admin

প্রকাশিত: 5:14 AM, September 2, 2026

এমএজি ওসমানীর জন্মবার্ষিকীতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন

এমএজি ওসমানীর জন্মবার্ষিকীতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও দেশপ্রেমের অনন্য প্রতীক জেনারেল আতাউল গণি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে ক্যাম্পাস মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। জেনারেল আতাউল গণি ওসমানীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে বঙ্গবীর ওসমানীর অনন্য অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর জীবনাদর্শ নতুন প্রজন্মের জন্য দেশপ্রেম, সততা, সাহস ও মানবিক মূল্যবোধের এক অনন্য দৃষ্টান্ত। স্বাধীন দেশ গঠনে এবং মেধা ও যোগ্যতায় বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে তরুণদের তাঁর আদর্শ অনুসরণ করতে হবে। বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মীর হোছাইন সরকারের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত পাঠ করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মাওলানা ফয়সল আহমদ এবং পবিত্র গীতা পাঠ করেন হিন্দু ধর্ম শিক্ষা ও সংগীত বিভাগের প্রভাষক জুঁই রানী তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন কলেজের একাডেমিক ইনচার্জ প্রভাষক কাজী সাখাওয়াত হোসেন। তিনি বঙ্গবীর ওসমানীর সামরিক জীবন ও মুক্তিযুদ্ধে সুসংগঠিত নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেন।

শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন পৌরনীতি বিভাগের প্রভাষক মোহাম্মদ শরিফুল ইসলাম। এছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণির (ডেফোডিল শাখা) শিক্ষার্থী সুমাইয়া বাহার শিমু ও নুজহাত তাসফিয়া চৌধুরী বক্তব্য প্রদান করেন।

আলোচনা সভার বিশেষ আকর্ষণে ছিল জেনারেল আতাউল গণি ওসমানীর জীবন ও কর্মের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন। কলেজের আইসিটি বিভাগের প্রভাষক খাইরুল আলম উত্তম এটি প্রদর্শন করেন। তথ্যচিত্রের মাধ্যমে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের স্মৃতি এবং বঙ্গবীর ওসমানীর গৌরবময় সামরিক জীবনের আদ্যোপান্ত প্রত্যক্ষ করে। অনুষ্ঠানে কলেজের সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরিশেষে এমএজি ওসমানীর আত্মার মাগফিরাত ও দেশের কল্যাণ কামনার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।-বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

নিহত পরিবারের সংবাদ সম্মেলন রায়নগরে ট্রিপল মার্ডার নিয়ে মন্ত্রীর আশ্বাসে বাদীর আস্থা

নিহত পরিবারের সংবাদ সম্মেলন রায়নগরে ট্রিপল মার্ডার নিয়ে মন্ত্রীর আশ্বাসে বাদীর আস্থা

সিলেটের সংবাদ ডেস্ক: সুষ্ঠু তদন্তের মাধ্যমে রায়নগরের ট্রিপল মার্ডারের প্রকৃত অপরাধীদের শনাক্ত করা নিয়ে এত দিন পুলিশের ভূমিকায় সন্দিহান ছিলেন

জামায়াতের সহযোগী সদস্য সংগ্রহ অভিযান ন্যায়-ইনসাফ ও গণমানুষের কল্যাণে জামায়াতের পথচলা অব্যাহত থাকবে : মুহাম্মদ শাহজাহান আলী

জামায়াতের সহযোগী সদস্য সংগ্রহ অভিযান ন্যায়-ইনসাফ ও গণমানুষের কল্যাণে জামায়াতের পথচলা অব্যাহত থাকবে : মুহাম্মদ শাহজাহান আলী

সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেছেন, জামায়াত জাতির প্রত্যাশা পূরণে কাজ করছে। খোদাভীরু নেতৃত্ব তৈরীর মাধ্যমে জামায়াত জাতিকে

নারী উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে সিলেটে প্রশিক্ষণ কর্মশালা

নারী উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে সিলেটে প্রশিক্ষণ কর্মশালা

ব্যবসায়িক পরিকল্পনা, হিসাব সংরক্ষণ, আর্থিক ব্যবস্থাপনা, বাংলাদেশ ব্যাংকের নীতি ও অর্থায়ন সুবিধা এবং ঋণ ব্যবস্থাপনা বিষয়ে সিলেটের নারী উদ্যোক্তা ও

সিলেটে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভায় সুদীপ রঞ্জন সেন

সিলেটে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভায় সুদীপ রঞ্জন সেন

শহীদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শনই অসাম্প্রদায়িক বাংলাদেশের মূল ভিত্তি “ধর্ম যার যার, রাষ্ট্র সবারÑশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই ঐতিহাসিক দর্শনই

যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলাওয়ান টিভিতে চাকরির সুযোগ

যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলাওয়ান টিভিতে চাকরির সুযোগ

যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা টেলিভিশন বাংলাওয়ান টিভি সিলেটে নতুন সংবাদকর্মী খুঁজছে। সংবাদের নতুন গল্প খুঁজে বের করা এবং মাঠের খবর দর্শকের কাছে

খন্দকার মুক্তাদিরের সঙ্গে এমওএল’র উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

খন্দকার মুক্তাদিরের সঙ্গে এমওএল’র উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ ও প্রযুক্তিতে জাপানের এমওএল’র আগ্রহ স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সম্ভাবনাময় জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ (শিপ রিসাইক্লিং) খাতে বিনিয়োগ ও প্রযুক্তিগত

ডেনমার্কে স্নাকক ডিগ্রিতে ফার্স্ট ক্লাস পেলেন গোয়াইনঘাটের আরিফুল

ডেনমার্কে স্নাকক ডিগ্রিতে ফার্স্ট ক্লাস পেলেন গোয়াইনঘাটের আরিফুল

ডেনমার্কে স্নাতক (ব্যাচেলর) ডিগ্রিতে প্রথম শ্রেণী (ফার্স্ট ক্লাস) অর্জন করেছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার আরিফুল হক পাপ্পু। তিনি তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগাম

প্যারিসে প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপের ফাইনালে বাংলাদেশের মোহাম্মদ আলী

প্যারিসে প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপের ফাইনালে বাংলাদেশের মোহাম্মদ আলী

ফ্রান্স প্রতিনিধি: বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক রন্ধন প্রতিযোগিতা ‘প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপ ২০২৬’-এর ফাইনালে জায়গা করে নিয়েছেন ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি শেফ