admin
প্রকাশিত: 9:35 AM, October 4, 2026
বর্তমান সরকারে মতো অতীতের কেউ প্রবাসীদের নিয়ে এতটা ভাবেনি : প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
শাহীন আলম:
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন- নিরাপদ অভিবাসন ও প্রবাসী-বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার জেলা পর্যায়ে জেলা অভিবাসন সমন্বয় কমিটি গঠন ও কার্যক্রম পরিচালনা শুরু করেছে। এই কর্মসূচির আওতায় সিলেট বিভাগের ৪টিসহ সকল প্রবাসী অধ্যুষিত জেলায় জেলা প্রশাসনের এ কমিটি থাকবে। এ কমিটি নিয়মিতভাবে বৈঠক করে প্রবাসী কল্যাণ সংক্রান্ত সরকারি ও বেসরকারি কার্যক্রমের মধ্যে সমন্বয় এবং প্রবাসীদের যেকোনো সমস্যা সমাধান, সচেতনতা বৃদ্ধি এবং পুনর্বাসনে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের ভূমিকা জোরদার করবে। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন হবে এবং আমি আজ রবিবার সিলেট জেলা প্রশাসনকে এ বিষয়ে প্রয়োনীয় নির্দেশনা দিবো। মৌলভীবাজারের ডিসিকে ইতোমধ্যে এ বিষয়ক নির্দেশনা দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে প্রবাসী অধ্যুষিত জেলাসমূহে এসব কার্যক্রম শুরু হবে।
গতকাল শনিবার রাতে সিলেটে ‘এনআরবি বিজনেস নেটওয়ার্ক’র উদ্যোগে আয়োজিত ‘বিজনেস, নেটওয়ার্কিং ও কানেকশনস’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
সিলেট মহানগরের দরগাহ গেইট এলাকার একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে আয়োজিত সভায় প্রবাসী কল্যাণমন্ত্রী আরও বলেন- বর্তমান সরকার প্রবাসীদের নিয়ে যতটা ভাবছে এবং তাঁদের কল্যাণে একের পর এক পরিকল্পনা করে বাস্তবায়নের দিকে এগুচ্ছে, অতীতের সরকার এমনটি করেনি। তারেক রহমান সরকার প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে। এ কার্ড অন্যগুলোর মতো সাধারণ হবে না। এ কার্ডে প্রবাসীদের জন্য অনেক ধরনের সুযোগ-সুবিধা থাকবে। সিলেটে প্রবাসীদের জন্য আলাদা হসপিটাল করার পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
‘ইউকে এনআরবি সোসাইটি’র পরিচালক এম আহমদ জুনেদ-এর সভাপতিত্বে এবং সিনিয়র সাংবাদিক ওয়েস খসরু ও সিলেট বেতারের ঘোষক রুহেনা সুলতানার যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট ওয়াসা চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি র পরিচালক সামা হক চৌধুরী, বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক পরিচালক ও সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহ-সভাপতি হিজকিল গুলজার এবং সিলেট চেম্বারের সাবেক সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ। ব্যতিক্রমী এ আয়োজন প্রবাসী ও দেশের ব্যবসায়ীদের মিলনমেলায় পরিণত হয়। বিশেষ এ সভায় আলোচকরা প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সংযোগ স্থাপন, ব্যবসায়িক সম্পর্ক উন্নয়ন এবং নতুন সুযোগ সৃষ্টির বিষয়ে গুরুত্বারোপ করেন।
সিলেটের সংবাদ ডেস্ক: আদালতে বিচারাধীন জমি নিয়ে বিরোধের জেরে সিলেটের ফেঞ্চুগঞ্জে বসতবাড়িতে দখলের চেষ্টা, হামলা ও পরিবারের সদস্যদের নিরাপত্তাহীনতার অভিযোগ
জিয়া শিশু-কিশোর সংগঠন-এর সিলেট মহানগর শাখার ৪৩ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মো. জসিম
বিশ^ানাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার বড়গাং নদীতে নৌকা আনলোড করার সময় পানিতে পড়ে নাজিম উদ্দীন (৩০) নামে এক বারকি শ্রমিকের
সিলেট-৬ আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দৈনিক সচিত্র সিলেট-এর প্রকাশক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- সংবাদপত্র ও
বর্তমান সরকারে মতো অতীতের কেউ প্রবাসীদের নিয়ে এতটা ভাবেনি : প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী শাহীন আলম: শ্রম ও কর্মসংস্থান
স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ থানা এলাকার ভাগারপাড় গ্রামে এক কিশোরকে নিজ বাড়িতে ঢুকে বালিশ চাপা দিয়ে ও ছুরি দিয়ে কুপিয়ে
সভাপতি এনাম, সেক্রেটারি মাহবুব, কোষাধ্যক্ষ হুমায়ুন দীর্ঘ বিশ বছর পর গোলাপগঞ্জ প্রেসক্লাবের দুটি প্যানেলের বিরোধ নিরসন শেষে ঐক্যমতের ভিত্তীতে গতকাল