্জন করেছে। এ বছর প্রতিষ্ঠানটি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সিলেট আগমনের শতবর্ষ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আবৃত্তি অনুষ্ঠান সম্পন্ন করেছে
সিলেটের মার্শাল আর্টের জন্য গৌরবের খবর। চীনের বিশ্ববিখ্যাত দুটি প্রতিষ্ঠানে ৫০ দিনের উচ্চতর উশু কোচ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন বাংলাদেশ
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’ পেয়েছেন সিলেটের জকিগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ,লেখক, গবেষক ও সমাজসেবী মাওলানা মুখলিছুর রহমান। গত
জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ফাহিম আহমদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের