admin
প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, জুন ১১, ২০২৬
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেছেন। গতকাল বুধবার দুপুরে তিনি কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সিসিক প্রশাসক চিকিৎসক, কর্মকর্তা, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ এবং রোগীবান্ধব সেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “ওসমানী মেডিকেল কলেজ দেশের অন্যতম সনামধন্য চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান। এই কলেজ থেকে পাস করে অনেক চিকিৎসক দেশ-বিদেশে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। দেশের স্বাস্থ্য খাতেও এ প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।”
তিনি বলেন, “প্রতিষ্ঠানটির কিছু সমস্যা রয়েছে, যা দ্রুত সমাধান করা প্রয়োজন। সেগুলো সমাধান না হলে ভবিষ্যতে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে বিষয়গুলো জানার পর সরেজমিনে পরিস্থিতি দেখতে এসেছি।”
সিসিক প্রশাসক বলেন, “কলেজ ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার জন্য পর্যাপ্ত জনবল নেই, যা অন্যতম বড় সমস্যা। এছাড়া শিক্ষার্থীদের জন্য আরও উপযোগী পরিবেশ সৃষ্টি, ওয়াকওয়ে নির্মাণ এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন জরুরি। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। একই সঙ্গে ওয়াকওয়ে নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণের বিষয়ও বিবেচনা করা হবে।”
তিনি আরও বলেন, “ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শুধু সিলেট বিভাগের নয়, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠান। প্রতিদিন হাজারো মানুষ এখানে চিকিৎসাসেবা নিতে আসেন। রোগীদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও মানবিক পরিবেশ নিশ্চিত করতে সিটি কর্পোরেশন প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে। হাসপাতাল কর্তৃপক্ষ ও নগর প্রশাসনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে জনস্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা সম্ভব।”
এ সময় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেন, “দেড় কোটিরও বেশি মানুষের চিকিৎসার ভরসাস্থল এই মেডিকেল কলেজ ও হাসপাতাল। ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখা গেলে রোগী, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবারই উপকার হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব।”
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা তৌফিক আহমেদ বলেন, “কলেজের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয়গুলো আমরা সিসিক প্রশাসকের কাছে তুলে ধরেছি। তিনি আন্তরিকভাবে বিষয়গুলো শুনেছেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সম্মিলিত উদ্যোগে আমরা একটি পরিচ্ছন্ন ও আধুনিক ক্যাম্পাস গড়ে তুলতে চাই।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, সহকারী অধ্যাপক (চর্ম ও যৌনরোগ বিভাগ) ডা. মইনুল ইসলাম চৌধুরী নান্না, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (হৃদরোগ বিভাগ) ডা. শুয়াইব আহমদ শোয়েব, সহযোগী অধ্যাপক (নাক, কান ও গলা বিভাগ) ডা. সৈয়দ নাফি মাহদীসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।
এ কে আজাদ,গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পানতুমাই মায়ামতি ঝরনা সংলগ্ন এলাকায় মাতুরতল, সোনারহাট ও ভাদেশ্বরে চলছে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে
* কলম-ক্যামেরা ছেড়ে মাঠে নামছেন সাংবাদিক, সাথে রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ স্টাফ রিপোর্টার: ২০২৬ ফুটবল বিশ্বকাপ উপলক্ষে সিলেটে এক
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জনমুখী ও কল্যাণমুখী বাজেটকে স্বাগত জানিয়ে সিলেটে বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ করেছে সিলেট মহানগর বিএনপি। গতকাল
স্টাফ রিপোর্টার: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিইউকে) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রেজাউল হাসান কয়েস লোদী। সরকারের গ্রেড-২ পদমর্যাদায় তাকে এই
স্টাফ রিপোর্টার: ফুটবল বিশ্বকাপ ২০২৬-কে ঘিরে আবারও উৎসবের আবহে মেতে উঠেছে বাংলাদেশ। সেই উন্মাদনার জোয়ার এসে লেগেছে সিলেটেও। নগর থেকে
* ঐতিহাসিক রাজবাড়ী ও মিনি স্টেডিয়াম ঘিরেও নানা অনিয়মের অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরে মাদক ব্যবসা, চোরাচালান ও
স্টাফ রিপোর্টার: গোয়াইনঘাট উপজেলার দশগাঁও নোয়াগাঁও হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হিসেবে নন্দীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের
জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণে কাজ করে যেতে চাই : লিটন আহমদ রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত জুলাই যোদ্ধাদের প্ল্যাটফর্ম ‘জুলাই যোদ্ধা সংসদ সিলেট