admin

প্রকাশিত: 4:15 PM, November 16, 2026

ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দৃষ্টিনন্দন ভবনে কাক্সিক্ষত সেবা মিলছে না, জনবল ও যন্ত্রপাতির তীব্র সংকট

ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দৃষ্টিনন্দন ভবনে কাক্সিক্ষত সেবা মিলছে না, জনবল ও যন্ত্রপাতির তীব্র সংকট

ওসমানীনগর প্রতিনিধি:

সিলেটের ওসমানীনগর উপজেলার প্রায় তিন লাখ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন নতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন। বাইরে থেকে আধুনিক হাসপাতালের অবকাঠামো নজর কাড়লেও ভেতরের চিত্র সম্পূর্ণ ভিন্ন। চিকিৎসক, নার্স, মিডওয়াইফ, মেডিকেল টেকনোলজিস্টসহ প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের অভাবে ব্যাহত হচ্ছে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম। ফলে আধুনিক হাসপাতাল ভবন থাকা সত্ত্বেও কাক্সিক্ষত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। অনেক রোগীকেই উন্নত চিকিৎসার জন্য ছুটতে হচ্ছে সিলেট শহরে।

নবনির্মিত ভবন হস্তান্তরের দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনো হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি। জনবল সংকটের পাশাপাশি প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে চিকিৎসাসেবা কার্যত সীমিত হয়ে পড়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসারের মোট অনুমোদিত পদ ৩৩টি। এর বিপরীতে পদায়ন রয়েছেন মাত্র ১৪ জন। এর মধ্যে ছয়জন চিকিৎসক বিভিন্ন স্থানে সংযুক্তিতে কর্মরত থাকায় হাসপাতালে নিয়মিত চিকিৎসকের উপস্থিতি আরও কমে গেছে। যেমনÑডা. মনিকা বিশ্বাস বর্তমানে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংযুক্তিতে রয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) পদটিও দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এতে জরুরি বিভাগ, ভর্তি রোগীদের চিকিৎসা এবং রাতের চিকিৎসাসেবা পরিচালনায় মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে।

সিনিয়র স্টাফ নার্সের অনুমোদিত পদ ২৫টি হলেও কর্মরত আছেন মাত্র সাতজন। এই স্বল্পসংখ্যক নার্স দিয়ে জরুরি বিভাগ, ওয়ার্ড, প্রসূতি ও বহির্বিভাগের সেবা সচল রাখা কষ্টকর হয়ে পড়েছে।

এ ছাড়া মিডওয়াইফ পদ সম্পূর্ণ শূন্য থাকায় প্রসূতি মায়েদের স্বাভাবিক প্রসবসেবা দারুণভাবে ব্যাহত হচ্ছে। মেডিকেল টেকনোলজিস্ট না থাকায় ল্যাবরেটরি পরীক্ষার কার্যক্রমও বন্ধের পথে। রেডিওগ্রাফার জৈন্তাপুরে সংযুক্তিতে থাকায় জরুরি এক্স-রে সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন রোগীরা।

স্বাস্থ্য সহকারীর মোট ৩৩টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ২২ জন এবং শূন্য রয়েছে ১১টি পদ। এতে গ্রাম পর্যায়ে টিকাদান, স্বাস্থ্য সচেতনতা ও মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। অন্যদিকে স্টোরকিপার, ওয়ার্ডবয় ও আয়া পদে কোনো জনবল নেই। অফিস সহকারীর তিনটি পদের মধ্যে দুটি পদই শূন্য রয়েছে। ফলে চিকিৎসাসেবার পাশাপাশি হাসপাতালের প্রশাসনিক ও সহায়ক কার্যক্রমও চরমভাবে বিঘ্নিত হচ্ছে।

স্থানীয় রোগী ও স্বজনদের অভিযোগ, জ্বর, ডায়রিয়া, প্রসবব্যথা কিংবা দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে গেলে অনেক সময় প্রয়োজনীয় চিকিৎসক বা পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা পাওয়া যায় না। ফলে বাধ্য হয়ে তাঁদের সিলেট শহরের বিভিন্ন হাসপাতালে ছুটতে হয়। এতে দরিদ্র ও নিম্নআয়ের মানুষকে বাড়তি আর্থিক ও শারীরিক চাপের মুখে পড়তে হচ্ছে।
এক ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের বাড়ির পাশে এত বড় হাসপাতাল রয়েছে, অথচ প্রয়োজনের সময় চিকিৎসক পাওয়া যায় না। গরিব মানুষের পক্ষে বারবার সিলেট শহরের বিভিন্ন হাসপাতালে গিয়ে চিকিৎসা করানো সম্ভব নয়। তাহলে এই হাসপাতাল আমাদের কী কাজে আসবে?’
আরেক রোগীর স্বজন বলেন, ‘একটি এক্স-রে কিংবা সাধারণ রক্ত পরীক্ষার জন্যও সিলেটে যেতে হচ্ছে। এত বড় ভবন নির্মাণ করে লাভ কী, যদি প্রয়োজনীয় চিকিৎসাসেবাই না পাওয়া যায়?’
শুধু জনবল সংকট নয়, হাসপাতালের ভবন ও অবকাঠামোগত কিছু কাজও এখনো অসম্পূর্ণ রয়েছে। এ বিষয়ে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী (এক্সইএন) জাকিয়া সুলতানা জানান, ‘লাইটিং, রাস্তাঘাট ও অন্যান্য অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার প্রক্রিয়া চলমান রয়েছে। দ্রুত কাজ শেষ করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মইনুল আহসান বলেন, ‘জনবল সংকটের কারণে আমরা চাইলেও পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা দিতে পারছি না। শূন্য পদ পূরণ এবং সংযুক্তিতে থাকা জনবলকে নিজ কর্মস্থলে ফিরিয়ে আনার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। আশা করছি, দ্রুত এ সমস্যার একটি বাস্তবসম্মত সমাধান হবে।’
হাসপাতালটির পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা নিশ্চিত করতে দ্রুত শূন্য পদে চিকিৎসক ও নার্স নিয়োগ, সংযুক্তিতে থাকা চিকিৎসকদের নিজ কর্মস্থলে ফিরিয়ে আনা, এবং মিডওয়াইফ, মেডিকেল টেকনোলজিস্ট, রেডিওগ্রাফার, স্টোরকিপার, ওয়ার্ডবয় ও আয়া পদগুলো পূরণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। পাশাপাশি এক্স-রে মেশিন, ল্যাবরেটরি সরঞ্জাম ও জরুরি চিকিৎসা উপকরণ সরবরাহ করে হাসপাতালটি দ্রুত পূর্ণাঙ্গভাবে চালুর দাবি জানান তাঁরা।
সচেতন মহলের মতে, কেবল ইমারত বা ভবন নির্মাণ করলেই জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত হয় না। প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, দক্ষ জনবল, আধুনিক যন্ত্রপাতি ও কার্যকর ব্যবস্থাপনা ছাড়া হাসপাতালের বহিরাগত রূপ মানুষের কোনো উপকারে আসে না। ওসমানীনগরের প্রায় তিন লাখ মানুষের একটাই প্রত্যাশাÑনামসর্বস্ব হাসপাতাল নয়, তারা চান বাস্তব ও মানসম্মত চিকিৎসাসেবা।


সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

করছেন আ.লীগের গোপন বৈঠক বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন