admin
প্রকাশিত: 2:59 PM, October 30, 2026
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং পেশাদার ফটোসাংবাদিক রেজা রুবেল ও সাংবাদিক নিবেন্দু তালুকদারের ওপর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন ডাক্তারদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার নগরীর মধুবনস্থ নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক জরুরি প্রতিবাদ সভায় বিপিজেএ সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ এই দাবি জানান। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, “পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর এই ধরণের বর্বর হামলা স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত এবং নগ্ন হস্তক্ষেপ। চিকিৎসকদের প্রধান দায়িত্ব হচ্ছে মানুষের সেবা করা ও জীবন বাঁচানো। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি, আজ তাঁরা এই সেবামূলক পেশার মর্যাদা ভুলে ক্ষমতার অপব্যবহার করছেন।”
বক্তারা আরও অভিযোগ করে বলেন, ওসমানী হাসপাতালে চিকিৎসকদের হাতে সাংবাদিক, সাধারণ রোগী এবং রোগীদের স্বজনেরা প্রতিনিয়ত হেনস্তা ও লাঞ্ছনার শিকার হচ্ছেন। এ ধরনের অনিয়ম ও নৈরাজ্য আর চলতে দেওয়া যায় না।
সভা থেকে নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে এই বর্বরোচিত হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ চুপ করে বসে থাকবে না এবং কঠোর কর্মসূচির ডাক দিতে বাধ্য হবে।
জরুরি সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসাসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটন, সহ-সভাপতি শেখ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি, সহ-সাধারণ সম্পাদক এস এম সুজন, কার্যনির্বাহী কমিটির সদস্য ইউসুফ আলী, আজমল আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
মন্ত্রীর পক্ষে মৌমিকে ফুলেল শুভেচ্ছা স্টাফ রিপোর্টার: শারীরিক সীমাবদ্ধতা কখনো স্বপ্নের পথ রুধতে পারে নাÑসেটিই আবারও প্রমাণ করলেন সিলেটের দৃষ্টিপ্রতিবন্ধী
এলডিসি উত্তরণের নতুন সময়সীমা ২০২৯ স্টাফ রিপোর্টার: বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা আরও তিন বছর পেছানোর প্রস্তাব
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে ঘিরে উত্তাপ ছড়াচ্ছে রাজপথ থেকে শুরু করে অলিগলি। কে হবেন নগরপিতা আর কার হাতে
সিলেট নগরের যানজট নিরসন ও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল বিশাল
ফরহাদের খপ্পরে পড়ে ৪৮ লাখ টাকা খুইয়ে নিঃস্ব আলমগীর সিলেটের বিশ্বনাথ উপজেলার এক প্রবাসীর বিরুদ্ধে স্পেনে পাঠানোর নামে জাল কাগজপত্র
হবিগঞ্জ প্রতিনিধি: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে হবিগঞ্জ জেলায় হতাশাজনক চিত্র উঠে এসেছে। এ বছর জেলায় ১২ হাজার ৬৯৯ জন
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে সাংবাদিক
এবারের এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ ৫ পেয়ে সাফল্যের সাথে উর্ত্তীণ হয়েছে। অদম্য ইচ্ছাশক্তি