admin

প্রকাশিত: 7:43 AM, September 3, 2026

নারী উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে সিলেটে প্রশিক্ষণ কর্মশালা

নারী উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে সিলেটে প্রশিক্ষণ কর্মশালা

ব্যবসায়িক পরিকল্পনা, হিসাব সংরক্ষণ, আর্থিক ব্যবস্থাপনা, বাংলাদেশ ব্যাংকের নীতি ও অর্থায়ন সুবিধা এবং ঋণ ব্যবস্থাপনা বিষয়ে সিলেটের নারী উদ্যোক্তা ও এসএমই ঋণের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে “সিএমএসএমই ও নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ” কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সিলেটের তালতলাস্থ বাংলাদেশ ব্যাংকের হলরুমে সমন্বয় ও নেতৃত্বদানকারী ট্রাস্ট ব্যাংক পিএলসি সহ সিলেট জেলার ২০টি ব্যাংকের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক খালেদ আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক সিলেটের পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান ও আব্দুস সালাম মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্ট ব্যাংক পিএলসির এসএমই বিভাগের প্রধান সাদাত আহমেদ খান। প্রশিক্ষণ কর্মশালায় সিলেট জেলার ২০টি ব্যাংকের বিভিন্ন পর্যায়ের এসএমই ঋণের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি জেলার উদীয়মান ৪৫ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনায় দক্ষতা বৃদ্ধি, আর্থিক ব্যবস্থাপনায় সক্ষমতা অর্জন এবং ব্যাংকিং ও ঋণ সুবিধা গ্রহণের বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।-বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

নিহত পরিবারের সংবাদ সম্মেলন রায়নগরে ট্রিপল মার্ডার নিয়ে মন্ত্রীর আশ্বাসে বাদীর আস্থা

নিহত পরিবারের সংবাদ সম্মেলন রায়নগরে ট্রিপল মার্ডার নিয়ে মন্ত্রীর আশ্বাসে বাদীর আস্থা

সিলেটের সংবাদ ডেস্ক: সুষ্ঠু তদন্তের মাধ্যমে রায়নগরের ট্রিপল মার্ডারের প্রকৃত অপরাধীদের শনাক্ত করা নিয়ে এত দিন পুলিশের ভূমিকায় সন্দিহান ছিলেন

জামায়াতের সহযোগী সদস্য সংগ্রহ অভিযান ন্যায়-ইনসাফ ও গণমানুষের কল্যাণে জামায়াতের পথচলা অব্যাহত থাকবে : মুহাম্মদ শাহজাহান আলী

জামায়াতের সহযোগী সদস্য সংগ্রহ অভিযান ন্যায়-ইনসাফ ও গণমানুষের কল্যাণে জামায়াতের পথচলা অব্যাহত থাকবে : মুহাম্মদ শাহজাহান আলী

সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেছেন, জামায়াত জাতির প্রত্যাশা পূরণে কাজ করছে। খোদাভীরু নেতৃত্ব তৈরীর মাধ্যমে জামায়াত জাতিকে

নারী উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে সিলেটে প্রশিক্ষণ কর্মশালা

নারী উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে সিলেটে প্রশিক্ষণ কর্মশালা

ব্যবসায়িক পরিকল্পনা, হিসাব সংরক্ষণ, আর্থিক ব্যবস্থাপনা, বাংলাদেশ ব্যাংকের নীতি ও অর্থায়ন সুবিধা এবং ঋণ ব্যবস্থাপনা বিষয়ে সিলেটের নারী উদ্যোক্তা ও

সিলেটে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভায় সুদীপ রঞ্জন সেন

সিলেটে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভায় সুদীপ রঞ্জন সেন

শহীদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শনই অসাম্প্রদায়িক বাংলাদেশের মূল ভিত্তি “ধর্ম যার যার, রাষ্ট্র সবারÑশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই ঐতিহাসিক দর্শনই

যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলাওয়ান টিভিতে চাকরির সুযোগ

যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলাওয়ান টিভিতে চাকরির সুযোগ

যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা টেলিভিশন বাংলাওয়ান টিভি সিলেটে নতুন সংবাদকর্মী খুঁজছে। সংবাদের নতুন গল্প খুঁজে বের করা এবং মাঠের খবর দর্শকের কাছে

খন্দকার মুক্তাদিরের সঙ্গে এমওএল’র উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

খন্দকার মুক্তাদিরের সঙ্গে এমওএল’র উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ ও প্রযুক্তিতে জাপানের এমওএল’র আগ্রহ স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সম্ভাবনাময় জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ (শিপ রিসাইক্লিং) খাতে বিনিয়োগ ও প্রযুক্তিগত

ডেনমার্কে স্নাকক ডিগ্রিতে ফার্স্ট ক্লাস পেলেন গোয়াইনঘাটের আরিফুল

ডেনমার্কে স্নাকক ডিগ্রিতে ফার্স্ট ক্লাস পেলেন গোয়াইনঘাটের আরিফুল

ডেনমার্কে স্নাতক (ব্যাচেলর) ডিগ্রিতে প্রথম শ্রেণী (ফার্স্ট ক্লাস) অর্জন করেছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার আরিফুল হক পাপ্পু। তিনি তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগাম

প্যারিসে প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপের ফাইনালে বাংলাদেশের মোহাম্মদ আলী

প্যারিসে প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপের ফাইনালে বাংলাদেশের মোহাম্মদ আলী

ফ্রান্স প্রতিনিধি: বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক রন্ধন প্রতিযোগিতা ‘প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপ ২০২৬’-এর ফাইনালে জায়গা করে নিয়েছেন ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি শেফ