admin
প্রকাশিত: 5:29 AM, September 2, 2026
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হুমায়ুন কবির ফোরামের ব্যানারে গতকাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গোয়ালাবাজারের ৮ ইউনিয়নের হুমায়ুন কবির ফোরামের নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন আব্দাল মিয়া। এতে বক্তব্য রাখেন তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমরান রব্বানী, সিলেট জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ মিয়া এবং যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রব মল্লিক। এর আগে গোয়ালা বাজারে গোয়াছ মিয়ার অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি টেমস টাওয়ার হয়ে আলগোলাফ মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
এদিকে হুমায়ুন কবির ফোরামের উদ্যোগে ওসমানীনগরের ১ নম্বর উমরপুর ইউনিয়নেও পৃথক কর্মসূচি পালিত হয়। সেখানে আব্দুর রউপ, আলাউর রহমান সান্তসহ নেতাকর্মীরা হুমায়ুন কবির ফোরামের ব্যানারে কর্মসূচিতে অংশ নেন। তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমরান রব্বানী ও যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রব মল্লিকের নেতৃত্বেও হুমায়ুন কবিরের সমর্থকরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন বলে আয়োজকরা জানান। সাদিপুর ইউনিয়নের কর্মসূচিতেও স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল। সেখানে উপস্থিত ছিলেন শিপু চৌধুরী, শাহ জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান মিজু, ইওয়ার আলী, সেলিম আহমদ, সৈয়দ বাবুল, সমরব আলী, মিজান মিয়া, ইয়ার আলী, দিদার আহমদ, আলাউর রহমান সান্তসহ হুমায়ুন কবির ফোরামের নেতাকর্মীরা।
সিলেটের সংবাদ ডেস্ক: সুষ্ঠু তদন্তের মাধ্যমে রায়নগরের ট্রিপল মার্ডারের প্রকৃত অপরাধীদের শনাক্ত করা নিয়ে এত দিন পুলিশের ভূমিকায় সন্দিহান ছিলেন
সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেছেন, জামায়াত জাতির প্রত্যাশা পূরণে কাজ করছে। খোদাভীরু নেতৃত্ব তৈরীর মাধ্যমে জামায়াত জাতিকে
ব্যবসায়িক পরিকল্পনা, হিসাব সংরক্ষণ, আর্থিক ব্যবস্থাপনা, বাংলাদেশ ব্যাংকের নীতি ও অর্থায়ন সুবিধা এবং ঋণ ব্যবস্থাপনা বিষয়ে সিলেটের নারী উদ্যোক্তা ও
শহীদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শনই অসাম্প্রদায়িক বাংলাদেশের মূল ভিত্তি “ধর্ম যার যার, রাষ্ট্র সবারÑশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই ঐতিহাসিক দর্শনই
যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা টেলিভিশন বাংলাওয়ান টিভি সিলেটে নতুন সংবাদকর্মী খুঁজছে। সংবাদের নতুন গল্প খুঁজে বের করা এবং মাঠের খবর দর্শকের কাছে
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ ও প্রযুক্তিতে জাপানের এমওএল’র আগ্রহ স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সম্ভাবনাময় জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ (শিপ রিসাইক্লিং) খাতে বিনিয়োগ ও প্রযুক্তিগত
ডেনমার্কে স্নাতক (ব্যাচেলর) ডিগ্রিতে প্রথম শ্রেণী (ফার্স্ট ক্লাস) অর্জন করেছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার আরিফুল হক পাপ্পু। তিনি তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগাম
ফ্রান্স প্রতিনিধি: বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক রন্ধন প্রতিযোগিতা ‘প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপ ২০২৬’-এর ফাইনালে জায়গা করে নিয়েছেন ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি শেফ